দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : সোমবার, ১৬ মার্চ ২০২৬

মাদারগঞ্জে বিএসটিআই অনুমোদনহীন কেমিক্যালযুক্ত শিশুখাদ্যে বাজার সয়লাব: ঝুঁকিতে জনস্বাস্থ্য

চকরিয়ায় অসহায়ের  পাশে -  জননেতা  আব্দুল্লাহ আল ফারুক

সিরাজগঞ্জে শতবর্ষী কড়ই গাছের ঝুঁকিপূর্ণ শুকনো ডাল অপসারণ, স্বস্তি পথচারীদের

বিশেষ অভিযানে অস্ত্র মামলার আসামিসহ ৪ জন গ্রেফতার, আদালতে প্রেরণ

‘অসময়ের বন্ধু’র উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ, মেধাবীদের হাতে সম্মাননা

মাদারীপুরের কালকিনি ও ডাসারে দুইটি পরিবারে আর্থিক সহায়তা পৌঁছে দেন - এমপি খোকন  তালুকদার

মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপি নেতারা, হামলার বিচার ও নিরাপত্তার দাবি

বড় বড় গর্তে বেহাল সড়ক, গংগাচড়ার বড়বিলে দুর্ভোগে দেড় হাজার মানুষ

ঈদে ঘরমুখো মানুষের ভোগান্তির আশঙ্কা যশোরের দুই সড়কে

যশোর-খুলনা ও যশোর-ঝিনাইদহ মহাসড়কে যানজট ও ভোগান্তির আশঙ্কা দেখা দিয়েছে।

আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে যশোর-খুলনা ও যশোর-ঝিনাইদহ মহাসড়কে যানজট ও ভোগান্তির আশঙ্কা দেখা দিয়েছে। ইতোমধ্যে এই দুই সড়কে ধীরগতির যান চলাচল ও মাঝেমধ্যে যানজটের চিত্র দেখা যাচ্ছে। মহাসড়কের পাশে গড়ে ওঠা অবৈধ বাজার এবং থ্রি-হুইলারসহ ধীরগতির যানবাহনের অবাধ চলাচল যানজটের অন্যতম কারণ। এছাড়া কোথাও কোথাও সড়ক প্রশস্তকরণ ও মেরামতের কাজ চলায় যানবাহন ধীরগতিতে চলতে বাধ্য হচ্ছে।খোঁজ নিয়ে জানা গেছে, যশোর-খুলনা মহাসড়কের বসুন্দিয়া এলাকায় প্রায় দুই কিলোমিটারজুড়ে গত ডিসেম্বর থেকে ঢালাই কাজ চলছে। কাজের কারণে সড়কের এক পাশ খোঁড়া থাকায় অন্য পাশ দিয়ে দুই দিকের যানবাহন চলাচল করছে। ফলে প্রায়ই সেখানে যানজট তৈরি হচ্ছে, যা ঈদের সময় আরও তীব্র হতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।

অন্যদিকে যশোর-ঝিনাইদহ মহাসড়কের অবস্থা আরও নাজুক। সড়কটিকে ছয় লেনে উন্নীত করার কাজ দীর্ঘদিন ধরে ধীরগতিতে চলায় বিভিন্ন স্থানে বড় বড় গর্ত তৈরি হয়েছে, উঠে গেছে পিচ এবং অনেক জায়গায় রাস্তার ভিত্তিও দুর্বল হয়ে পড়েছে।

আরো পড়ুন , পাইকগাছায় নিজ ঘরে গলা কেটে হত্যা পুলিশ কর্মকর্তার মাকে

 প্রায় ৪৮ কিলোমিটার দীর্ঘ এই সড়কটি যশোরের চাঁচড়া থেকে ঝিনাইদহ বাস টার্মিনাল পর্যন্ত বিস্তৃত এবং খুলনা অঞ্চলের সঙ্গে রাজশাহী ও উত্তরবঙ্গের গুরুত্বপূর্ণ যোগাযোগ রক্ষা করে। প্রতিদিন হাজার হাজার বাস, ট্রাক, পিকআপ ও অন্যান্য যানবাহন এ সড়ক দিয়ে চলাচল করে। ফলে ঈদযাত্রায় এই সড়কে চরম দুর্ভোগের আশঙ্কা করছেন এলাকাবাসী।

যশোর-ঝিনাইদহ মহাসড়কে চলাচলকারী ট্রাকচালক সালাম হোসেন বলেন, গর্তে পড়ে প্রায়ই গাড়ির স্প্রিং ও বিভিন্ন যন্ত্রাংশ নষ্ট হচ্ছে। জীবিকার প্রয়োজনে ঝুঁকি নিয়েই এই সড়ক ব্যবহার করতে হচ্ছে। সময়মতো মালামাল পৌঁছানোও কঠিন হয়ে পড়ছে।স্থানীয় বাসিন্দা রিপন মিয়া জানান, প্রায় প্রতিদিনই এখানে দুর্ঘটনা ঘটে। বর্ষাকালে গর্তে পানি জমে সড়ক আরও বিপজ্জনক হয়ে ওঠে, আর শুকনো মৌসুমে ধুলাবালির কারণে মানুষের শ্বাসকষ্টসহ নানা স্বাস্থ্যসমস্যা দেখা দেয়। দীর্ঘদিন ধরে প্রকল্পের কাজ চললেও অগ্রগতি খুবই ধীর বলে অভিযোগ তার।তবে যশোর-বেনাপোল, যশোর-সাতক্ষীরা, যশোর-মাগুরা ও যশোর-নড়াইল মহাসড়কে বড় কোনো গর্ত বা মেরামতকাজ না থাকায় এসব সড়কে ঈদযাত্রায় তেমন সমস্যা হবে না বলে জানিয়েছে যশোর সড়ক ও জনপথ বিভাগ।

বিষয় : মহাসড়ক ভোগান্তি ঈদুল ফিতর

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

ঈদে ঘরমুখো মানুষের ভোগান্তির আশঙ্কা যশোরের দুই সড়কে

প্রকাশের তারিখ : ১৬ মার্চ ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত