সিলেট থেকে ঢাকা রুটে বিশেষ ট্রেন চলবে। শুক্রবার সকালে সিলেট থেকে ঢাকার উদ্দেশে ট্রেনটি ছেড়ে যাবে। ঢাকা পৌঁছানো পর্যন্ত এই ট্রেন মাত্র চারটি স্টেশনে থামবে। বৃহস্পতিবার সিলেট রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক মো. নুরুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন। জানা যায়, সিলেটের হবিগঞ্জ জেলায় তেলবাহী ওয়াগন ট্রেন দুর্ঘটনার কারণে বুধবার রাতে উপবন এক্সপ্রেস ট্রেন ঢাকায় যেতে পারেনি। এই কারণে সিলেটের যাত্রীদের জন্য শুক্রবার বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছে।
আরও পড়ুন, বগুড়ায় তীব্র দাবদাহে রিকশাচালকের মৃত্যু
রেলওয়ে সূত্র মতে, শুক্রবার সকাল সাড়ে ৮টায় বিশেষ ট্রেনটি সিলেট থেকে ঢাকার উদ্দেশে রওনা দেবে। যাত্রাপথে ট্রেনটি কুলাউড়া, শ্রীমঙ্গল, শায়েস্তাগঞ্জ ও ঢাকা বিমানবন্দর স্টেশনে থামবে। কুলাউড়ায় সকাল ৯টা ২৭ মিনিটে, শ্রীমঙ্গলে সকাল ১০টা ১৫ মিনিটে, শায়েস্তাগঞ্জে সকাল ১০টা ৫০ মিনিটে ও ঢাকা বিমানবন্দর স্টেশনে ১টা ৩৩ মিনিটে পৌঁছাবে।
আরও পড়ুন, পেট্রোল পাম্পে তেল নিতে এসে ধরা, ৬ হাজার টাকা জরিমানা
আর নির্ধারিত গন্তব্য ঢাকায় ট্রেনটি পৌঁছাবে ২টা ১০ মিনিটে। সিলেট রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক মো. নুরুল ইসলাম বলেন, 'তেলবাহী ওয়াগন দুর্ঘটনার কারণে বুধবার ঢাকাগামী উপবন সিলেট স্টেশন ছেড়ে যেতে পারেনি। শুক্রবার কালনী এক্সপ্রেস বন্ধ রয়েছে। তাই কালনী ওই দিন যাত্রীদের সুবিধার্থে বিশেষ ট্রেন হিসেবে ছেড়ে যাবে।'
বিষয় : বিশেষ ট্রেন সিলেট ঢাকা

সোমবার, ১৫ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০২ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন