দৈনিক সংবাদ দিগন্ত

ঈদের ভারী খাবারে বদহজম? মিলতে পারে সহজ সমাধান

পোলাও, কোরমা, কালাভুনা, রোস্ট কিংবা মিষ্টি—ঈদুল আজহা বা বিভিন্ন উৎসবে খাবারের টেবিলে থাকে নানা পদের আয়োজন। তবে অতিরিক্ত তেল-মসলাযুক্ত খাবার খাওয়ার পর অনেকেই ভোগেন বদহজম, গ্যাস্ট্রিক, পেট ফাঁপা কিংবা অস্বস্তিতে। বিশেষজ্ঞদের মতে, কিছু সহজ ঘরোয়া উপায় মেনে চললে এসব সমস্যা থেকে সহজেই স্বস্তি পাওয়া সম্ভব।আদা হজমশক্তি বাড়াতে বেশ কার্যকর বলে মনে করা হয়। খাবারের পর সামান্য আদা চিবিয়ে খাওয়া বা আদা চা পান করলে গ্যাস, পেট ফাঁপা ও বমিভাব কিছুটা কমতে পারে।আরও পড়ুন, মস্তিষ্ক রাখুন তরুণ ও তীক্ষ্ণ, প্রতিদিনের খাদ্যতালিকায় রাখুন এই ৫ সুপারফুডখাবারের পর ঠান্ডা পানীয়ের বদলে হালকা গরম পানি পান করাও উপকারী। এতে খাবার তুলনামূলক দ্রুত হজম হতে সাহায্য করে এবং পেট ভার লাগা কমে। এছাড়া জিরা ও মৌরিও বদহজম কমাতে পরিচিত ঘরোয়া উপাদান। জিরা সেদ্ধ পানি পান করা বা খাবারের পর সামান্য মৌরি চিবিয়ে খেলে অস্বস্তি কমতে পারে বলে ধারণা করা হয়।আরও পড়ুন, কোরবানির মাংস খাওয়ার সময় গলায় হাড় বিঁধলে করণীয় ও সতর্কতাকুসুম গরম পানিতে কয়েক ফোঁটা লেবুর রস মিশিয়ে পান করলেও হজমে সহায়ক হতে পারে। একই সঙ্গে শরীরকে সতেজ রাখতেও এটি ভূমিকা রাখে। বিশেষজ্ঞরা বলছেন, খাবার খেয়েই শুয়ে পড়া বদহজমের অন্যতম কারণ। তাই ভারী খাবারের পর অন্তত ১০ থেকে ১৫ মিনিট হাঁটার অভ্যাস করা ভালো। এতে খাবার সহজে হজম হয় এবং পেটের ওপর চাপ কম পড়ে।আরও পড়ুন, গরুর মাংসের শুঁটকির পুনর্জাগরণ একসঙ্গে অতিরিক্ত খাবার না খেয়ে অল্প অল্প করে ধীরে ধীরে চিবিয়ে খাওয়ার পরামর্শও দিচ্ছেন তারা। তবে ঘন ঘন বদহজম, তীব্র পেটব্যথা, বুক জ্বালাপোড়া বা বমির মতো সমস্যা হলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি বলেও মনে করছেন বিশেষজ্ঞরা।

ঈদের ভারী খাবারে বদহজম? মিলতে পারে সহজ সমাধান