দৈনিক সংবাদ দিগন্ত

রাতের আঁধারে বাগদাদে মার্কিন দূতাবাসে রকেট-ড্রোন হামলা

ইরাকের রাজধানী বাগদাদে অবস্থিত মার্কিন দূতাবাস লক্ষ্য করে বড় ধরনের ড্রোন ও রকেট হামলা

ইরাকের রাজধানী বাগদাদে অবস্থিত মার্কিন দূতাবাস লক্ষ্য করে বড় ধরনের ড্রোন ও রকেট হামলা চালানো হয়েছে বলে জানিয়েছেন দেশটির কর্মকর্তারা।নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, অন্তত তিনটি ড্রোন ও চারটি রকেট ব্যবহার করে এই হামলা চালানো হয়। এর মধ্যে একটি ড্রোন দূতাবাস চত্বরে আঘাত হানে, আর বাকিগুলো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্রতিহত করে।

আরো পড়ুন , ইরান যুদ্ধের ভবিষ্যৎ: ট্রাম্পের সতর্কবার্তা

প্রত্যক্ষদর্শীরা জানান, বিস্ফোরণের পর দূতাবাস এলাকার আকাশে কালো ধোঁয়া উঠতে দেখা যায়। হামলার সময় সতর্ক সংকেত বেজে ওঠে এবং নিরাপত্তা ব্যবস্থা সক্রিয় হয়ে আরেকটি ড্রোন মাঝ আকাশেই ধ্বংস করে।নিরাপত্তা কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ইরানকে কেন্দ্র করে চলমান আঞ্চলিক উত্তেজনার জেরে ইরাকে থাকা মার্কিন স্থাপনাগুলো সম্প্রতি হামলার ঝুঁকিতে রয়েছে। সেই প্রেক্ষাপটে দূতাবাসে চালানো এটি এখন পর্যন্ত সবচেয়ে বড় আক্রমণ বলে মনে করা হচ্ছে। অভিযানে অন্তত পাঁচটি ড্রোন ব্যবহার করা হয়েছে।

বিষয় : দূতাবাস রকেট হামলা বাগদাদ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

রাতের আঁধারে বাগদাদে মার্কিন দূতাবাসে রকেট-ড্রোন হামলা

প্রকাশের তারিখ : ১৭ মার্চ ২০২৬

featured Image

ইরাকের রাজধানী বাগদাদে অবস্থিত মার্কিন দূতাবাস লক্ষ্য করে বড় ধরনের ড্রোন ও রকেট হামলা চালানো হয়েছে বলে জানিয়েছেন দেশটির কর্মকর্তারা।নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, অন্তত তিনটি ড্রোন ও চারটি রকেট ব্যবহার করে এই হামলা চালানো হয়। এর মধ্যে একটি ড্রোন দূতাবাস চত্বরে আঘাত হানে, আর বাকিগুলো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্রতিহত করে।

আরো পড়ুন , ইরান যুদ্ধের ভবিষ্যৎ: ট্রাম্পের সতর্কবার্তা

প্রত্যক্ষদর্শীরা জানান, বিস্ফোরণের পর দূতাবাস এলাকার আকাশে কালো ধোঁয়া উঠতে দেখা যায়। হামলার সময় সতর্ক সংকেত বেজে ওঠে এবং নিরাপত্তা ব্যবস্থা সক্রিয় হয়ে আরেকটি ড্রোন মাঝ আকাশেই ধ্বংস করে।নিরাপত্তা কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ইরানকে কেন্দ্র করে চলমান আঞ্চলিক উত্তেজনার জেরে ইরাকে থাকা মার্কিন স্থাপনাগুলো সম্প্রতি হামলার ঝুঁকিতে রয়েছে। সেই প্রেক্ষাপটে দূতাবাসে চালানো এটি এখন পর্যন্ত সবচেয়ে বড় আক্রমণ বলে মনে করা হচ্ছে। অভিযানে অন্তত পাঁচটি ড্রোন ব্যবহার করা হয়েছে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত