দৈনিক সংবাদ দিগন্ত

নতুন মিশনে তটিনী

নতুন মিশনে তটিনী
দর্শকদের মন জয় করেছেন অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী

ঈদে এবার বাংলাদেশের দর্শকদের মন জয় করেছেন অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী। তার অভিনীত নাটকগুলো ‘ফ্যামিলিম্যান’, ‘আপনজন’, ‘প্রিয় নামে ডেকো’, ‘জানি দেখা হবে’, ‘তোমাকে চাই’, ‘তুমি যখন এলে’, ‘মন ফড়িং’, ‘বেশি বলে বুলবুুলি’ এই ঈদে ব্যাপক দর্শকপ্রিয়তা পেয়েছে।গত দুই বছর ধরে বিভিন্ন উৎসবে তার অভিনীত নাটকগুলো দর্শকদের মনোরঞ্জনে সাড়া ফেলে আসছে। এবারও তা ব্যতিক্রম হয়নি। প্রতিটি নাটকে একেক ধরনের চরিত্রে উপস্থিত হওয়ায় দর্শকরা একঘেয়েমি অনুভব করেননি।

আরো পড়ুন , বিয়ের পিঁড়িতে লুবাবা

ঈদের নাটক প্রসঙ্গে তটিনী বলেন, “দর্শকদের ভালোবাসাই আমার কাজের প্রধান উৎসাহ। তাদের ভালোবাসা ছাড়া আমি মূল্যহীন। প্রতিদিনই ফোনে, মেসেজে বিভিন্ন নাটক ও আমার অভিনয়ের প্রশংসা পাচ্ছি। এটি আমার জন্য বড় পাওয়া।”ঈদের আগেই তটিনী নতুন মিশনে গিয়েছেন সুদূর অস্ট্রেলিয়া। তবে ঘুরতে নয়, শুটিংয়ের জন্য সেখানে গেছেন। সঙ্গে রয়েছেন অভিনেতা খায়রুল বাশার ও নির্মাতা রুবেল হাসান। সেখানে একাধিক নাটকের শুটিংয়ে অংশ নিচ্ছেন তিনি এবং শুটিংয়ের পাশাপাশি স্থানীয় বিভিন্ন স্থানের ছবি সামাজিক মাধ্যমে প্রকাশ করছেন।

বিষয় : দর্শক নাটক মন জয়

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ১৫ জুন ২০২৬

নতুন মিশনে তটিনী

প্রকাশের তারিখ : ০১ এপ্রিল ২০২৬

featured Image

ঈদে এবার বাংলাদেশের দর্শকদের মন জয় করেছেন অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী। তার অভিনীত নাটকগুলো ‘ফ্যামিলিম্যান’, ‘আপনজন’, ‘প্রিয় নামে ডেকো’, ‘জানি দেখা হবে’, ‘তোমাকে চাই’, ‘তুমি যখন এলে’, ‘মন ফড়িং’, ‘বেশি বলে বুলবুুলি’ এই ঈদে ব্যাপক দর্শকপ্রিয়তা পেয়েছে।গত দুই বছর ধরে বিভিন্ন উৎসবে তার অভিনীত নাটকগুলো দর্শকদের মনোরঞ্জনে সাড়া ফেলে আসছে। এবারও তা ব্যতিক্রম হয়নি। প্রতিটি নাটকে একেক ধরনের চরিত্রে উপস্থিত হওয়ায় দর্শকরা একঘেয়েমি অনুভব করেননি।

আরো পড়ুন , বিয়ের পিঁড়িতে লুবাবা

ঈদের নাটক প্রসঙ্গে তটিনী বলেন, “দর্শকদের ভালোবাসাই আমার কাজের প্রধান উৎসাহ। তাদের ভালোবাসা ছাড়া আমি মূল্যহীন। প্রতিদিনই ফোনে, মেসেজে বিভিন্ন নাটক ও আমার অভিনয়ের প্রশংসা পাচ্ছি। এটি আমার জন্য বড় পাওয়া।”ঈদের আগেই তটিনী নতুন মিশনে গিয়েছেন সুদূর অস্ট্রেলিয়া। তবে ঘুরতে নয়, শুটিংয়ের জন্য সেখানে গেছেন। সঙ্গে রয়েছেন অভিনেতা খায়রুল বাশার ও নির্মাতা রুবেল হাসান। সেখানে একাধিক নাটকের শুটিংয়ে অংশ নিচ্ছেন তিনি এবং শুটিংয়ের পাশাপাশি স্থানীয় বিভিন্ন স্থানের ছবি সামাজিক মাধ্যমে প্রকাশ করছেন।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত