দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : সোমবার, ১৬ মার্চ ২০২৬

মাদারগঞ্জে বিএসটিআই অনুমোদনহীন কেমিক্যালযুক্ত শিশুখাদ্যে বাজার সয়লাব: ঝুঁকিতে জনস্বাস্থ্য

চকরিয়ায় অসহায়ের  পাশে -  জননেতা  আব্দুল্লাহ আল ফারুক

সিরাজগঞ্জে শতবর্ষী কড়ই গাছের ঝুঁকিপূর্ণ শুকনো ডাল অপসারণ, স্বস্তি পথচারীদের

বিশেষ অভিযানে অস্ত্র মামলার আসামিসহ ৪ জন গ্রেফতার, আদালতে প্রেরণ

‘অসময়ের বন্ধু’র উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ, মেধাবীদের হাতে সম্মাননা

মাদারীপুরের কালকিনি ও ডাসারে দুইটি পরিবারে আর্থিক সহায়তা পৌঁছে দেন - এমপি খোকন  তালুকদার

মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপি নেতারা, হামলার বিচার ও নিরাপত্তার দাবি

বড় বড় গর্তে বেহাল সড়ক, গংগাচড়ার বড়বিলে দুর্ভোগে দেড় হাজার মানুষ

হোয়াটসঅ্যাপে পুলিশ সুপারের ছবি ব্যবহার করে চাঁদাবাজি ৩ প্রতারক গ্রেফতার

পুলিশ সুপারের ইউনিফর্ম পরিহিত ছবি ব্যবহার করে হোয়াটসঅ্যাপ আইডি খুলে বিভিন্ন ব্যবসায়ী ও সাধারণ মানুষের কাছ থেকে চাঁদা দাবি ও প্রতারণার অভিযোগে তিনজনকে গ্রেফতার

সিরাজগঞ্জ জেলার পুলিশ সুপারের ইউনিফর্ম পরিহিত ছবি ব্যবহার করে হোয়াটসঅ্যাপ আইডি খুলে বিভিন্ন ব্যবসায়ী ও সাধারণ মানুষের কাছ থেকে চাঁদা দাবি ও প্রতারণার অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।পুলিশ জানায়, প্রতারকরা ০১৮৮৫-৩৫২৫৬৪ ও ০১৯৯৮-১০০৮৭৬ নম্বর ব্যবহার করে হোয়াটসঅ্যাপে আইডি খুলে নিজেদের সিরাজগঞ্জ জেলার পুলিশ সুপার পরিচয় দিয়ে মূলত শাড়ি ও লুঙ্গি ব্যবসায়ীসহ বিভিন্ন ব্যবসায়ীর কাছে ঈদের সম্মানী বাবদ চাঁদা দাবি করছিল। বিষয়টি পুলিশ সুপার অবগত হলে তিনি এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।এরপর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) তথ্য প্রযুক্তির সহায়তায় সংশ্লিষ্ট নম্বর ও হোয়াটসঅ্যাপ আইডির অবস্থান শনাক্ত করে। সিরাজগঞ্জ জেলার পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম সানতু, বিপিএম (বার) এর নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোঃ হাফিজুর রহমানের নেতৃত্বে এবং সিরাজগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ নাজরান রউফের তত্ত্বাবধানে একটি যৌথ টিম গঠন করা হয়।

আরো পড়ুন  , নোয়াখালীতে গৃহবধূ হত্যা স্বামী ও দ্বিতীয় স্ত্রী গ্রেপ্তার

ডিবির এসআই মোঃ শারফুল ইসলাম, এএসআই মোঃ পলাশ হোসেন, এএসআই বৃন্দাবন রায়, এএসআই মোঃ আশরাফুল আলম এবং সিরাজগঞ্জ সদর থানার এসআই মামুন মিয়ার সমন্বয়ে গঠিত দলটি তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তিন প্রতারককে গ্রেফতার করে।গ্রেফতারকৃতরা হলেন—মোঃ সোহেল মিয়া (৩৪), পিতা মোঃ আমজাদ, কৃষ্ণপুর নামাপাড়া, থানা শেরপুর; মোঃ বাদশা আকন্দ (৫০), পিতা মৃত রমজান আকন্দ, চালাপাড়া, থানা ধুনট (বর্তমান ঠিকানা খানপুর, থানা শেরপুর) এবং মোঃ রিপন (২২), পিতা মোঃ বাদশা আকন্দ, খানপুর পশ্চিমপাড়া, থানা শেরপুর, জেলা বগুড়া।গ্রেফতারের সময় আসামি সোহেল মিয়ার কাছ থেকে একটি আইটেল অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, একটি স্যামসাং অ্যান্ড্রয়েড মোবাইল ফোন এবং নগদ তিন হাজার টাকা উদ্ধার করা হয়।পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা স্বীকার করেছে যে, তারা সিরাজগঞ্জ জেলার পুলিশ সুপারসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং অন্যান্য সরকারি কর্মকর্তাদের নাম ও ছবি ব্যবহার করে বিভিন্ন সময় সিরাজগঞ্জ সদর থানা এলাকার ব্যবসায়ী ও সাধারণ মানুষের কাছে সরকারি কর্মকর্তা পরিচয় দিয়ে চাঁদা দাবি ও প্রতারণা করে আসছিল।এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বিষয় : গ্রেফতার পুলিশ চাঁদাবাজি পুলিশ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

হোয়াটসঅ্যাপে পুলিশ সুপারের ছবি ব্যবহার করে চাঁদাবাজি ৩ প্রতারক গ্রেফতার

প্রকাশের তারিখ : ১৬ মার্চ ২০২৬

featured Image

সিরাজগঞ্জ জেলার পুলিশ সুপারের ইউনিফর্ম পরিহিত ছবি ব্যবহার করে হোয়াটসঅ্যাপ আইডি খুলে বিভিন্ন ব্যবসায়ী ও সাধারণ মানুষের কাছ থেকে চাঁদা দাবি ও প্রতারণার অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।পুলিশ জানায়, প্রতারকরা ০১৮৮৫-৩৫২৫৬৪ ও ০১৯৯৮-১০০৮৭৬ নম্বর ব্যবহার করে হোয়াটসঅ্যাপে আইডি খুলে নিজেদের সিরাজগঞ্জ জেলার পুলিশ সুপার পরিচয় দিয়ে মূলত শাড়ি ও লুঙ্গি ব্যবসায়ীসহ বিভিন্ন ব্যবসায়ীর কাছে ঈদের সম্মানী বাবদ চাঁদা দাবি করছিল। বিষয়টি পুলিশ সুপার অবগত হলে তিনি এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।এরপর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) তথ্য প্রযুক্তির সহায়তায় সংশ্লিষ্ট নম্বর ও হোয়াটসঅ্যাপ আইডির অবস্থান শনাক্ত করে। সিরাজগঞ্জ জেলার পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম সানতু, বিপিএম (বার) এর নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোঃ হাফিজুর রহমানের নেতৃত্বে এবং সিরাজগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ নাজরান রউফের তত্ত্বাবধানে একটি যৌথ টিম গঠন করা হয়।

আরো পড়ুন  , নোয়াখালীতে গৃহবধূ হত্যা স্বামী ও দ্বিতীয় স্ত্রী গ্রেপ্তার

ডিবির এসআই মোঃ শারফুল ইসলাম, এএসআই মোঃ পলাশ হোসেন, এএসআই বৃন্দাবন রায়, এএসআই মোঃ আশরাফুল আলম এবং সিরাজগঞ্জ সদর থানার এসআই মামুন মিয়ার সমন্বয়ে গঠিত দলটি তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তিন প্রতারককে গ্রেফতার করে।গ্রেফতারকৃতরা হলেন—মোঃ সোহেল মিয়া (৩৪), পিতা মোঃ আমজাদ, কৃষ্ণপুর নামাপাড়া, থানা শেরপুর; মোঃ বাদশা আকন্দ (৫০), পিতা মৃত রমজান আকন্দ, চালাপাড়া, থানা ধুনট (বর্তমান ঠিকানা খানপুর, থানা শেরপুর) এবং মোঃ রিপন (২২), পিতা মোঃ বাদশা আকন্দ, খানপুর পশ্চিমপাড়া, থানা শেরপুর, জেলা বগুড়া।গ্রেফতারের সময় আসামি সোহেল মিয়ার কাছ থেকে একটি আইটেল অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, একটি স্যামসাং অ্যান্ড্রয়েড মোবাইল ফোন এবং নগদ তিন হাজার টাকা উদ্ধার করা হয়।পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা স্বীকার করেছে যে, তারা সিরাজগঞ্জ জেলার পুলিশ সুপারসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং অন্যান্য সরকারি কর্মকর্তাদের নাম ও ছবি ব্যবহার করে বিভিন্ন সময় সিরাজগঞ্জ সদর থানা এলাকার ব্যবসায়ী ও সাধারণ মানুষের কাছে সরকারি কর্মকর্তা পরিচয় দিয়ে চাঁদা দাবি ও প্রতারণা করে আসছিল।এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত