দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : সোমবার, ৩০ মার্চ ২০২৬

সিরাজগঞ্জে শতবর্ষী কড়ই গাছের ঝুঁকিপূর্ণ শুকনো ডাল অপসারণ, স্বস্তি পথচারীদের

বিশেষ অভিযানে অস্ত্র মামলার আসামিসহ ৪ জন গ্রেফতার, আদালতে প্রেরণ

‘অসময়ের বন্ধু’র উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ, মেধাবীদের হাতে সম্মাননা

মাদারীপুরের কালকিনি ও ডাসারে দুইটি পরিবারে আর্থিক সহায়তা পৌঁছে দেন - এমপি খোকন  তালুকদার

মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপি নেতারা, হামলার বিচার ও নিরাপত্তার দাবি

বড় বড় গর্তে বেহাল সড়ক, গংগাচড়ার বড়বিলে দুর্ভোগে দেড় হাজার মানুষ

বগুড়ায় অভিযান চালিয়ে ৬টি চোরাই মোটরসাইকেল উদ্ধারসহ চোর সাত সদস্যকে গ্রেপ্তার

ফটিকছড়িতে সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ চোরাই কাঠ ও বাঁশ জব্দ, বন বিভাগের কাছে হস্তান্তর

সংকটে জ্বালানি, সুযোগে সিন্ডিকেটঃ পাবনায় মোটরসাইকেল চালকদের ভোগান্তি

পাবনায় জ্বালানি তেলের সংকট ক্রমেই তীব্র আকার ধারণ করছে। সীমিত সরবরাহের কারণে পেট্রোল পাম্পগুলোতে মোটরসাইকেল চালকদের দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে সিরিয়াল ধরে তেল নিতে হচ্ছে। তবে এই সংকটের মাঝেই গড়ে উঠেছে একটি অসাধু চক্র, যারা পরিস্থিতিকে পুঁজি করে অবৈধভাবে অতিরিক্ত দামে পেট্রোল বিক্রি করছে। 

আরও পড়ুন, পলাশবাড়ীতে প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানে নৈতিকতা জোরদার করণে ‘নীতিবান শিশু-সুখী বাংলাদেশ’ প্রকল্পের কার্যক্রম পরিদর্শন

স্থানীয় সূত্রে জানা গেছে, পাম্পগুলোতে সাধারণ গ্রাহকদের জন্য সীমিত পরিমাণে তেল সরবরাহ করা হলেও কিছু খুচরা বিক্রেতাকে তুলনামূলক বেশি পরিমাণে পেট্রোল দেওয়া হচ্ছে। এসব খুচরা বিক্রেতার অধিকাংশই লাইসেন্সবিহীন মুদিখানা দোকানি, যারা “খুচরা বিক্রেতা” পরিচয়ে তালিকাভুক্ত হয়ে সহজেই পেট্রোল সংগ্রহ করছে। পরবর্তীতে তারা এই পেট্রোল সাধারণ মানুষের কাছে প্রতি লিটার ১৬০ থেকে ১৮০ টাকায় বিক্রি করছে, যেখানে সরকারি নির্ধারিত মূল্য এর চেয়ে অনেক কম। এতে প্রতি লিটারে ৫০ থেকে ৬০ টাকা পর্যন্ত অতিরিক্ত লাভ করছে এই সিন্ডিকেট চক্র।

আরও পড়ুন, ঈদ ফেরত যাত্রায় ভোগান্তি, অতিরিক্ত ভাড়া আদায়ে কক্সবাজার জেলা প্রশাসনের অভিযান, জরিমানা ১ লাখ ২০ হাজার

এদিকে সাধারণ মোটরসাইকেল চালকরা ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থেকেও প্রয়োজনীয় তেল পাচ্ছেন না। অনেকেই বাধ্য হয়ে বেশি দামে এই অবৈধ খুচরা বিক্রেতাদের কাছ থেকে তেল কিনছেন। ফলে একদিকে যেমন বাড়ছে ভোগান্তি, অন্যদিকে তেমনি তৈরি হচ্ছে একটি অস্বচ্ছ ও অনিয়ন্ত্রিত বাজার ব্যবস্থা। সচেতন মহল বলছে, প্রশাসনের নজরদারির অভাব এবং পাম্প মালিকদের একাংশের অসাধু যোগসাজশের কারণেই এই সিন্ডিকেট গড়ে উঠেছে। দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে। এ বিষয়ে প্রশাসনের কঠোর নজরদারি এবং অবৈধ খুচরা বিক্রেতাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।

বিষয় : সংকটাপন্ন সংকট পাবনা পেট্রোল পাম্প

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

সংকটে জ্বালানি, সুযোগে সিন্ডিকেটঃ পাবনায় মোটরসাইকেল চালকদের ভোগান্তি

প্রকাশের তারিখ : ৩০ মার্চ ২০২৬

featured Image

পাবনায় জ্বালানি তেলের সংকট ক্রমেই তীব্র আকার ধারণ করছে। সীমিত সরবরাহের কারণে পেট্রোল পাম্পগুলোতে মোটরসাইকেল চালকদের দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে সিরিয়াল ধরে তেল নিতে হচ্ছে। তবে এই সংকটের মাঝেই গড়ে উঠেছে একটি অসাধু চক্র, যারা পরিস্থিতিকে পুঁজি করে অবৈধভাবে অতিরিক্ত দামে পেট্রোল বিক্রি করছে। 

আরও পড়ুন, পলাশবাড়ীতে প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানে নৈতিকতা জোরদার করণে ‘নীতিবান শিশু-সুখী বাংলাদেশ’ প্রকল্পের কার্যক্রম পরিদর্শন

স্থানীয় সূত্রে জানা গেছে, পাম্পগুলোতে সাধারণ গ্রাহকদের জন্য সীমিত পরিমাণে তেল সরবরাহ করা হলেও কিছু খুচরা বিক্রেতাকে তুলনামূলক বেশি পরিমাণে পেট্রোল দেওয়া হচ্ছে। এসব খুচরা বিক্রেতার অধিকাংশই লাইসেন্সবিহীন মুদিখানা দোকানি, যারা “খুচরা বিক্রেতা” পরিচয়ে তালিকাভুক্ত হয়ে সহজেই পেট্রোল সংগ্রহ করছে। পরবর্তীতে তারা এই পেট্রোল সাধারণ মানুষের কাছে প্রতি লিটার ১৬০ থেকে ১৮০ টাকায় বিক্রি করছে, যেখানে সরকারি নির্ধারিত মূল্য এর চেয়ে অনেক কম। এতে প্রতি লিটারে ৫০ থেকে ৬০ টাকা পর্যন্ত অতিরিক্ত লাভ করছে এই সিন্ডিকেট চক্র।

আরও পড়ুন, ঈদ ফেরত যাত্রায় ভোগান্তি, অতিরিক্ত ভাড়া আদায়ে কক্সবাজার জেলা প্রশাসনের অভিযান, জরিমানা ১ লাখ ২০ হাজার

এদিকে সাধারণ মোটরসাইকেল চালকরা ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থেকেও প্রয়োজনীয় তেল পাচ্ছেন না। অনেকেই বাধ্য হয়ে বেশি দামে এই অবৈধ খুচরা বিক্রেতাদের কাছ থেকে তেল কিনছেন। ফলে একদিকে যেমন বাড়ছে ভোগান্তি, অন্যদিকে তেমনি তৈরি হচ্ছে একটি অস্বচ্ছ ও অনিয়ন্ত্রিত বাজার ব্যবস্থা। সচেতন মহল বলছে, প্রশাসনের নজরদারির অভাব এবং পাম্প মালিকদের একাংশের অসাধু যোগসাজশের কারণেই এই সিন্ডিকেট গড়ে উঠেছে। দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে। এ বিষয়ে প্রশাসনের কঠোর নজরদারি এবং অবৈধ খুচরা বিক্রেতাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত