‘খোঁজ দ্য সার্চ’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে পা রাখেন চিত্রনায়িকা ইয়ামিন হক ববি। শোবিজে তার পথচলা এখন দেড় দশকের বেশি। দীর্ঘ এই সময়টিকে তিনি নানা চড়াই–উতরাইয়ের মধ্য দিয়ে পার করেছেন।অভিনয়ের পাশাপাশি ব্যক্তিজীবন নিয়েও ববি নানা সময় খবরের শিরোনামে ছিলেন। সম্প্রতি এক সেলিব্রিটি শোতে তিনি জানিয়েছেন, তার সিনেমা ক্যারিয়ারে এখন পর্যন্ত তিন নায়ক তাকে প্রেমের প্রস্তাব দিয়েছিলেন। তবে ব্যক্তিগত সম্পর্কের ব্যাপারে তিনি কখনোই সিরিয়াস ছিলেন না।
আরো পড়ুন , নতুন মিশনে তটিনী
ববি বলেন, “তিন নায়ক আমাকে প্রেমের প্রস্তাব দিয়েছিল। কিন্তু আমি তখন শুধুই কাজে মনোযোগী ছিলাম। প্রেম বা সম্পর্ক নিয়ে সিরিয়াস হওয়ার মতো মানসিকতা আমার ছিল না।”তিনি আরও জানান, ক্যারিয়ারের গুরুত্বপূর্ণ সময়ে কোনো সম্পর্কে জড়ালে কাজের ওপর প্রভাব পড়তে পারত। তাই সচেতনভাবেই তিনি নিজের অবস্থান পরিষ্কার রেখেছিলেন এবং পেশাদারিত্ব বজায় রাখা তার মূল লক্ষ্য ছিল।

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০১ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন