দৈনিক সংবাদ দিগন্ত

লালবাগে কিশোর গ্যাংয়ের গুলিতে যুবক আহত

রাজধানীর লালবাগের শহীদ নগর এলাকায় কিশোর গ্যাংয়ের গুলিতে মো. রাফি নামে ২৬ বছর বয়সী এক যুবক গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে শহীদ নগরের ৩ নম্বর গলিতে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ অবস্থায় রাত সোয়া ৯টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়। বর্তমানে সেখানে তার চিকিৎসা চলছে।আরও পড়ুন, অর্থ পাচারে নাইজেরিয়ার সাবেক মন্ত্রীর ৭৫ বছরের কারাদণ্ডআহত রাফি লালবাগের শহীদ নগর এলাকার বাসিন্দা। তার বাবার নাম মো. তাইজুদ্দিন। পরিবার জানিয়েছে, রাফি অনলাইনে গেঞ্জিতে প্রিন্ট করে বিক্রির ব্যবসা করতেন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাফি জানান, রাতের দিকে এলাকার চিহ্নিত মাদক কারবারি ও কিশোর গ্যাং সদস্য ইমন, শাহবুদ্দিন, মিন্টু ও রেজাউলসহ ৮ থেকে ৯ জন তার পেছনে এসে ‘শাহীন’ নামের এক ব্যক্তির খোঁজ জানতে চায়। তিনি কাউকে চেনেন না বললে তাদের মধ্যে থাকা ইমন পিস্তল দিয়ে তার বুক ও পিঠের মাঝামাঝি স্থানে গুলি করে পালিয়ে যায়।আরও পড়ুন, মোহাম্মদপুরে রিকশায় ফেরার পথে শিক্ষার্থীকে ছুরি ঠেকিয়ে ছিনতাইগুলির পরপরই পরিবারের সদস্য ও বন্ধুরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গুলিবিদ্ধ অবস্থায় ওই যুবককে হাসপাতালে আনা হয়েছে এবং তার চিকিৎসা চলছে।আরও পড়ুন, মিরপুরজুড়ে চাঁদাবাজ সিন্ডিকেট, মাসে হাতবদল অন্তত ৬ কোটি টাকাএদিকে লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইয়াসিন আলী জানিয়েছেন, ঘটনাটি তদন্তে পুলিশের ইন্টেলিজেন্স টিম কাজ করছে। পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে মামলা দায়ের করা হবে। স্থানীয়দের অভিযোগ, এলাকায় দীর্ঘদিন ধরেই কিশোর গ্যাং ও মাদক কারবারিদের তৎপরতা বেড়েছে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

লালবাগে কিশোর গ্যাংয়ের গুলিতে যুবক আহত