দৈনিক সংবাদ দিগন্ত
আপডেট : রোববার, ২৪ মে ২০২৬

ঈদযাত্রায় ঘরমুখো মানুষের চাপ সামলাতে সোমবার থেকে ১০ বিশেষ ট্রেন

পবিত্র ঈদুল আজহা সামনে রেখে যাত্রীদের বাড়তি চাপ সামলাতে সোমবার থেকে অতিরিক্ত ১০টি বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে।রোববার সকালে রেলমন্ত্রী জানান, এখন পর্যন্ত ঈদযাত্রার সার্বিক পরিস্থিতি সন্তোষজনক রয়েছে।তিনি বলেন, পরিস্থিতি পর্যবেক্ষণের অংশ হিসেবে তিনি নিজেও দুটি ট্রেনে ভ্রমণ করেছেন এবং ব্যবস্থাপনা ভালো মনে হয়েছে।তবে সকালে কয়েকটি ট্রেন নির্ধারিত সময়ের তুলনায় কিছুটা দেরিতে ছেড়েছে বলেও জানান তিনি।

আরও পড়ুন , তিন বিভাগে ভারি বর্ষণের আভাস, সারা দেশে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস 

এর মধ্যে একটি ট্রেন প্রায় ৩০ মিনিট এবং আরেকটি প্রায় এক ঘণ্টা বিলম্বে যাত্রা শুরু করে।এসব সমস্যা দ্রুত সমাধানে কাজ চলছে বলে জানিয়েছেন রেলমন্ত্রী।ঈদযাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন রাখতে স্টেশন ও প্ল্যাটফর্মে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি বাড়ানো হয়েছে।একইসঙ্গে ট্রেনের ছাদে যাত্রী ওঠা ঠেকাতে বিশেষ নজরদারি চালানো হচ্ছে।আগামী ২৮ মে দেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। এরই মধ্যে রাজধানী ছাড়তে শুরু করেছেন ঘরমুখো মানুষ।

বিষয় : বিশেষ ট্রেন ঘরমুখো মানুষ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

রোববার, ১২ জুলাই ২০২৬

ঈদযাত্রায় ঘরমুখো মানুষের চাপ সামলাতে সোমবার থেকে ১০ বিশেষ ট্রেন

প্রকাশের তারিখ : ২৪ মে ২০২৬

featured Image

পবিত্র ঈদুল আজহা সামনে রেখে যাত্রীদের বাড়তি চাপ সামলাতে সোমবার থেকে অতিরিক্ত ১০টি বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে।রোববার সকালে রেলমন্ত্রী জানান, এখন পর্যন্ত ঈদযাত্রার সার্বিক পরিস্থিতি সন্তোষজনক রয়েছে।তিনি বলেন, পরিস্থিতি পর্যবেক্ষণের অংশ হিসেবে তিনি নিজেও দুটি ট্রেনে ভ্রমণ করেছেন এবং ব্যবস্থাপনা ভালো মনে হয়েছে।তবে সকালে কয়েকটি ট্রেন নির্ধারিত সময়ের তুলনায় কিছুটা দেরিতে ছেড়েছে বলেও জানান তিনি।

আরও পড়ুন , তিন বিভাগে ভারি বর্ষণের আভাস, সারা দেশে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস 

এর মধ্যে একটি ট্রেন প্রায় ৩০ মিনিট এবং আরেকটি প্রায় এক ঘণ্টা বিলম্বে যাত্রা শুরু করে।এসব সমস্যা দ্রুত সমাধানে কাজ চলছে বলে জানিয়েছেন রেলমন্ত্রী।ঈদযাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন রাখতে স্টেশন ও প্ল্যাটফর্মে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি বাড়ানো হয়েছে।একইসঙ্গে ট্রেনের ছাদে যাত্রী ওঠা ঠেকাতে বিশেষ নজরদারি চালানো হচ্ছে।আগামী ২৮ মে দেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। এরই মধ্যে রাজধানী ছাড়তে শুরু করেছেন ঘরমুখো মানুষ।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত