বগুড়া শাহজাহানপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও প্রবীণ সাংবাদিক আবুল কালামকে নিয়ে কু/রুচিপূর্ণ মন্তব্য এবং মি/থ্যা চাঁ/দাবাজির অভিযোগের প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে স্থানীয় সাংবাদিক সমাজ। আজ এক বিশাল মানববন্ধনের মাধ্যমে এসব ষড়যন্ত্রের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে। বগুড়া-ঢাকা মহাসড়কের শাজাহানপুর এলাকায় আয়োজিত এই মানববন্ধনে জেলার বিভিন্ন পর্যায়ের সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেন।
আরও পড়ুন, ঈদের আনন্দ ভাগাভাগি: বাগেরহাটে মাজেদা বেগম ফাউন্ডেশনের উপহার বিতরণ
ষড়যন্ত্রের বিরুদ্ধে সোচ্চার সাংবাদিকরা
মানববন্ধনে সংহতি জানিয়ে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জেলা টেলিভিশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সদস্য সচিব মেহেরুল সুজন। তিনি সরাসরি তার বক্তব্যে বলেন:"একজন সৎ ও নির্ভীক সংবাদকর্মীর কণ্ঠরোধ করতেই একটি কুচক্রী মহল তার চরিত্র হননে নেমেছে। আবুল কালামের মতো একজন জ্যেষ্ঠ সাংবাদিকের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ কেবল হাস্যকরই নয়, বরং এটি পুরো সাংবাদিক সমাজের জন্য অবমাননাকর। আমরা এই মিথ্যাচারের তীব্র নিন্দা জানাই এবং অনতিবিলম্বে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।"
আরও পড়ুন, অলংকারে ‘অস্ত্র’ উদ্ধার, কার্যালয় ভাঙচুর ও মানববন্ধন "রিবেরোর" চাঁদাবাজি বিরোধী ঘোষণায় উত্তেজনা
মূল দাবিগুলো:
সাংবাদিক আবুল কালামের বি/রুদ্ধে করা মি/থ্যা অভিযোগ দ্রুত প্রত্যাহার করতে হবে।সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো ভিত্তিহীন অপপ্রচারের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে হবে। পেশাগত দায়িত্ব পালনে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। মানববন্ধনে বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি দ্রুত সময়ের মধ্যে এই ষড়যন্ত্র বন্ধ না হয় এবং মিথ্যা অভিযোগকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া না হয়, তবে আগামীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

সোমবার, ১৫ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১১ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন