ওমানে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত চট্টগ্রামের রাঙ্গুনিয়ার একই পরিবারের চার ভাইয়ের লাশ অবশেষে দেশে পৌঁছেছে। তবে স্বজনদের অপেক্ষার সেই ফেরা হয়েছে নিথর দেহে। একসঙ্গে চার ভাইকে হারিয়ে শোকে স্তব্ধ পুরো পরিবার ও এলাকা।মঙ্গলবার রাত ৯টার দিকে লাশগুলো দেশে পৌঁছালে বিমানবন্দরে উপস্থিত থেকে সেগুলো গ্রহণ করেন হুমাম কাদের চৌধুরী। পরে রাতেই লাশগুলো গ্রামের বাড়িতে নেওয়া হয়।এ সময় বাড়িতে সৃষ্টি হয় হৃদয়বিদারক দৃশ্য। স্বজনদের কান্না আর আহাজারিতে ভারী হয়ে ওঠে পুরো এলাকা। আরও পড়ুন , জয়পুরহাটে বিজিবির অভিযানে যৌন উত্তেজক সিরাপ ও মমোসা ট্যাবলেট উদ্ধারশেষবারের মতো চার ভাইকে দেখতে ভিড় করেন আত্মীয়-স্বজন, প্রতিবেশীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।পরিবার সূত্রে জানা গেছে, জীবিকার তাগিদে দীর্ঘদিন ধরে ওমানে অবস্থান করছিলেন চার ভাই। সম্প্রতি দেশে ফেরার প্রস্তুতির মধ্যেই ঘটে মর্মান্তিক দুর্ঘটনা। পরে স্থানীয় কর্তৃপক্ষ তাদের মৃত ঘোষণা করে।নিহতদের দাফনের জন্য আগে থেকেই পাশাপাশি চারটি কবর প্রস্তুত করা হয়। আজ বুধবার সকাল ১১টায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাদের দাফন সম্পন্ন হবে।একসঙ্গে চার ভাইয়ের এমন করুণ মৃত্যুতে রাঙ্গুনিয়াজুড়ে নেমে এসেছে গভীর শোকের ছায়া।আরও পড়ুন , চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধারে এলাকা জুড়ে চাঞ্চল্য