দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : রোববার, ১৫ মার্চ ২০২৬

সিরাজগঞ্জে শতবর্ষী কড়ই গাছের ঝুঁকিপূর্ণ শুকনো ডাল অপসারণ, স্বস্তি পথচারীদের

বিশেষ অভিযানে অস্ত্র মামলার আসামিসহ ৪ জন গ্রেফতার, আদালতে প্রেরণ

‘অসময়ের বন্ধু’র উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ, মেধাবীদের হাতে সম্মাননা

মাদারীপুরের কালকিনি ও ডাসারে দুইটি পরিবারে আর্থিক সহায়তা পৌঁছে দেন - এমপি খোকন  তালুকদার

মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপি নেতারা, হামলার বিচার ও নিরাপত্তার দাবি

বড় বড় গর্তে বেহাল সড়ক, গংগাচড়ার বড়বিলে দুর্ভোগে দেড় হাজার মানুষ

বগুড়ায় অভিযান চালিয়ে ৬টি চোরাই মোটরসাইকেল উদ্ধারসহ চোর সাত সদস্যকে গ্রেপ্তার

ফটিকছড়িতে সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ চোরাই কাঠ ও বাঁশ জব্দ, বন বিভাগের কাছে হস্তান্তর

বাগেরহাটে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ

বাগেরহাটের মোল্লাহাট উপজেলার গাংনী এলাকায় নদী থেকে অবাধে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, রাতের আঁধারে ১৮ বাকি নদী থেকে দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে। এছাড়া পানি উন্নয়ন বোর্ডের রাস্তার নিচ দিয়ে পাইপ ঢুকিয়ে নদী থেকে বালু তুলে আশপাশের বিভিন্ন স্থানে বিক্রি করা হচ্ছে। এতে নদীর তীর ও সড়কের ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে বলে এলাকাবাসীর অভিযোগ। 

স্থানীয়রা জানান, জসিম নামে এক ব্যক্তি স্থানীয় বিএনপির প্রভাব খাটিয়ে এই বালু উত্তোলনের কাজ চালিয়ে যাচ্ছেন। রাতের বেলায় ড্রেজার মেশিন ও পাইপের মাধ্যমে বালু তুলে গত ১৫ দিন ধরে বিভিন্ন স্থানে সরবরাহ করছে। বালু উত্তোলনের সঙ্গে জড়িত এক শ্রমিক নাম প্রকাশ না করার শর্তে জানান, মোল্লাহাট উপজেলা বিএনপির সভাপতির ভাইপো পরিচয়ে মো. রোহান এবং স্থানীয় জসিমের নেতৃত্বে নদী থেকে বালু উত্তোলনের কাজ চলছে। এ বিষয়ে অভিযুক্ত জসিমের সঙ্গে কথা বলতে গেলে তিনি অভিযোগ স্বীকার করে বলেন, আপনারা যা পারেন করেন ক্যামেরায় বক্তব্য দিবো না নেতা আছে আমার সাথে।

আরও পড়ুন, মোরেলগঞ্জে কে কে গ্রুপের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ

এ বিষয়ে মোঃ রোহানের সাথে মুঠোফোনে কথা হলে তিনি বলেন, আমি এই ব্যাপারে কোনো কিছুই জানি না হয়তো আমার নাম ভাঙ্গিয়ে কোনো অসাধু চক্র এই অবৈধ বালু উত্তোলন করছে। মোল্লাহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্যামানন্দ কুন্ডু বলেন, নদী থেকে অবৈধ বালু উত্তোলনের বিষয়টি এর আগে প্রশাসনের পক্ষ থেকে বন্ধ করে দেওয়া হয়েছিল। তবে পুনরায় বালু উত্তোলনের অভিযোগ পাওয়ায় বিষয়টি খতিয়ে দেখতে আজ বিকেলে সহকারী কমিশনার (ভূমি)কে ঘটনাস্থলে পাঠিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বলা হবে।

আরও পড়ুন, শিশু বলৎকার অভিযোগে লামায় ইসলামী ব্যাংকের কর্মচারী আটক

বাগেরহাটের বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, পানি উন্নয়ন বোর্ডের রাস্তার নিচ দিয়ে যদি কেউ পাইপ বসিয়ে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে বিক্রি করে থাকে, তাহলে বিষয়টি তদন্ত করে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এদিকে অবৈধ বালু উত্তোলনের কারণে নদীর তীর ভাঙন ও পরিবেশের ক্ষতির আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা। তারা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

বিষয় : বাগেরহাট উত্তোলন

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

বাগেরহাটে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ

প্রকাশের তারিখ : ১৫ মার্চ ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত