দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : শনিবার, ১৪ মার্চ ২০২৬

রাষ্ট্রপতিকে অবিলম্বে অপসারণের দাবি নাহিদ ইসলামের

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও সংসদ সদস্য নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও সংসদ সদস্য নাহিদ ইসলাম বলেছেন, অবিলম্বে ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসর সাহাবুদ্দিন চুপ্পুকে অভিশংসনের মাধ্যমে অপসারণ করে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে এবং তাকে গ্রেফতারের আওতায় আনতে হবে।  (১৩ মার্চ) বিকালে ময়মনসিংহে এনসিপির বিভাগীয় ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।নাহিদ ইসলাম বলেন, রাষ্ট্রপতি শপথ ভঙ্গ করেছেন, তার বিরুদ্ধে আর্থিক দুর্নীতি রয়েছে, তিনি গণহত্যা চলাকালে নির্বিকার ভূমিকা রেখেছিলেন। 

তিনি বলেন, সংসদকে সম্মান জানিয়ে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগ এবং সমালোচনা থাকা সত্ত্বেও গতকাল আমরা সংসদে গিয়েছিলাম। কারণ এতো কারচুপির পরও জনগণ আমাদের এবং ১১ দলীয় জোটের অনেককে নির্বাচিত করেছেন সংসদের কার্যক্রমকে বাস্তবায়ন করার জন্য, উচ্চ কক্ষকে বাস্তবায়ন করার জন্য, সংবিধান সংস্কার করার জন্য।

আরো পড়ুন , সংসদে রাষ্ট্রপতির ভাষণ ‘জুলাইয়ের সঙ্গে গাদ্দারি’: মুসা বিন ইযহার

 আমরা সেই উদ্দেশ্য ও কমিটমেন্টে সংসদে গিয়েছিলাম। আমরা বলেছিলাম, এ সংসদে আমরা কোনো ফ্যাসিবাদের দোসরকে চাই না। ফ্যাসিবাদমুক্ত জাতীয় সংসদ দেখতে চাই। কিন্তু গতকাল খুব ভালোভাবে শুরু হলেও আমরা আন্তরিকতার সঙ্গে অংশগ্রহণ করলেও দেখা গেল ফ্যাসিবাদের দোসর রাষ্ট্রপতিকে বক্তব্য দিতে দেওয়া হলো। 

নাহিদ বলেন, মাননীয় স্পিকারকে বক্তব্য দিতে বলা হয়েছিল কিন্তু সেটি না দিয়ে রাষ্ট্রপতিকে দেওয়া হয়। এর ফলস্বরূপ প্রতিবাদ জানিয়ে আমরা ওয়াকআউট করে চলে এসেছি। অনুষ্ঠানে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দীন পাটওয়ারী বলেন, ভারত থেকে ধরে এনে হাসিনার ফাসির রায় কার্যকর যেন হয়, আমরা আল্লাহর কাছে দোয়া করি।  

বিষয় : রাষ্ট্রপতি অপসারণ অভিশংসন

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ১৫ জুন ২০২৬

রাষ্ট্রপতিকে অবিলম্বে অপসারণের দাবি নাহিদ ইসলামের

প্রকাশের তারিখ : ১৪ মার্চ ২০২৬

featured Image

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও সংসদ সদস্য নাহিদ ইসলাম বলেছেন, অবিলম্বে ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসর সাহাবুদ্দিন চুপ্পুকে অভিশংসনের মাধ্যমে অপসারণ করে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে এবং তাকে গ্রেফতারের আওতায় আনতে হবে।  (১৩ মার্চ) বিকালে ময়মনসিংহে এনসিপির বিভাগীয় ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।নাহিদ ইসলাম বলেন, রাষ্ট্রপতি শপথ ভঙ্গ করেছেন, তার বিরুদ্ধে আর্থিক দুর্নীতি রয়েছে, তিনি গণহত্যা চলাকালে নির্বিকার ভূমিকা রেখেছিলেন। 

তিনি বলেন, সংসদকে সম্মান জানিয়ে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগ এবং সমালোচনা থাকা সত্ত্বেও গতকাল আমরা সংসদে গিয়েছিলাম। কারণ এতো কারচুপির পরও জনগণ আমাদের এবং ১১ দলীয় জোটের অনেককে নির্বাচিত করেছেন সংসদের কার্যক্রমকে বাস্তবায়ন করার জন্য, উচ্চ কক্ষকে বাস্তবায়ন করার জন্য, সংবিধান সংস্কার করার জন্য।

আরো পড়ুন , সংসদে রাষ্ট্রপতির ভাষণ ‘জুলাইয়ের সঙ্গে গাদ্দারি’: মুসা বিন ইযহার

 আমরা সেই উদ্দেশ্য ও কমিটমেন্টে সংসদে গিয়েছিলাম। আমরা বলেছিলাম, এ সংসদে আমরা কোনো ফ্যাসিবাদের দোসরকে চাই না। ফ্যাসিবাদমুক্ত জাতীয় সংসদ দেখতে চাই। কিন্তু গতকাল খুব ভালোভাবে শুরু হলেও আমরা আন্তরিকতার সঙ্গে অংশগ্রহণ করলেও দেখা গেল ফ্যাসিবাদের দোসর রাষ্ট্রপতিকে বক্তব্য দিতে দেওয়া হলো। 

নাহিদ বলেন, মাননীয় স্পিকারকে বক্তব্য দিতে বলা হয়েছিল কিন্তু সেটি না দিয়ে রাষ্ট্রপতিকে দেওয়া হয়। এর ফলস্বরূপ প্রতিবাদ জানিয়ে আমরা ওয়াকআউট করে চলে এসেছি। অনুষ্ঠানে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দীন পাটওয়ারী বলেন, ভারত থেকে ধরে এনে হাসিনার ফাসির রায় কার্যকর যেন হয়, আমরা আল্লাহর কাছে দোয়া করি।  

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত