রাজধানীর লালবাগের ডুরি আঙ্গুল লেন এলাকার একটি নির্মাণাধীন ভবনের পাশ থেকে মো. মাইনুদ্দিন (৭০) নামের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি ওই এলাকার স্থায়ী বাসিন্দা। মঙ্গলবার (১০ মার্চ) সন্ধ্যার দিকে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে লালবাগের ডুরি আঙ্গুল লেনের রাজা মিয়ার নির্মাণাধীন ভবনের পাশ থেকে অচেতন অবস্থায় ওই মাইনুদ্দিনকে উদ্ধার করা হয়।
আরও পড়ুন, বনানীতে র্যাবের বিশেষ অভিযান - ৩৩ লাখ টাকার ৫৩৮ বোতল বিদেশি মদসহ গ্রেফতার ১
গুরুতর অবস্থায় তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সন্ধ্যা সোয়া সাতটার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন, উত্তরায় ৭ নম্বর সেক্টরে গার্মেন্টস ব্যবসায়ীর বাড়ি লক্ষ্য করে গুলি
লালবাগ থানার উপপরিদর্শক অপু মিত্র জানান, স্থানীয়রা জানিয়েছেন নির্মাণাধীন ভবনের পাশেই একটি বাড়ির মালিক ছিলেন মাইনুদ্দিন এবং তিনি অবিবাহিত ছিলেন। তবে তার শরীরে একাধিক আঘাতের চিহ্ন ও রক্তের দাগ পাওয়া গেছে। তিনি আরও জানান, মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য রাখা হয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
বিষয় : মরদেহ লালবাগ মাইনুদ্দিন আঘাতের চিহ্ন

শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ১১ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন