দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বুধবার, ১৮ মার্চ ২০২৬

ফুলবাড়ীতে এনসিপির বিক্ষোভ মিছিলে হামলার অভিযোগ, আহত ১০

মাদারগঞ্জে বিএসটিআই অনুমোদনহীন কেমিক্যালযুক্ত শিশুখাদ্যে বাজার সয়লাব: ঝুঁকিতে জনস্বাস্থ্য

চকরিয়ায় অসহায়ের  পাশে -  জননেতা  আব্দুল্লাহ আল ফারুক

সিরাজগঞ্জে শতবর্ষী কড়ই গাছের ঝুঁকিপূর্ণ শুকনো ডাল অপসারণ, স্বস্তি পথচারীদের

বিশেষ অভিযানে অস্ত্র মামলার আসামিসহ ৪ জন গ্রেফতার, আদালতে প্রেরণ

‘অসময়ের বন্ধু’র উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ, মেধাবীদের হাতে সম্মাননা

মাদারীপুরের কালকিনি ও ডাসারে দুইটি পরিবারে আর্থিক সহায়তা পৌঁছে দেন - এমপি খোকন  তালুকদার

মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপি নেতারা, হামলার বিচার ও নিরাপত্তার দাবি

তরমুজবোঝাই গাড়ি দুর্ঘটনা পিকআপ উল্টে প্রাণ গেল ব্যবসায়ীর

ফরিদপুর সদর উপজেলায় বুধবার (১৮ মার্চ) ভোরে তরমুজ বোঝাই একটি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে মো. ইউসুফ আলী শেখ (৪৫) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন। দুর্ঘটনাটি চন্ডিপুর গ্রামে রুবেল মিয়ার বাড়ির সামনে ঘটেছে।নিহত ইউসুফ আলী শেখ রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর এলাকার বাসিন্দা এবং জবেদ আলী শেখের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে মৌসুমি ফলের ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন।

পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, ভোরে ইউসুফ আলী শেখ ফরিদপুর থেকে খানখানাপুরের উদ্দেশ্যে তরমুজ বোঝাই পিকআপ ভ্যান নিয়ে রওনা দেন। চন্ডিপুর এলাকায় পৌঁছালে চালক হঠাৎ গাড়ির নিয়ন্ত্রণ হারান।

আরো  পড়ুন , পঞ্চগড়ের বোদায় সাকোয়া ট্রাকের ধাক্কায় ৯ জন আহত

পিকআপটি সড়কের পাশে থাকা গাছের সঙ্গে ধাক্কা খায় এবং গাড়িটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই ইউসুফ আলী শেখের মৃত্যু হয়।দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত উদ্ধার কাজে এগিয়ে আসেন এবং পুলিশকে খবর দেন। তবে চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে।

করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুর রহমান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অতিরিক্ত গতি বা চালকের অসতর্কতার কারণে দুর্ঘটনা ঘটেছে। পলাতক চালককে শনাক্ত করে আইনের আওতায় আনা হচ্ছে।নিহত ইউসুফ আলী শেখের মরদেহ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে।

বিষয় : দুর্ঘটনা নিহত ব্যবসায়ী

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

তরমুজবোঝাই গাড়ি দুর্ঘটনা পিকআপ উল্টে প্রাণ গেল ব্যবসায়ীর

প্রকাশের তারিখ : ১৮ মার্চ ২০২৬

featured Image

ফরিদপুর সদর উপজেলায় বুধবার (১৮ মার্চ) ভোরে তরমুজ বোঝাই একটি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে মো. ইউসুফ আলী শেখ (৪৫) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন। দুর্ঘটনাটি চন্ডিপুর গ্রামে রুবেল মিয়ার বাড়ির সামনে ঘটেছে।নিহত ইউসুফ আলী শেখ রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর এলাকার বাসিন্দা এবং জবেদ আলী শেখের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে মৌসুমি ফলের ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন।

পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, ভোরে ইউসুফ আলী শেখ ফরিদপুর থেকে খানখানাপুরের উদ্দেশ্যে তরমুজ বোঝাই পিকআপ ভ্যান নিয়ে রওনা দেন। চন্ডিপুর এলাকায় পৌঁছালে চালক হঠাৎ গাড়ির নিয়ন্ত্রণ হারান।

আরো  পড়ুন , পঞ্চগড়ের বোদায় সাকোয়া ট্রাকের ধাক্কায় ৯ জন আহত

পিকআপটি সড়কের পাশে থাকা গাছের সঙ্গে ধাক্কা খায় এবং গাড়িটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই ইউসুফ আলী শেখের মৃত্যু হয়।দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত উদ্ধার কাজে এগিয়ে আসেন এবং পুলিশকে খবর দেন। তবে চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে।

করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুর রহমান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অতিরিক্ত গতি বা চালকের অসতর্কতার কারণে দুর্ঘটনা ঘটেছে। পলাতক চালককে শনাক্ত করে আইনের আওতায় আনা হচ্ছে।নিহত ইউসুফ আলী শেখের মরদেহ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত