দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : সোমবার, ১৬ মার্চ ২০২৬

বাগেরহাটে খাল পুনঃখননের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম

পরিবেশ রক্ষা ও জলবায়ু সহনশীলতা জোরদারে বিএনপির নির্বাচনী ইশতেহারে ঘোষিত ‘দেশব্যাপী নদী-নালা-খাল ও জলাধার খনন ও পুনঃখনন’ কর্মসূচির অংশ হিসেবে বাগেরহাটের ফকিরহাট উপজেলায় সাতবাড়িয়া খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী লায়ন শেখ ফরিদুল ইসলাম এমপি।

আরও পড়ৃন, হোয়াটসঅ্যাপে পুলিশ সুপারের ছবি ব্যবহার করে চাঁদাবাজি ৩ প্রতারক গ্রেফতার

সোমবার (১৬ মার্চ) দুপুরে উপজেলার বাহিরদিয়া ইউনিয়নের সাতবাড়িয়া খালের পুনঃখনন কাজের উদ্বোধন করেন তিনি। উপজেলার সাতবাড়িয়া এলাকায় প্রায় ৬ কিলোমিটার দৈর্ঘ্য, ৪৫ ফুট প্রস্থ ও প্রায় ১০ ফুট গভীর করে খালটি পুনঃখনন করা হবে। বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) এর মাধ্যমে প্রকল্পটি বাস্তবায়িত হবে। এতে ওই এলাকার প্রায় ৬৫০ হেক্টর জমি চাষাবাদের আওতায় আসবে এবং প্রায় ১ হাজার ৫০০ কৃষক সরাসরি উপকৃত হবেন বলে উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে।

এর আগে বেলা ১১টার দিকে প্রতিমন্ত্রী উপজেলার গাবখালী মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষকদের সঙ্গে মতবিনিময় করেন এবং সেখানে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন। পরে সাতবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে স্থানীয় উপকারভোগী, নাগরিক ও সরকারি কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন। এ সময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও বিএনপির নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

আরও পড়ুন, শেষ মুহূর্তে লালপুরে জমে উঠেছে ঈদের বাজার

বাগেরহাট জেলা প্রশাসক গোলাম মো. বাতেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মো. মশিউর রহমান খান, বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাত, বাগেরহাটের পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী বিপিএম, বিএডিসির তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আব্দুল্লাহ আল রশিদ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. মোতাহার হোসেন, ফকিরহাট উপজেলা বিএনপির সভাপতি শেখ কামরুল ইসলাম গোরা ও সাধারণ সম্পাদক শেখ শরিফুল কামাল কারিমসহ স্থানীয় জনপ্রতিনিধি ও উপকারভোগীরা।

প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে একটি দরিদ্র ও বিপর্যস্ত বাংলাদেশকে কৃষিতে স্বনির্ভরতার পথে এগিয়ে নিয়েছিলেন। তারই ধারাবাহিকতায় বিএনপি সরকার জনগণের কল্যাণে নদী-নালা ও খাল পুনঃখননের মতো উন্নয়নমূলক কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছে।

বিষয় : বাগেরহাট উদ্বোধন শেখ ফরিদুল

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ১৫ জুন ২০২৬

বাগেরহাটে খাল পুনঃখননের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম

প্রকাশের তারিখ : ১৬ মার্চ ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত