দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬

সিরাজগঞ্জে শতবর্ষী কড়ই গাছের ঝুঁকিপূর্ণ শুকনো ডাল অপসারণ, স্বস্তি পথচারীদের

বিশেষ অভিযানে অস্ত্র মামলার আসামিসহ ৪ জন গ্রেফতার, আদালতে প্রেরণ

‘অসময়ের বন্ধু’র উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ, মেধাবীদের হাতে সম্মাননা

মাদারীপুরের কালকিনি ও ডাসারে দুইটি পরিবারে আর্থিক সহায়তা পৌঁছে দেন - এমপি খোকন  তালুকদার

মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপি নেতারা, হামলার বিচার ও নিরাপত্তার দাবি

বড় বড় গর্তে বেহাল সড়ক, গংগাচড়ার বড়বিলে দুর্ভোগে দেড় হাজার মানুষ

বগুড়ায় অভিযান চালিয়ে ৬টি চোরাই মোটরসাইকেল উদ্ধারসহ চোর সাত সদস্যকে গ্রেপ্তার

ফটিকছড়িতে সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ চোরাই কাঠ ও বাঁশ জব্দ, বন বিভাগের কাছে হস্তান্তর

মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত প্রতিবেদন: তীব্র প্রতিবাদ জানালেন সার্ভেয়ার মোহাম্মদ শামিউল ইসলাম

বিভাগীয় কমিশনারের কার্যালয়, ঢাকায় কর্মরত সার্ভেয়ার জনাব মোহাম্মদ শামিউল ইসলাম এর বিরুদ্ধে অনিবন্ধিত অনলাইন পোর্টাল দৈনিক জনমুক্তি বার্তা-এ প্রকাশিত সাম্প্রতিক একটি প্রতিবেদনকে সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত উল্লেখ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন তিনি। 

প্রতিবাদলিপিতে তিনি বলেন, উক্ত অনলাইন পোর্টালে তাকে ২০ কোটি টাকার মালিক হিসেবে উল্লেখ করা এবং তার স্ত্রীর নামে একাধিক ফ্ল্যাট ও জমির মালিকানা থাকার যে তথ্য প্রকাশ করা হয়েছে, তার কোনো ভিত্তি নেই। এটি তার ব্যক্তিগত ও পেশাগত সুনাম ক্ষুণ্ন করার লক্ষ্যে পরিকল্পিতভাবে প্রচার করা হয়েছে।তিনি আরও অভিযোগ করেন, একটি মহল তার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক অপপ্রচার চালিয়ে তাকে রাষ্ট্রীয় ও সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার অপচেষ্টা করছে। এ ধরনের ভিত্তিহীন সংবাদ প্রকাশের মাধ্যমে শুধু তার নয়, সরকারি প্রশাসনের ভাবমূর্তিও ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে তিনি মনে করেন।

আরও পড়ুন, পর্যটকের ক্ষোভের মুখে ঈশ্বরদী উপজেলা ছাত্রদল

মোহাম্মদ শামিউল ইসলাম বলেন, আমার বিরুদ্ধে উত্থাপিত ২০ কোটি টাকার সম্পদের অভিযোগের সপক্ষে সুনির্দিষ্ট প্রমাণাদি থাকলে তা দেশবাসীর সামনে উপস্থাপন করার জন্য সংশ্লিষ্ট পোর্টালের সম্পাদক ও প্রতিবেদকের প্রতি আহ্বান জানাচ্ছি। একইসঙ্গে তাদের নিজেদের সম্পদের হিসাবও প্রকাশ করা উচিত।তিনি দাবি করেন, উক্ত অনলাইন পোর্টাল অতীতেও একাধিক সরকারি কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে মিথ্যা ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ করেছে এবং পরবর্তীতে উৎকোচের বিনিময়ে সেই সংবাদ অপসারণের অভিযোগ রয়েছে। এসব ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করে প্রকৃত তথ্য জাতির সামনে তুলে ধরার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তিনি। 

আরও পড়ুন, ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় ফুলবাড়িয়া কলেজের শিক্ষক নিহত

প্রতিবাদলিপিতে তিনি আরও উল্লেখ করেন, তার অর্জিত সকল সম্পদের হিসাব যথাযথভাবে আয়কর রিটার্নে দাখিল করা হয়েছে এবং প্রয়োজনে তা আইনানুগ প্রক্রিয়ায় প্রকাশ করা হবে। তিনি একজন সৎ ও দায়িত্বশীল সরকারি কর্মচারী হিসেবে দীর্ঘদিন সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন বলেও উল্লেখ করেন।এদিকে, মিথ্যা ও মানহানিকর তথ্য প্রকাশের দায়ে সংশ্লিষ্ট অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে প্রচলিত আইনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি নিচ্ছেন বলে জানান তিনি। একই সঙ্গে এ ধরনের অপপ্রচার থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্টদের প্রতি সতর্কবার্তা দেন।তিনি দেশবাসী ও গণমাধ্যমকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, যাচাই-বাছাই ছাড়া কোনো সংবাদ প্রচার না করে দায়িত্বশীল সাংবাদিকতার চর্চা করতে হবে, যাতে কারও সম্মানহানি না ঘটে।

বিষয় : প্রতিবেদন অনিবন্ধিত শামিউল ইসলাম

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত প্রতিবেদন: তীব্র প্রতিবাদ জানালেন সার্ভেয়ার মোহাম্মদ শামিউল ইসলাম

প্রকাশের তারিখ : ৩১ মার্চ ২০২৬

featured Image

বিভাগীয় কমিশনারের কার্যালয়, ঢাকায় কর্মরত সার্ভেয়ার জনাব মোহাম্মদ শামিউল ইসলাম এর বিরুদ্ধে অনিবন্ধিত অনলাইন পোর্টাল দৈনিক জনমুক্তি বার্তা-এ প্রকাশিত সাম্প্রতিক একটি প্রতিবেদনকে সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত উল্লেখ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন তিনি। 

প্রতিবাদলিপিতে তিনি বলেন, উক্ত অনলাইন পোর্টালে তাকে ২০ কোটি টাকার মালিক হিসেবে উল্লেখ করা এবং তার স্ত্রীর নামে একাধিক ফ্ল্যাট ও জমির মালিকানা থাকার যে তথ্য প্রকাশ করা হয়েছে, তার কোনো ভিত্তি নেই। এটি তার ব্যক্তিগত ও পেশাগত সুনাম ক্ষুণ্ন করার লক্ষ্যে পরিকল্পিতভাবে প্রচার করা হয়েছে।তিনি আরও অভিযোগ করেন, একটি মহল তার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক অপপ্রচার চালিয়ে তাকে রাষ্ট্রীয় ও সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার অপচেষ্টা করছে। এ ধরনের ভিত্তিহীন সংবাদ প্রকাশের মাধ্যমে শুধু তার নয়, সরকারি প্রশাসনের ভাবমূর্তিও ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে তিনি মনে করেন।

আরও পড়ুন, পর্যটকের ক্ষোভের মুখে ঈশ্বরদী উপজেলা ছাত্রদল

মোহাম্মদ শামিউল ইসলাম বলেন, আমার বিরুদ্ধে উত্থাপিত ২০ কোটি টাকার সম্পদের অভিযোগের সপক্ষে সুনির্দিষ্ট প্রমাণাদি থাকলে তা দেশবাসীর সামনে উপস্থাপন করার জন্য সংশ্লিষ্ট পোর্টালের সম্পাদক ও প্রতিবেদকের প্রতি আহ্বান জানাচ্ছি। একইসঙ্গে তাদের নিজেদের সম্পদের হিসাবও প্রকাশ করা উচিত।তিনি দাবি করেন, উক্ত অনলাইন পোর্টাল অতীতেও একাধিক সরকারি কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে মিথ্যা ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ করেছে এবং পরবর্তীতে উৎকোচের বিনিময়ে সেই সংবাদ অপসারণের অভিযোগ রয়েছে। এসব ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করে প্রকৃত তথ্য জাতির সামনে তুলে ধরার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তিনি। 

আরও পড়ুন, ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় ফুলবাড়িয়া কলেজের শিক্ষক নিহত

প্রতিবাদলিপিতে তিনি আরও উল্লেখ করেন, তার অর্জিত সকল সম্পদের হিসাব যথাযথভাবে আয়কর রিটার্নে দাখিল করা হয়েছে এবং প্রয়োজনে তা আইনানুগ প্রক্রিয়ায় প্রকাশ করা হবে। তিনি একজন সৎ ও দায়িত্বশীল সরকারি কর্মচারী হিসেবে দীর্ঘদিন সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন বলেও উল্লেখ করেন।এদিকে, মিথ্যা ও মানহানিকর তথ্য প্রকাশের দায়ে সংশ্লিষ্ট অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে প্রচলিত আইনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি নিচ্ছেন বলে জানান তিনি। একই সঙ্গে এ ধরনের অপপ্রচার থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্টদের প্রতি সতর্কবার্তা দেন।তিনি দেশবাসী ও গণমাধ্যমকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, যাচাই-বাছাই ছাড়া কোনো সংবাদ প্রচার না করে দায়িত্বশীল সাংবাদিকতার চর্চা করতে হবে, যাতে কারও সম্মানহানি না ঘটে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত