দৈনিক সংবাদ দিগন্ত

আগামীকাল জানা যাবে এপ্রিলের এলপিজি ও অটোগ্যাসের নতুন দাম

এপ্রিল মাসের জন্য এলপিজি ও অটোগ্যাসের মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত

এপ্রিল মাসের জন্য এলপিজি ও অটোগ্যাসের মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত আগামীকাল বৃহস্পতিবার (২ এপ্রিল) জানা যাবে। এ তথ্য নিশ্চিত করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।সংস্থাটির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিকেল ৩টায় কারওয়ান বাজার-এ বিইআরসি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনের মাধ্যমে নতুন মূল্য ঘোষণা করা হবে।

আরো পড়ুন , আজ রাত ১২টা পর্যন্ত ২০২৫-২৬ করবর্ষের আয়কর রিটার্ন দাখিলের শেষ দিন

বিইআরসি জানায়, আন্তর্জাতিক বাজারে এলপিজির কাঁচামাল হিসেবে পরিচিত সৌদি আরামকো ঘোষিত এপ্রিল মাসের সিপি (কনট্রাক্ট প্রাইস) অনুযায়ী এই মূল্য সমন্বয় করা হবে। প্রতি মাসেই আন্তর্জাতিক বাজারের সঙ্গে সংগতি রেখে দেশে বেসরকারি খাতের এলপিজির দাম নির্ধারণ করা হয়।সবশেষ গত ২ মার্চ ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ৩৪১ টাকায় অপরিবর্তিত রাখা হয়েছিল। এছাড়া অটোগ্যাসের দাম প্রতি লিটারে ৩ পয়সা কমিয়ে ৬১ টাকা ৮৩ পয়সা নির্ধারণ করা হয়।

বিষয় : কার্যালয় সিদ্ধান্ত এলপিজি

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ১৫ জুন ২০২৬

আগামীকাল জানা যাবে এপ্রিলের এলপিজি ও অটোগ্যাসের নতুন দাম

প্রকাশের তারিখ : ০১ এপ্রিল ২০২৬

featured Image

এপ্রিল মাসের জন্য এলপিজি ও অটোগ্যাসের মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত আগামীকাল বৃহস্পতিবার (২ এপ্রিল) জানা যাবে। এ তথ্য নিশ্চিত করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।সংস্থাটির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিকেল ৩টায় কারওয়ান বাজার-এ বিইআরসি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনের মাধ্যমে নতুন মূল্য ঘোষণা করা হবে।

আরো পড়ুন , আজ রাত ১২টা পর্যন্ত ২০২৫-২৬ করবর্ষের আয়কর রিটার্ন দাখিলের শেষ দিন

বিইআরসি জানায়, আন্তর্জাতিক বাজারে এলপিজির কাঁচামাল হিসেবে পরিচিত সৌদি আরামকো ঘোষিত এপ্রিল মাসের সিপি (কনট্রাক্ট প্রাইস) অনুযায়ী এই মূল্য সমন্বয় করা হবে। প্রতি মাসেই আন্তর্জাতিক বাজারের সঙ্গে সংগতি রেখে দেশে বেসরকারি খাতের এলপিজির দাম নির্ধারণ করা হয়।সবশেষ গত ২ মার্চ ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ৩৪১ টাকায় অপরিবর্তিত রাখা হয়েছিল। এছাড়া অটোগ্যাসের দাম প্রতি লিটারে ৩ পয়সা কমিয়ে ৬১ টাকা ৮৩ পয়সা নির্ধারণ করা হয়।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত