দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বুধবার, ০১ এপ্রিল ২০২৬

প্রতিপক্ষকে ফাঁসাতে খড়ের গাদায় আগুন!

মোরেলগঞ্জে সংঘর্ষ, আহত-৫

মোরেলগঞ্জে সংঘর্ষ, আহত-৫
মোরেলগঞ্জে সংঘর্ষ, আহত-৫

বাগেরহাটের মোরেলগঞ্জে আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে বিরোধপূর্ণ জমিতে ঘর তোলাকে  কেন্দ্র করে এক সংঘর্ষে উভয় পক্ষে ৫ জন আহত হয়েছে। এ ছাড়া এক পক্ষ অন্য পক্ষকে ফাঁসাতে নিজেরাই নিজদের খড়ের গাদা আগুনে পুড়িয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় মঙ্গলবার থানায় একটি অভিযোগ দাখিল হয়েছে। জানাগেছে, উপজেলার খাউলিয়া ইউনিয়নের নিশানবাড়িয়া গ্রামের হাফেজ আব্দুল করিম ও দেলোয়ার মোল্লার মধ্যে বসতবাড়ির ১৪ শতক জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। যা নিয়ে আদালতে মামলা চলোমান। ঘটনারদিন সোমবার সকালে দেলোয়ার মোল্লা ওই বিরোধপূর্ন জমিতে কাজ করছিলেন। 

এ সময় আব্দুর করিম ও তার লোকজন বাধা দিলে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের ৫ জন আহত হয়। আহতরা হলেন ইদ্রিস মীর (৪০), দেলোয়ার মোল্লা (৫৫), শাহ আলম তালুকদার, শোয়াইব বিল্লাহ (২০)সহ ৫ জন। আহতদের মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন, ঋণ-নির্ভরতা নয়, বিনিয়োগেই অর্থনীতি পুনরুদ্ধার: অর্থমন্ত্রী

এ বিষয়ে হাফেজ আব্দুর করিম জানান, বিজ্ঞ আদালতের নির্দেশ আমন্য করে দেলোয়ার মোল্লা বসতবাড়িতে কাজ করছিলো এসময় আমরা বাঁধা দিলে আমাদের ওপর হামলা চালায় এতে আমরা ৩ জন আহত হই। এ ছাড়া আমাদেরকে ফাঁসাতে প্রতিপক্ষ তাদের খড়ের গাদায় নিজেরাই আগুনে পুড়িয়েছ। এ কেমন নিষ্ঠুরতা গো খাদ্য পুড়িয়ে আমাদের ওপর দায় চাপানোর অপচেষ্টা?  আমরা প্রশাসনের কাছে ন্যায় বিচার চাই। 

আরও পড়ুন, মঠবাড়িয়ায় তেল মজুতের অভিযোগে ব্যবসায়ীকে জরিমানা ও কারাদণ্ড

অপরদিকে দেলোয়ার মোল্লা তার বিরুদ্ধে আনিত অভিযোগ অস্বীকার করে বলেন, খড়ের গাদায় আমার কোন লোক আগুন দেয়নি। আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তোলা হয়েছে। বরং আব্দুল করিম ভাড়াটিয়া লোক এনে আমাদের  ওপর হামলা করেছে। এ বিষয়ে থানা ওসি মো. মাহমুদুর রহমান বলেন, এ বিষয়ে এখনও অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

বিষয় : বাগেরহাট সংঘর্ষ অভিযোগ আহত

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ১৫ জুন ২০২৬

মোরেলগঞ্জে সংঘর্ষ, আহত-৫

প্রকাশের তারিখ : ০১ এপ্রিল ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত