দৈনিক সংবাদ দিগন্ত

পেট্রোল পাম্পে তেলের দারুণ ভোগান্তি ঢাকার লাইনে দাঁড়ালেন শত শত মানুষ

দেশজুড়ে জ্বালানি সংকট তীব্র হয়ে উঠেছে। রাজধানী ঢাকার পাম্প থেকে শুরু করে জেলা-উপজেলার পাম্পগুলোতে তেল নেওয়া এখন এক ভোগান্তি। প্রতিদিন দেখা যাচ্ছে দীর্ঘ লাইন, ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা এবং শেষ পর্যন্ত তেল না পেয়ে ফিরে আসা গ্রাহকদের হতাশা।ঢাকার তেজগাঁওয়ের সিটি পেট্রোল পাম্পে প্রাইভেটকার ও মোটরসাইকেলের দীর্ঘ লাইন ট্রাকস্ট্যান্ড ঘুরে সাতরাস্তা পর্যন্ত ছড়িয়ে গেছে। লাইনের শুরুতে থাকা চালক আরমান হোসেন জানান, একাধিক পাম্প ঘুরেও তেল নিতে সমস্যা হয়েছে। আর শেষের দিকে থাকা বাইক চালক সেলিম মোল্লা বলেন, “একদিন কষ্ট করে ট্যাংক ভরে নিতে পারলে কয়েক দিন আর লাইনে দাঁড়াতে হবে না।”আরো পড়ুন , দুদকের মামলা টিউলিপ রিজওয়ানা ও সরদার মোশাররফের শুনানি ১৬ এপ্রিলঢাকার বাইরে পরিস্থিতি আরও জটিল। গাজীপুরের পুবাইল, ঝিনাইদহের কালীগঞ্জ ও সাতক্ষীরার কলারোয়ায় তেল নিতে ভিড় ও বিশৃঙ্খলা চরমে। অভিযোগ উঠেছে, কিছু অসাধু চক্র বারবার তেল মজুত করছে, ফলে সাধারণ গ্রাহক বঞ্চিত হচ্ছেন।পরিবহন চালক, রাইড শেয়ারিং কর্মী এবং কৃষকরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। রাইড শেয়ারিং চালকরা জানিয়েছেন, আগে দিনে ১০-১২ ট্রিপ দিতে পারলেও এখন তা ৫-৬-এ নামছে, ফলে আয়ের অর্ধেক চলে যাচ্ছে। কৃষকেরা সেচ মৌসুমে ডিজেলের দীর্ঘ লাইনে দাঁড়িয়ে চাষাবাদের ক্ষতি হওয়া নিয়ে উদ্বিগ্ন।

পেট্রোল পাম্পে তেলের দারুণ ভোগান্তি ঢাকার লাইনে দাঁড়ালেন শত শত মানুষ