দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : সোমবার, ০৯ মার্চ ২০২৬

সমাজ ও রাষ্ট্রে নারীর ভূমিকা অনস্বীকার্য : জামায়াত আমির

বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান আন্তর্জাতিক নারী দিবসে বাংলাদেশ এবং সারা বিশ্বের সকল নারীকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান আন্তর্জাতিক নারী দিবসে বাংলাদেশ  এবং সারা বিশ্বের সকল নারীকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন। তিনি বলেন, পরিবার, সমাজ, অর্থনীতি ও রাষ্ট্র গঠনের প্রতিটি ক্ষেত্রে নারীর অবদান অনস্বীকার্য। (৮  মার্চ) এক ফেসবুক স্ট্যাটাসে জামায়াত আমির এ শুভেচ্ছা জানিয়ে বলেন, আমরা এমন একটি বাংলাদেশ দেখতে চাই যেখানে নারীরা শিক্ষা, কর্মসংস্থান ও নেতৃত্বের ক্ষেত্রে ন্যায্য সুযোগ পাবে; কর্মক্ষেত্রে বৈষম্য ও বেতন বৈষম্য দূর হবে; এবং সমাজের প্রতিটি নারী নিরাপত্তা ও মর্যাদার সাথে জীবনযাপন করতে পারবে। 

আরো পড়ুন , মির্জা আব্বাসকে ‘গোনার টাইম নেই’ : নাসীরুদ্দীন পাটওয়ারী

নারীর প্রতি সহিংসতা, হয়রানি ও অবমাননার বিরুদ্ধে রাষ্ট্র ও সমাজকে আরও দৃঢ়ভাবে দাঁড়াতে হবে। একই সাথে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা ও উদ্ভাবনের ক্ষেত্রে মেয়েদের অংশগ্রহণ বাড়াতে প্রয়োজন সম্মিলিত উদ্যোগ। আমরা বিশ্বাস করি- নৈতিকতা, মানবিকতা ও পারিবারিক মূল্যবোধের ভিত্তিতে গড়ে ওঠা একটি ন্যায়ভিত্তিক সমাজই নারীর প্রকৃত মর্যাদা নিশ্চিত করতে পারে। ধর্ম, মত ও সম্প্রদায় নির্বিশেষে দেশের প্রতিটি নারী আমাদের সম্মান ও সহযোগিতার দাবিদার। এটিই মহান আল্লাহ তাআলার বিধান।সবশেষে জামায়াত আমির বলেন, আসুন, আমরা সবাই মিলে এমন একটি বাংলাদেশ গড়ে তুলি যেখানে প্রতিটি নারী নিরাপদ, সম্মানিত ও সম্ভাবনাময় ভবিষ্যতের পথে এগিয়ে যেতে পারে। সকল নারীকে আন্তর্জাতিক নারী দিবসের আন্তরিক  শুভেচ্ছা।

বিষয় : জামায়াত নারী অনস্বীকার্য

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ১৫ জুন ২০২৬

সমাজ ও রাষ্ট্রে নারীর ভূমিকা অনস্বীকার্য : জামায়াত আমির

প্রকাশের তারিখ : ০৯ মার্চ ২০২৬

featured Image

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান আন্তর্জাতিক নারী দিবসে বাংলাদেশ  এবং সারা বিশ্বের সকল নারীকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন। তিনি বলেন, পরিবার, সমাজ, অর্থনীতি ও রাষ্ট্র গঠনের প্রতিটি ক্ষেত্রে নারীর অবদান অনস্বীকার্য। (৮  মার্চ) এক ফেসবুক স্ট্যাটাসে জামায়াত আমির এ শুভেচ্ছা জানিয়ে বলেন, আমরা এমন একটি বাংলাদেশ দেখতে চাই যেখানে নারীরা শিক্ষা, কর্মসংস্থান ও নেতৃত্বের ক্ষেত্রে ন্যায্য সুযোগ পাবে; কর্মক্ষেত্রে বৈষম্য ও বেতন বৈষম্য দূর হবে; এবং সমাজের প্রতিটি নারী নিরাপত্তা ও মর্যাদার সাথে জীবনযাপন করতে পারবে। 

আরো পড়ুন , মির্জা আব্বাসকে ‘গোনার টাইম নেই’ : নাসীরুদ্দীন পাটওয়ারী

নারীর প্রতি সহিংসতা, হয়রানি ও অবমাননার বিরুদ্ধে রাষ্ট্র ও সমাজকে আরও দৃঢ়ভাবে দাঁড়াতে হবে। একই সাথে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা ও উদ্ভাবনের ক্ষেত্রে মেয়েদের অংশগ্রহণ বাড়াতে প্রয়োজন সম্মিলিত উদ্যোগ। আমরা বিশ্বাস করি- নৈতিকতা, মানবিকতা ও পারিবারিক মূল্যবোধের ভিত্তিতে গড়ে ওঠা একটি ন্যায়ভিত্তিক সমাজই নারীর প্রকৃত মর্যাদা নিশ্চিত করতে পারে। ধর্ম, মত ও সম্প্রদায় নির্বিশেষে দেশের প্রতিটি নারী আমাদের সম্মান ও সহযোগিতার দাবিদার। এটিই মহান আল্লাহ তাআলার বিধান।সবশেষে জামায়াত আমির বলেন, আসুন, আমরা সবাই মিলে এমন একটি বাংলাদেশ গড়ে তুলি যেখানে প্রতিটি নারী নিরাপদ, সম্মানিত ও সম্ভাবনাময় ভবিষ্যতের পথে এগিয়ে যেতে পারে। সকল নারীকে আন্তর্জাতিক নারী দিবসের আন্তরিক  শুভেচ্ছা।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত