দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : সোমবার, ১৬ মার্চ ২০২৬

যৌথবাহিনীর রাতভোর অভিযানে টঙ্গীতে গ্রেফতার ৫৪

টঙ্গীতে ছিনতাই ও মাদক কারবারের সাথে জড়িত থাকার অভিযোগে ৫৪ জনকে আটক

গাজীপুরের টঙ্গীতে ছিনতাই ও মাদক কারবারের সাথে জড়িত থাকার অভিযোগে ৫৪ জনকে আটক করেছে পুলিশ। মাদকপল্লী খ্যাত হাজী মাজার বস্তিতে গতকাল রবিবার রাত ১১টা থেকে আজ সোমবার ভোর তিনটা পর্যন্ত যৌথবাহিনী এ অভিযান চালায়। এ সময় ছিনতাইকারী ও মাদক কারবারিদের ঘরে তল্লাশি চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের শেষে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ বিষয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. ইসরাইল হাওলাদার বলেন, এখানে মাদকের হাট বসে এটি সত্যি। এখানে অভিযান করতে এসে এর প্রমাণ মিলছে। 

আরো পড়ুন , ঈদে ঘরমুখো মানুষের ভোগান্তির আশঙ্কা যশোরের দুই সড়কে

বিভিন্ন বাহিনীর ৫০০ জনবল নিয়েই এ অভিযান চালানো হয়েছে। তবে আমাদের ধারণা, অভিযানের বিষয়ে আগে থেকে জেনে যাওয়ায় অনেকেই পালিয়ে যায়।তিনি আরও বলেন, মাদকের ছড়াছড়ি আর হতে দিবো না। আমাদের অভিযান অব্যাহত থাকবে। সেই সাথে এই মাদক কারবারিদের কারা আশ্রয়-প্রশ্রয় দিচ্ছেন, কারা মাদক ব্যবসার সাথে জড়িত তাদের বের করে আইনের আওতায় আনা হবে। টঙ্গী পূর্ব ও পশ্চিম থানা এলাকায় ছোট বড় ২০টি বস্তি রয়েছে। এসব বস্তিতে অভিযান চলবে। গত তিনমাসের হিসেবে লক্ষাধিক ইয়াবা জব্দসহ পাঁচ থেকে সাতশত মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। এতে সাড়ে পাঁচশত মামলা হয়েছে।

বিষয় : গ্রেফতার মাদক অভিযান

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ১৫ জুন ২০২৬

যৌথবাহিনীর রাতভোর অভিযানে টঙ্গীতে গ্রেফতার ৫৪

প্রকাশের তারিখ : ১৬ মার্চ ২০২৬

featured Image

গাজীপুরের টঙ্গীতে ছিনতাই ও মাদক কারবারের সাথে জড়িত থাকার অভিযোগে ৫৪ জনকে আটক করেছে পুলিশ। মাদকপল্লী খ্যাত হাজী মাজার বস্তিতে গতকাল রবিবার রাত ১১টা থেকে আজ সোমবার ভোর তিনটা পর্যন্ত যৌথবাহিনী এ অভিযান চালায়। এ সময় ছিনতাইকারী ও মাদক কারবারিদের ঘরে তল্লাশি চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের শেষে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ বিষয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. ইসরাইল হাওলাদার বলেন, এখানে মাদকের হাট বসে এটি সত্যি। এখানে অভিযান করতে এসে এর প্রমাণ মিলছে। 

আরো পড়ুন , ঈদে ঘরমুখো মানুষের ভোগান্তির আশঙ্কা যশোরের দুই সড়কে

বিভিন্ন বাহিনীর ৫০০ জনবল নিয়েই এ অভিযান চালানো হয়েছে। তবে আমাদের ধারণা, অভিযানের বিষয়ে আগে থেকে জেনে যাওয়ায় অনেকেই পালিয়ে যায়।তিনি আরও বলেন, মাদকের ছড়াছড়ি আর হতে দিবো না। আমাদের অভিযান অব্যাহত থাকবে। সেই সাথে এই মাদক কারবারিদের কারা আশ্রয়-প্রশ্রয় দিচ্ছেন, কারা মাদক ব্যবসার সাথে জড়িত তাদের বের করে আইনের আওতায় আনা হবে। টঙ্গী পূর্ব ও পশ্চিম থানা এলাকায় ছোট বড় ২০টি বস্তি রয়েছে। এসব বস্তিতে অভিযান চলবে। গত তিনমাসের হিসেবে লক্ষাধিক ইয়াবা জব্দসহ পাঁচ থেকে সাতশত মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। এতে সাড়ে পাঁচশত মামলা হয়েছে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত