দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বুধবার, ১৮ মার্চ ২০২৬

বিএনপিতে চাঁদাবাজদের স্থান হবে না সতর্ক করলেন হুইপ দুলু

জাতীয় সংসদের হুইপ বিএনপির কেন্দ্রীয় নেতা এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু

জাতীয় সংসদের হুইপ বিএনপির কেন্দ্রীয় নেতা এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, চাঁদাবাজ, দখলবাজ, টেন্ডারবাজ, সন্ত্রাসীর ঠিকানা নাটোরের বিএনপিতে হবে না। এদের ঠিকানা হবে নাটোর কেন্দ্রীয় কারাগার।মঙ্গলবার সন্ধ্যায় নবাব সিরাজ-উদ-দৌলা সরকারি কলেজ মাঠে নাটোর জেলা বিএনপি আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে দুলু এসব কথা বলেন।

জেলা বিএনপির সভাপতি রহিম নেওয়াজের সভাপতিত্বে ও সদস্য সচিব আসাদুজ্জামান আসাদের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- বাংলাদেশ জামায়াতে ইসলামী নাটোর জেলা শাখার আমির ড. মীর নুরুল ইসলাম,

আরো পড়ুন , সরকার পথভ্রষ্ট হলে সংশোধন করবে এনসিপি : নাহিদ ইসলাম

 সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ এবং নাটোর পৌরসভার সাবেক মেয়র কাজী শাহ আলম, এমদাদুল হক আল মামুনসহ স্থানীয় নেতারা।ইফতার ও দোয়া মাহফিলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও আরাফাত রহমান কোকোসহ সব শহীদদের আত্মার মাগফিরাত কামনা করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে রুহুল কুদ্দুস তালুকদার দুলু আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান যা বলেন তাই করেন। যার অংশ হিসেবে নির্বাচনের পর জনগণের প্রত্যাশা পূরণে সরকার নানা উদ্যোগ গ্রহণ করেছে।তিনি দাবি করেন, ফ্যামিলি কার্ড বিতরণ, মসজিদের ইমাম ও মন্দিরের পুরোহিতসহ বিভিন্ন উপাসনালয়ের দায়িত্বপ্রাপ্তদের জন্য ভাতা চালু, খাল খনন কার্যক্রম শুরুসহ বিভিন্ন উন্নয়নমূলক পদক্ষেপ ইতোমধ্যে বাস্তবায়ন হচ্ছে।

বিষয় : বিএনপি কারাগার চাঁদাবাজ কারাগার

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ১৫ জুন ২০২৬

বিএনপিতে চাঁদাবাজদের স্থান হবে না সতর্ক করলেন হুইপ দুলু

প্রকাশের তারিখ : ১৮ মার্চ ২০২৬

featured Image

জাতীয় সংসদের হুইপ বিএনপির কেন্দ্রীয় নেতা এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, চাঁদাবাজ, দখলবাজ, টেন্ডারবাজ, সন্ত্রাসীর ঠিকানা নাটোরের বিএনপিতে হবে না। এদের ঠিকানা হবে নাটোর কেন্দ্রীয় কারাগার।মঙ্গলবার সন্ধ্যায় নবাব সিরাজ-উদ-দৌলা সরকারি কলেজ মাঠে নাটোর জেলা বিএনপি আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে দুলু এসব কথা বলেন।

জেলা বিএনপির সভাপতি রহিম নেওয়াজের সভাপতিত্বে ও সদস্য সচিব আসাদুজ্জামান আসাদের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- বাংলাদেশ জামায়াতে ইসলামী নাটোর জেলা শাখার আমির ড. মীর নুরুল ইসলাম,

আরো পড়ুন , সরকার পথভ্রষ্ট হলে সংশোধন করবে এনসিপি : নাহিদ ইসলাম

 সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ এবং নাটোর পৌরসভার সাবেক মেয়র কাজী শাহ আলম, এমদাদুল হক আল মামুনসহ স্থানীয় নেতারা।ইফতার ও দোয়া মাহফিলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও আরাফাত রহমান কোকোসহ সব শহীদদের আত্মার মাগফিরাত কামনা করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে রুহুল কুদ্দুস তালুকদার দুলু আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান যা বলেন তাই করেন। যার অংশ হিসেবে নির্বাচনের পর জনগণের প্রত্যাশা পূরণে সরকার নানা উদ্যোগ গ্রহণ করেছে।তিনি দাবি করেন, ফ্যামিলি কার্ড বিতরণ, মসজিদের ইমাম ও মন্দিরের পুরোহিতসহ বিভিন্ন উপাসনালয়ের দায়িত্বপ্রাপ্তদের জন্য ভাতা চালু, খাল খনন কার্যক্রম শুরুসহ বিভিন্ন উন্নয়নমূলক পদক্ষেপ ইতোমধ্যে বাস্তবায়ন হচ্ছে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত