দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : সোমবার, ০৯ মার্চ ২০২৬

কুষ্টিয়ার মিরপুরে রাতে তিন সরকারি দপ্তরে তালা ভেঙে নথিপত্র তছনছ

কুষ্টিয়ার মিরপুর উপজেলায় রাতে তিনটি সরকারি দপ্তরের দরজার তালা ও জানালার গ্রিল ভেঙে ভেতরে ঢুকে নথিপত্র তছনছ করেছে দুর্বৃত্তরা। সোমবার (৯ মার্চ) সকালে অফিসে এসে বিষয়টি সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের নজরে আসে। তবে গুরুত্বপূর্ণ কোনো নথি বা মূল্যবান জিনিসপত্র খোয়া যায়নি বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

জানা গেছে, রোববার গভীর রাতে মিরপুর উপজেলা চত্বরে অবস্থিত উপজেলা ভূমি অফিস, সাবরেজিস্ট্রার কার্যালয় এবং জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কার্যালয়ে এ ঘটনা ঘটে। দুর্বৃত্তরা তিনটি দপ্তরের দরজার তালা ও জানালার গ্রিল ভেঙে ভেতরে প্রবেশ করে আলমারি ও ড্রয়ারে থাকা নথিপত্রের ফাইল এলোমেলো করে রেখে যায়।

আরও পড়ুন, গঙ্গাচড়ায় জেডসি বান্ধব গ্রীন স্কুল বিষয়ক অবহিতকরণ সভা

সোমবার সকালে অফিস খুলে কর্মচারীরা কাগজপত্র তছনছ অবস্থায় দেখতে পান। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। পুলিশ জানায়, উপজেলা চত্বরজুড়ে থাকা সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে। ফুটেজে দেখা গেছে, রাত প্রায় ৩টার দিকে একজন বয়স্ক ও একজন মাঝবয়সী ব্যক্তি উপজেলা চত্বরে প্রবেশ করেন। প্রায় আধা ঘণ্টা পর তাঁদের খালি হাতেই বের হয়ে যেতে দেখা যায়।

আরও পড়ুন, বহুতল ভবনে আগুনে আতঙ্ক, মিরপুর-২ এ কাজ করছে ৫ ইউনিট

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহিদুল ইসলাম বলেন, সিসিটিভি ফুটেজে দুই ব্যক্তিকে উপজেলা চত্বরে ঢুকতে দেখা গেছে। তারা দরজার তালা ও জানালার গ্রিল ভেঙে দপ্তরে প্রবেশ করে কাগজপত্র তছনছ করে। নগদ টাকা, ল্যাপটপসহ অন্যান্য মূল্যবান জিনিসপত্র থাকা সত্ত্বেও কিছুই নেওয়া হয়নি। মুখ ঢাকা থাকায় তাদের শনাক্ত করা যায়নি। ঘটনার রহস্য উদ্‌ঘাটনে পুলিশ কাজ করছে।” এ বিষয়ে মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুল ইসলাম বলেন, ঘটনার পর সংশ্লিষ্ট দপ্তরগুলো পরিদর্শন করেছি। থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করছে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।”

আরও পড়ুন, চকরিয়ায় মাতামুহুরি নদীতে ২ কিশোরীর সলিল সমাধী

উপজেলা চত্বর সিসিটিভি ক্যামেরার আওতায় থাকা এবং বিভিন্ন দপ্তরে নৈশপ্রহরী থাকার পরও এমন ঘটনা ঘটায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। স্থানীয়রা দ্রুত ঘটনার রহস্য উদ্‌ঘাটন ও নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন।

বিষয় : পরিদর্শন কুষ্টিয়া নথিপত্র

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

কুষ্টিয়ার মিরপুরে রাতে তিন সরকারি দপ্তরে তালা ভেঙে নথিপত্র তছনছ

প্রকাশের তারিখ : ০৯ মার্চ ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত