রাজশাহীতে মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে সীমান্ত এলাকায় দুটি বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করেছে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি)।গতকাল মঙ্গলবার রাতে এবং আজ বুধবার ভোরে দামকুড়া থানাধীন পশ্চিম পাড়া ও বেড়পাড়া এলাকায় অভিযান পরিচালিত হয়। বুধবার (১ এপ্রিল) ১ বিজিবি থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।বিজিবি সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে চরমাজারদিয়া বিওপি’র একটি দল পশ্চিম পাড়া এলাকার একটি আম বাগানে ওৎ পেতে ছিল। এ সময় এক মাদক কারবারিকে ধাওয়া করলে সে একটি বস্তা ফেলে পালিয়ে যায়।
আরো পড়ুন , কুমিল্লায় মহাসড়কে পৃথক দুর্ঘটনায় ৫ নিহত আহত ৬
ওই বস্তা থেকে ভারতীয় ট্যাপেনটাডল ট্যাবলেট এবং ফেনসিডিল জব্দ করা হয়।অপরদিকে, আজ ভোরে সোনাইকান্দি বিওপি’র একটি দল বেড়পাড়া এলাকার বাঁশ বাগানে অভিযান চালিয়ে ৩৭ বোতল সিরাপ এবং ৭ বোতল ফেনসিডিল উদ্ধার করে।দুটি অভিযানে মাদক কারবারিরা অন্ধকারের সুযোগে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। ১ বিজিবি জানিয়েছে, জব্দকৃত এসব মালিকবিহীন মাদকদ্রব্য দামকুড়া থানায় জমা দেওয়ার কার্যক্রম বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে।বিজিবি আরও জানায়, সীমান্ত এলাকায় মাদক চোরাচালান বন্ধে তাদের কঠোর অবস্থান অব্যাহত থাকবে।
বিষয় : বিজিবি অভিযান জিরো টলারেন্স’ বিজিবি

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০১ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন