দৈনিক সংবাদ দিগন্ত

ইফতারে বেলের শরবত খাওয়ার সুবিধা ও স্বাস্থ্য উপকারিতা

ইফতারের তালিকায় তাই অনেকেই রাখেন বেলের শরবত।

রমজানে সারাদিন রোজা রাখার পর শরীর দ্রুত শক্তি ফিরে পেতে প্রয়োজন পুষ্টিকর খাবার। ইফতারের তালিকায় তাই অনেকেই রাখেন বেলের শরবত। পুষ্টিগুণে ভরপুর এই পানীয় শুধু তৃষ্ণা মেটায় না, শরীরের জন্যও বেশ উপকারী। চলুন জেনে নেওয়া যাক ইফতারে বেলের শরবতের উপকারিতা-

দ্রুত শক্তি জোগায়

বেল প্রাকৃতিকভাবে শক্তিদায়ক ফল। সারাদিন না খেয়ে থাকার পর বেলের শরবত শরীরকে দ্রুত শক্তি জোগায়। এতে থাকা প্রাকৃতিক চিনি শরীরে ক্লান্তি দূর করতে সাহায্য করে।

হজম শক্তি বাড়ায়

রোজার সময় দীর্ঘক্ষণ না খাওয়ার কারণে অনেকের হজমের সমস্যা দেখা দেয়। বেল পেটের জন্য খুবই উপকারী। এটি কোষ্ঠকাঠিন্য কমায় এবং হজম শক্তি বাড়াতে সাহায্য করে।

শরীর ঠান্ডা রাখে

রমজান মাসে গরমের কারণে পানিশূন্যতা তৈরি হতে পারে। বেলের শরবত শরীর ঠান্ডা রাখতে সাহায্য করে এবং অতিরিক্ত তাপ কমাতে কার্যকর ভূমিকা রাখে।

গ্যাস্ট্রিক কমাতে সহায়ক

যাদের গ্যাস্ট্রিক বা অম্বলের সমস্যা আছে, তাদের জন্য বেলের শরবত ভালো। এটি পাকস্থলীকে শান্ত রাখে এবং অস্বস্তি কমাতে সাহায্য করে।

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়

বেলে রয়েছে ভিটামিন, খনিজ ও অ্যান্টিঅক্সিডেন্ট। নিয়মিত বেলের শরবত খেলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে এবং দুর্বলতা কমে।

উপকরণ : পাকা বেল ১টি, দই ১ কাপ, চিনি আধা কাপ, পানি ৪ গ্লাস, বরফ কুচি (ইচ্ছা) পরিমাণ মতো।

প্রস্তুত প্রণালী : প্রথমে বেল ফাটিয়ে বেলের ভেতরের অংশ বের করে বিচি ফেলে দিন। ঠান্ডা বা স্বাভাবিক তাপমাত্রার পানি ও বেল ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নিন। এবার ছেঁকে গ্লাসে ঢেলে গুড় বা চিনি মিশিয়ে সঙ্গে বরফ কুচি দিয়ে পরিবেশন করুন।

বিষয় : রমজান বেলের শরবত পুষ্টিকর

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ১৫ জুন ২০২৬

ইফতারে বেলের শরবত খাওয়ার সুবিধা ও স্বাস্থ্য উপকারিতা

প্রকাশের তারিখ : ১৫ মার্চ ২০২৬

featured Image

রমজানে সারাদিন রোজা রাখার পর শরীর দ্রুত শক্তি ফিরে পেতে প্রয়োজন পুষ্টিকর খাবার। ইফতারের তালিকায় তাই অনেকেই রাখেন বেলের শরবত। পুষ্টিগুণে ভরপুর এই পানীয় শুধু তৃষ্ণা মেটায় না, শরীরের জন্যও বেশ উপকারী। চলুন জেনে নেওয়া যাক ইফতারে বেলের শরবতের উপকারিতা-

দ্রুত শক্তি জোগায়

বেল প্রাকৃতিকভাবে শক্তিদায়ক ফল। সারাদিন না খেয়ে থাকার পর বেলের শরবত শরীরকে দ্রুত শক্তি জোগায়। এতে থাকা প্রাকৃতিক চিনি শরীরে ক্লান্তি দূর করতে সাহায্য করে।

হজম শক্তি বাড়ায়

রোজার সময় দীর্ঘক্ষণ না খাওয়ার কারণে অনেকের হজমের সমস্যা দেখা দেয়। বেল পেটের জন্য খুবই উপকারী। এটি কোষ্ঠকাঠিন্য কমায় এবং হজম শক্তি বাড়াতে সাহায্য করে।

শরীর ঠান্ডা রাখে

রমজান মাসে গরমের কারণে পানিশূন্যতা তৈরি হতে পারে। বেলের শরবত শরীর ঠান্ডা রাখতে সাহায্য করে এবং অতিরিক্ত তাপ কমাতে কার্যকর ভূমিকা রাখে।

গ্যাস্ট্রিক কমাতে সহায়ক

যাদের গ্যাস্ট্রিক বা অম্বলের সমস্যা আছে, তাদের জন্য বেলের শরবত ভালো। এটি পাকস্থলীকে শান্ত রাখে এবং অস্বস্তি কমাতে সাহায্য করে।

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়

বেলে রয়েছে ভিটামিন, খনিজ ও অ্যান্টিঅক্সিডেন্ট। নিয়মিত বেলের শরবত খেলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে এবং দুর্বলতা কমে।

উপকরণ : পাকা বেল ১টি, দই ১ কাপ, চিনি আধা কাপ, পানি ৪ গ্লাস, বরফ কুচি (ইচ্ছা) পরিমাণ মতো।

প্রস্তুত প্রণালী : প্রথমে বেল ফাটিয়ে বেলের ভেতরের অংশ বের করে বিচি ফেলে দিন। ঠান্ডা বা স্বাভাবিক তাপমাত্রার পানি ও বেল ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নিন। এবার ছেঁকে গ্লাসে ঢেলে গুড় বা চিনি মিশিয়ে সঙ্গে বরফ কুচি দিয়ে পরিবেশন করুন।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত