দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : সোমবার, ৩০ মার্চ ২০২৬

পলাশবাড়ীর হোসেনপুর ইউনিয়ন বিএনপি নেতা সাংবাদিক শরিফুল ইসলামের দাফন সম্পন্ন

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার হোসেনপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক শরিফুল ইসলাম (৫০) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। স্টোকজনিত কারণে রোববার (২৯ মার্চ) সোয়া ৯টার দিকে রংপুর প্রাইম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। 

আরও পড়ুন, বাগেরহাটের শরণখোলায় বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণশ্রমিকের মৃত্যু

মৃত্যুকালে তিনি মা, স্ত্রী, ১ ছেলে, ১ মেয়ে, ভাই-বোন, পরিবারের অন্যান্য সদস্য, আত্মীয়-স্বজন, পাড়াপ্রতিবেশি, সহকর্মী, বন্ধু-বান্ধব ও শুভাকাঙ্খীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। সোমবার (৩০ মার্চ) বাদ যোহর উপজেলার হোসেনপুর ইউনিয়নের শালমালা গ্রামে নিজ বাড়ীর উঠানে বিপুলসংখ্যক মুসুল্লির অংশগ্রহণে মরহুমের নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।  তিনি দৈনিক প্রভাত পত্রিকার পলাশবাড়ী উপজেলা প্রতিনিধি হিসেবে দীর্ঘদিন তাঁর পেশাগত দায়িত্বের পাশাপাশি বিএনপি দলীয় রাজনৈতিক অঙ্গণেও নিরলস সক্রিয় ভূমিকা পালন করছিলেন। সাংবাদিক শরিফুল ইসলাম হোসেনপুর ইউনিয়নের শালমারা গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে।

আরও পড়ুন, গঙ্গাচড়ায় ভিজিএফের চাল বিতরণে অনিয়ম: চেয়ারম্যানকে শোকজ

এদিকে; তাঁর এমন আকস্মিক মৃত্যুতে স্থানীয় সংসদ সদস্য আবুল কাওছার মোহাম্মদ নজরুল ইসলাম লেবু, গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিক, হোসেনপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তৌফিকুল আমিন মন্ডল টিটু, উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সামাদ মন্ডল, সাধারণ সম্পাদক আবু আলা মওদুদ, সাংগঠনিক সম্পাদক আব্দুর রউফ প্রধান আনজু, আজহার আলী, জেলা বিএনপির নেতা মুকুল আহমেদ, শহিদুল ইসলাম রাজা, পৌর বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক মোশফেকুর রহমান রিপন, সাংগঠনিক সম্পাদক আব্দুল মোত্তালিব সরকার বকুল, উপজেলা যুবদলের সদস্য সচিব রাজু আহমেদ, যুগ্ম আহবায়ক মিজানুর রহমান নিক্সন, উপজেলা স্বেচ্ছাসেবক দল আহবায়ক মোমেন মন্ডল পৌর স্বেচ্ছাসেবক দল আহবায়ক শামীম রেজা ছাড়াও জেলা, উপজেলা ও পৌর বিএনপি ছাড়াও অঙ্গ ও সহযোগী সংগঠন সমূহের সর্বস্তরের নেতাকর্মী, পলাশবাড়ীর সাংবাদিক সংগঠন সমূহের সহকর্মীবৃন্দ, অন্যান্য রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ পৃথক বিবৃতিতে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনাসহ শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন। 

বিষয় : পলাশবাড়ী গাইবান্ধা দাফন শরিফুল ইসলাম

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

পলাশবাড়ীর হোসেনপুর ইউনিয়ন বিএনপি নেতা সাংবাদিক শরিফুল ইসলামের দাফন সম্পন্ন

প্রকাশের তারিখ : ৩০ মার্চ ২০২৬

featured Image

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার হোসেনপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক শরিফুল ইসলাম (৫০) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। স্টোকজনিত কারণে রোববার (২৯ মার্চ) সোয়া ৯টার দিকে রংপুর প্রাইম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। 

আরও পড়ুন, বাগেরহাটের শরণখোলায় বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণশ্রমিকের মৃত্যু

মৃত্যুকালে তিনি মা, স্ত্রী, ১ ছেলে, ১ মেয়ে, ভাই-বোন, পরিবারের অন্যান্য সদস্য, আত্মীয়-স্বজন, পাড়াপ্রতিবেশি, সহকর্মী, বন্ধু-বান্ধব ও শুভাকাঙ্খীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। সোমবার (৩০ মার্চ) বাদ যোহর উপজেলার হোসেনপুর ইউনিয়নের শালমালা গ্রামে নিজ বাড়ীর উঠানে বিপুলসংখ্যক মুসুল্লির অংশগ্রহণে মরহুমের নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।  তিনি দৈনিক প্রভাত পত্রিকার পলাশবাড়ী উপজেলা প্রতিনিধি হিসেবে দীর্ঘদিন তাঁর পেশাগত দায়িত্বের পাশাপাশি বিএনপি দলীয় রাজনৈতিক অঙ্গণেও নিরলস সক্রিয় ভূমিকা পালন করছিলেন। সাংবাদিক শরিফুল ইসলাম হোসেনপুর ইউনিয়নের শালমারা গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে।

আরও পড়ুন, গঙ্গাচড়ায় ভিজিএফের চাল বিতরণে অনিয়ম: চেয়ারম্যানকে শোকজ

এদিকে; তাঁর এমন আকস্মিক মৃত্যুতে স্থানীয় সংসদ সদস্য আবুল কাওছার মোহাম্মদ নজরুল ইসলাম লেবু, গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিক, হোসেনপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তৌফিকুল আমিন মন্ডল টিটু, উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সামাদ মন্ডল, সাধারণ সম্পাদক আবু আলা মওদুদ, সাংগঠনিক সম্পাদক আব্দুর রউফ প্রধান আনজু, আজহার আলী, জেলা বিএনপির নেতা মুকুল আহমেদ, শহিদুল ইসলাম রাজা, পৌর বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক মোশফেকুর রহমান রিপন, সাংগঠনিক সম্পাদক আব্দুল মোত্তালিব সরকার বকুল, উপজেলা যুবদলের সদস্য সচিব রাজু আহমেদ, যুগ্ম আহবায়ক মিজানুর রহমান নিক্সন, উপজেলা স্বেচ্ছাসেবক দল আহবায়ক মোমেন মন্ডল পৌর স্বেচ্ছাসেবক দল আহবায়ক শামীম রেজা ছাড়াও জেলা, উপজেলা ও পৌর বিএনপি ছাড়াও অঙ্গ ও সহযোগী সংগঠন সমূহের সর্বস্তরের নেতাকর্মী, পলাশবাড়ীর সাংবাদিক সংগঠন সমূহের সহকর্মীবৃন্দ, অন্যান্য রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ পৃথক বিবৃতিতে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনাসহ শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন। 

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত