পবিত্র ঈদুল আজহা সামনে রেখে যাত্রীদের বাড়তি চাপ সামলাতে সোমবার থেকে অতিরিক্ত ১০টি বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে।রোববার সকালে রেলমন্ত্রী জানান, এখন পর্যন্ত ঈদযাত্রার সার্বিক পরিস্থিতি সন্তোষজনক রয়েছে।তিনি বলেন, পরিস্থিতি পর্যবেক্ষণের অংশ হিসেবে তিনি নিজেও দুটি ট্রেনে ভ্রমণ করেছেন এবং ব্যবস্থাপনা ভালো মনে হয়েছে।তবে সকালে কয়েকটি ট্রেন নির্ধারিত সময়ের তুলনায় কিছুটা দেরিতে ছেড়েছে বলেও জানান তিনি।আরও পড়ুন , তিন বিভাগে ভারি বর্ষণের আভাস, সারা দেশে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস এর মধ্যে একটি ট্রেন প্রায় ৩০ মিনিট এবং আরেকটি প্রায় এক ঘণ্টা বিলম্বে যাত্রা শুরু করে।এসব সমস্যা দ্রুত সমাধানে কাজ চলছে বলে জানিয়েছেন রেলমন্ত্রী।ঈদযাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন রাখতে স্টেশন ও প্ল্যাটফর্মে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি বাড়ানো হয়েছে।একইসঙ্গে ট্রেনের ছাদে যাত্রী ওঠা ঠেকাতে বিশেষ নজরদারি চালানো হচ্ছে।আগামী ২৮ মে দেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। এরই মধ্যে রাজধানী ছাড়তে শুরু করেছেন ঘরমুখো মানুষ।