দৈনিক সংবাদ দিগন্ত

ইরান-ইসরায়েল উত্তেজনা বৃদ্ধি, নতুন করে প্রাণহানি

ইসরায়েলের রাজধানী তেল আবিবে ইরানের মিসাইল হামলায় একজন নিহত

ইসরায়েলের রাজধানী তেল আবিবে ইরানের মিসাইল হামলায় একজন নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে দেশটির অ্যাম্বুলেন্স সেবা সংস্থা মেগান ডেভিড অ্যাডোম (এমডিএ)।সংস্থাটির এক বিবৃতিতে জানানো হয়, প্রায় ৬০ বছর বয়সী এক ব্যক্তিকে ঘটনাস্থলেই মৃত ঘোষণা করেছেন এমডিএর জরুরি চিকিৎসাকর্মীরা। একই ঘটনায় মধ্য ইসরায়েলের আরেকটি স্থানে দুইজন আহত হয়েছেন। তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

এদিকে, এই হামলার পর এলাকায় জরুরি সেবা কার্যক্রম জোরদার করা হয়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণে রয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।সাম্প্রতিক সময়ে ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান উত্তেজনার মধ্যে এই হামলার ঘটনা নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে। 

আরো পড়ুন , কুয়েতে গয়না চুরি ও অর্থ পাচার মামলায় ১০ ও ৫ বছরের কারাদণ্ড

বিশেষজ্ঞরা বলছেন, পাল্টাপাল্টি হামলার ফলে আঞ্চলিক সংঘাত আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা বাড়ছে।এদিকে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল একদিকে আলোচনা ও কূটনীতির কথা বলছে অন্যদিকে তেহরানের বেসামরিক স্থাপনা ও অবকাঠামোর ওপর অব্যাহত হামলা চালাচ্ছে বলে অভিযোগ তুলেছেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।

এর আগে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছিলেন, ইরানের জ্বালানি অবকাঠামোর ওপর হামলা ১০ দিনের জন্য স্থগিত রাখা হবে। তবে, ট্রাম্পের প্রতিশ্রুতির পরও ইরানের জ্বালানি অবকাঠামাতে হামলা হয়েছে বলে অভিযোগ উঠেছে।এক জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তা বলেন, আলোচনার আহ্বান জানিয়ে একই সঙ্গে ইরানের ওপর যুক্তরাষ্ট্রের হামলা চালানো অসহনীয়। শিল্প ও পারমাণবিক স্থাপনায় হামলার ফলে যুক্তরাষ্ট্রের যুদ্ধ বন্ধের প্রস্তাবে সাড়া দেওয়া হবে কিনা তা এখনো সিদ্ধান্ত হয়নি বলেও জানান তিনি ।

বিষয় : হামলা উত্তেজনা প্রাণহানি

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ১৫ জুন ২০২৬

ইরান-ইসরায়েল উত্তেজনা বৃদ্ধি, নতুন করে প্রাণহানি

প্রকাশের তারিখ : ২৮ মার্চ ২০২৬

featured Image

ইসরায়েলের রাজধানী তেল আবিবে ইরানের মিসাইল হামলায় একজন নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে দেশটির অ্যাম্বুলেন্স সেবা সংস্থা মেগান ডেভিড অ্যাডোম (এমডিএ)।সংস্থাটির এক বিবৃতিতে জানানো হয়, প্রায় ৬০ বছর বয়সী এক ব্যক্তিকে ঘটনাস্থলেই মৃত ঘোষণা করেছেন এমডিএর জরুরি চিকিৎসাকর্মীরা। একই ঘটনায় মধ্য ইসরায়েলের আরেকটি স্থানে দুইজন আহত হয়েছেন। তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

এদিকে, এই হামলার পর এলাকায় জরুরি সেবা কার্যক্রম জোরদার করা হয়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণে রয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।সাম্প্রতিক সময়ে ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান উত্তেজনার মধ্যে এই হামলার ঘটনা নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে। 

আরো পড়ুন , কুয়েতে গয়না চুরি ও অর্থ পাচার মামলায় ১০ ও ৫ বছরের কারাদণ্ড

বিশেষজ্ঞরা বলছেন, পাল্টাপাল্টি হামলার ফলে আঞ্চলিক সংঘাত আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা বাড়ছে।এদিকে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল একদিকে আলোচনা ও কূটনীতির কথা বলছে অন্যদিকে তেহরানের বেসামরিক স্থাপনা ও অবকাঠামোর ওপর অব্যাহত হামলা চালাচ্ছে বলে অভিযোগ তুলেছেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।

এর আগে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছিলেন, ইরানের জ্বালানি অবকাঠামোর ওপর হামলা ১০ দিনের জন্য স্থগিত রাখা হবে। তবে, ট্রাম্পের প্রতিশ্রুতির পরও ইরানের জ্বালানি অবকাঠামাতে হামলা হয়েছে বলে অভিযোগ উঠেছে।এক জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তা বলেন, আলোচনার আহ্বান জানিয়ে একই সঙ্গে ইরানের ওপর যুক্তরাষ্ট্রের হামলা চালানো অসহনীয়। শিল্প ও পারমাণবিক স্থাপনায় হামলার ফলে যুক্তরাষ্ট্রের যুদ্ধ বন্ধের প্রস্তাবে সাড়া দেওয়া হবে কিনা তা এখনো সিদ্ধান্ত হয়নি বলেও জানান তিনি ।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত