দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : সোমবার, ১৬ মার্চ ২০২৬

ফেনীতে দুর্ঘটনায় মোটরসাইকেল চালকসহ দুই জনের মৃত্যু

মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকের সঙ্গে ধাক্কা লেগে চালকসহ দুজনের মৃত্যু

ফেনীর দাগনভূঞায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকের সঙ্গে ধাক্কা লেগে চালকসহ দুজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। (১৫ মার্চ ) রাত ১১টার দিকে ফেনী-দাগনভূঞা সড়কের মোল্লাঘাটায় এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন- মোটরসাইকেল চালক ফেনী সদর উপজেলার বারোআনি এলাহীগঞ্জ গ্রামের নেজাম উদ্দিনের ছেলে প্রবাসী নাজমুল হাসান (২৫) এবং পথচারী গাইবান্ধার সুন্দরগঞ্জ থানার দক্ষিণ শ্রীপুর গ্রামের শওকত আলীর ছেলে হাবিজুর রহমান (৪৫)। আহত মোটরসাইকেল আরোহী মেহেদী হাসানকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

আরো পড়ুন , অমানবিক নৃশংসতা কুপ্রস্তাবে না বলায় কিশোরীর গায়ে আগুন

দাগনভূঞা থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. ফজলে রাব্বী জানান, দুর্ঘটনার পরপরই তিনি ঘটনাস্থলে যান। তাকে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, পেছনে একজন আরোহী নিয়ে দাগনভূঞা থেকে ফেনী যাচ্ছিলেন নাজমুল হাসান। মোটরসাইকেলের গতি বেশি থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে মোল্লাঘাটায় পথচারীকে চাপা দেয় এবং সড়ক বিভাজকের সঙ্গে ধাক্কা লেগে ছিটকে পড়েন নাজমুল। ঘটনাস্থলে পথচারী হাবিজুরের মৃত্যু হয়। গুরুতর আহত মোটরসাইকেল চালককে উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে পাঠান স্থানীয়রা। হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয় নাজমুলের। লাশ ফেনী হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।নিহত নাজমুল হাসান প্রবাসী এবং হাবিজুর রহমান ব্যবসায়ী বলে জানা গেছে। 

বিষয় : দুর্ঘটনা মৃত্যু মোটরসাইকেল

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ১৫ জুন ২০২৬

ফেনীতে দুর্ঘটনায় মোটরসাইকেল চালকসহ দুই জনের মৃত্যু

প্রকাশের তারিখ : ১৬ মার্চ ২০২৬

featured Image

ফেনীর দাগনভূঞায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকের সঙ্গে ধাক্কা লেগে চালকসহ দুজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। (১৫ মার্চ ) রাত ১১টার দিকে ফেনী-দাগনভূঞা সড়কের মোল্লাঘাটায় এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন- মোটরসাইকেল চালক ফেনী সদর উপজেলার বারোআনি এলাহীগঞ্জ গ্রামের নেজাম উদ্দিনের ছেলে প্রবাসী নাজমুল হাসান (২৫) এবং পথচারী গাইবান্ধার সুন্দরগঞ্জ থানার দক্ষিণ শ্রীপুর গ্রামের শওকত আলীর ছেলে হাবিজুর রহমান (৪৫)। আহত মোটরসাইকেল আরোহী মেহেদী হাসানকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

আরো পড়ুন , অমানবিক নৃশংসতা কুপ্রস্তাবে না বলায় কিশোরীর গায়ে আগুন

দাগনভূঞা থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. ফজলে রাব্বী জানান, দুর্ঘটনার পরপরই তিনি ঘটনাস্থলে যান। তাকে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, পেছনে একজন আরোহী নিয়ে দাগনভূঞা থেকে ফেনী যাচ্ছিলেন নাজমুল হাসান। মোটরসাইকেলের গতি বেশি থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে মোল্লাঘাটায় পথচারীকে চাপা দেয় এবং সড়ক বিভাজকের সঙ্গে ধাক্কা লেগে ছিটকে পড়েন নাজমুল। ঘটনাস্থলে পথচারী হাবিজুরের মৃত্যু হয়। গুরুতর আহত মোটরসাইকেল চালককে উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে পাঠান স্থানীয়রা। হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয় নাজমুলের। লাশ ফেনী হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।নিহত নাজমুল হাসান প্রবাসী এবং হাবিজুর রহমান ব্যবসায়ী বলে জানা গেছে। 

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত