দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : সোমবার, ০৯ মার্চ ২০২৬

গঙ্গাচড়ায় জেডসি বান্ধব গ্রীন স্কুল বিষয়ক অবহিতকরণ সভা

রংপুরের গঙ্গাচড়ায় উপজেলায় ৪০ টি প্রাথমিক বিদ্যালয়ের জেডসি বান্ধব গ্রীন স্কুলকরণের লক্ষ্যে প্রধান শিক্ষকদের সাথে অবহিতকরণ সভা অনুষ্ঠিত্ব হয়। উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের সহযোগিতায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের উদ্যোগে মঙ্গলবার (৯ মার্চ) উপজেলা পরিষদ হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার জেসমিন আক্তার।

আরও পড়ুন, বহুতল ভবনে আগুনে আতঙ্ক, মিরপুর-২ এ কাজ করছে ৫ ইউনিট

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন"একটি সবুজ ক্যাম্পাস শিক্ষার্থীদের কেবল বিশুদ্ধ অক্সিজেনই দেয় না, বরং তাদের মানসিক বিকাশেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। স্কুল বাগানের মাধ্যমে শিক্ষার্থীরা পুষ্টিবাগন, বৃক্ষরোপন ও জীবনমুখী শিক্ষা লাভ করতে পারবে।" সভায় সভাপতিত্ব করেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শায়লা জেসমিন সাঈদ। জেডসি বান্ধব গ্রীন স্কুল বিষয়ক কার্যক্রম উপস্থাপন করেন ওয়ার্ল্ড ভিশনের এরিয়া প্রোগ্রাম ম্যানেজার লিওবার্ট চিসিম। উপস্থাপনার সময় তিনি বলেন যে, শিক্ষার্থীদের হাতে-কলমে বাগান করার প্রশিক্ষণ দেওয়ার মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষা এবং শিক্ষার্থীদের কৃষি ও প্রকৃতির সাথে নিবিড় যোগসূত্র স্থাপনের লক্ষ্যে জেডসি বান্ধব বিদ্যালয় সবুজায়ন ও স্কুল বাগান কার্যক্রম পরিচালিত হবে।

আরও পড়ুন, চকরিয়ায় মাতামুহুরি নদীতে ২ কিশোরীর সলিল সমাধী

সভায় আরো বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা রুবেল হোসেন, ওয়ার্ল্ড ভিশন এরিয়া কো-অর্ডিনেশন অফিসের সিনিয়র ম্যানেজার উত্তম দাশ, উপজেলার সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তাগণ ও প্রধান শিক্ষকগণ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন প্রোগাম অফিসার খ্রীস্টিনা। আলোচনা সভায় বক্তারা বিদ্যালয় সবুজীকরণ, বৃক্ষরোপন, স্বাস্থ্যসম্মত স্কুল স্যানিটেশন, প্লাস্টিক ও বর্জ্য বব্যস্থাপনার বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক ও সুপারিশমালা পেশ করেন।

বিষয় : সভা শিক্ষক রংপুর গঙ্গাচড়া

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

গঙ্গাচড়ায় জেডসি বান্ধব গ্রীন স্কুল বিষয়ক অবহিতকরণ সভা

প্রকাশের তারিখ : ০৯ মার্চ ২০২৬

featured Image

রংপুরের গঙ্গাচড়ায় উপজেলায় ৪০ টি প্রাথমিক বিদ্যালয়ের জেডসি বান্ধব গ্রীন স্কুলকরণের লক্ষ্যে প্রধান শিক্ষকদের সাথে অবহিতকরণ সভা অনুষ্ঠিত্ব হয়। উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের সহযোগিতায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের উদ্যোগে মঙ্গলবার (৯ মার্চ) উপজেলা পরিষদ হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার জেসমিন আক্তার।

আরও পড়ুন, বহুতল ভবনে আগুনে আতঙ্ক, মিরপুর-২ এ কাজ করছে ৫ ইউনিট

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন"একটি সবুজ ক্যাম্পাস শিক্ষার্থীদের কেবল বিশুদ্ধ অক্সিজেনই দেয় না, বরং তাদের মানসিক বিকাশেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। স্কুল বাগানের মাধ্যমে শিক্ষার্থীরা পুষ্টিবাগন, বৃক্ষরোপন ও জীবনমুখী শিক্ষা লাভ করতে পারবে।" সভায় সভাপতিত্ব করেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শায়লা জেসমিন সাঈদ। জেডসি বান্ধব গ্রীন স্কুল বিষয়ক কার্যক্রম উপস্থাপন করেন ওয়ার্ল্ড ভিশনের এরিয়া প্রোগ্রাম ম্যানেজার লিওবার্ট চিসিম। উপস্থাপনার সময় তিনি বলেন যে, শিক্ষার্থীদের হাতে-কলমে বাগান করার প্রশিক্ষণ দেওয়ার মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষা এবং শিক্ষার্থীদের কৃষি ও প্রকৃতির সাথে নিবিড় যোগসূত্র স্থাপনের লক্ষ্যে জেডসি বান্ধব বিদ্যালয় সবুজায়ন ও স্কুল বাগান কার্যক্রম পরিচালিত হবে।

আরও পড়ুন, চকরিয়ায় মাতামুহুরি নদীতে ২ কিশোরীর সলিল সমাধী

সভায় আরো বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা রুবেল হোসেন, ওয়ার্ল্ড ভিশন এরিয়া কো-অর্ডিনেশন অফিসের সিনিয়র ম্যানেজার উত্তম দাশ, উপজেলার সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তাগণ ও প্রধান শিক্ষকগণ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন প্রোগাম অফিসার খ্রীস্টিনা। আলোচনা সভায় বক্তারা বিদ্যালয় সবুজীকরণ, বৃক্ষরোপন, স্বাস্থ্যসম্মত স্কুল স্যানিটেশন, প্লাস্টিক ও বর্জ্য বব্যস্থাপনার বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক ও সুপারিশমালা পেশ করেন।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত