ঈদ মানেই খুশি, আনন্দ আর নানা পদের মুখরোচক খাবার। ঈদের দিন থেকে শুরু করে কয়েক দিন ধরে চলে বাহারি খাবারের উৎসব। কিন্তু এই ভারী খাবারের ফলেই ঈদের পর অনেকেই ভুগে থাকেন গ্যাসট্রিক বা বদহজমের সমস্যায়। তাই উৎসবের আনন্দ যেন শারীরিক অস্বস্তিতে ম্লান না হয়ে যায়, সেজন্য কিছু সহজ বিষয় মাথায় রাখা জরুরি।
আরও পড়ুন, ইফতারে বেলের শরবত খাওয়ার সুবিধা ও স্বাস্থ্য উপকারিতা
ঈদের সময় সবচেয়ে বেশি যেটা ঘটে তা হলো অতিরিক্ত খাওয়া। একসঙ্গে অনেক বেশি বা ভারী খাবার খেলে হজমে সমস্যা হওয়াই স্বাভাবিক। তাই চেষ্টা করুন অল্প অল্প করে বারবার খেতে। খাবার হজমে পানির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঈদের পর শরীরকে হাইড্রেটেড রাখতে দিনে পর্যাপ্ত পানি পান করুন। ঈদের ভারী খাবারের পরপরই আবার তেল-চর্বিযুক্ত খাবার খাওয়া এড়িয়ে চলুন। পরিবর্তে ভাত, ডাল, সবজি, সালাদ বা স্যুপের মতো হালকা খাবার খান।
আরও পড়ুন, অনিশ্চিত আবহাওয়ায় পারফেক্ট লুক, জেনে নিন ৭ মেকআপ টিপস
খাওয়ার পরপরই শুয়ে পড়ার অভ্যাস অনেকেরই আছে, যা হজমের জন্য ক্ষতিকর। এর পরিবর্তে খাবারের পর অন্তত ১৫-২০ মিনিট হালকা হাঁটাহাঁটি করুন। এতে হজম প্রক্রিয়া দ্রুত হয় এবং গ্যাস জমার সম্ভাবনা কমে। গ্যাস বা বদহজম হলে ঘরোয়া কিছু উপায় বেশ কার্যকর হতে পারে। যেমন-গরম পানি, আদা চা, জিরা ভেজানো পানি বা লেবু-গরম পানির মিশ্রণ হজমে সহায়ক। এসব প্রাকৃতিক উপাদান পেটের অস্বস্তি কমাতে সাহায্য করে। যদি গ্যাস, অম্বল বা বদহজমের সমস্যা দীর্ঘদিন ধরে চলতে থাকে বা তীব্র হয়, তাহলে অবহেলা না করে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। প্রয়োজন হলে সঠিক চিকিৎসা গ্রহণ করতে হবে।

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন