বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়-এ। মঙ্গলবার (৩১ মার্চ) নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন উপাচার্য ড. এ বি এম ওবায়দুল ইসলাম।সভায় জানানো হয়, এবারের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘নববর্ষের ঐকতান, গণতন্ত্রের পুনরুত্থান’। ক্যাম্পাসে নিরাপদ, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে নববর্ষ উদযাপনে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন উপাচার্য।সুষ্ঠুভাবে আয়োজন সম্পন্ন করতে প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) ড. সায়মা হক বিদিশা-কে আহ্বায়ক এবং চারুকলা অনুষদের ডিন ড. মো. আজহারুল ইসলাম শেখ-কে সদস্য-সচিব করে কেন্দ্রীয় সমন্বয় কমিটি গঠন করা হয়েছে।
পাশাপাশি বিভিন্ন উপ-কমিটিও গঠন করা হয়েছে।নববর্ষ উপলক্ষে আনন্দ শোভাযাত্রা সকাল ৯টায় চারুকলা অনুষদ থেকে শুরু হয়ে রাজু ভাস্কর্য, দোয়েল চত্বর ও বাংলা একাডেমি ঘুরে পুনরায় চারুকলায় এসে শেষ হবে। সব অনুষ্ঠান বিকেল ৫টার মধ্যে শেষ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।এছাড়া নিরাপত্তার স্বার্থে ১৩ এপ্রিল সন্ধ্যা ৭টার পর বিশ্ববিদ্যালয়ের স্টিকারযুক্ত গাড়ি ছাড়া অন্য কোনো যানবাহন ক্যাম্পাসে প্রবেশ করতে পারবে না। নববর্ষের দিন ক্যাম্পাসে সব ধরনের যানবাহন চলাচল এবং মোটরসাইকেল চালানো সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। বিকেল ৫টার পর ক্যাম্পাসে প্রবেশও বন্ধ থাকবে।
বিষয় : উদযাপন নববর্ষ শোভাযাত্রা

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০১ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন