দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : রোববার, ০৮ মার্চ ২০২৬

সিরাজগঞ্জে শতবর্ষী কড়ই গাছের ঝুঁকিপূর্ণ শুকনো ডাল অপসারণ, স্বস্তি পথচারীদের

বিশেষ অভিযানে অস্ত্র মামলার আসামিসহ ৪ জন গ্রেফতার, আদালতে প্রেরণ

‘অসময়ের বন্ধু’র উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ, মেধাবীদের হাতে সম্মাননা

মাদারীপুরের কালকিনি ও ডাসারে দুইটি পরিবারে আর্থিক সহায়তা পৌঁছে দেন - এমপি খোকন  তালুকদার

মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপি নেতারা, হামলার বিচার ও নিরাপত্তার দাবি

বড় বড় গর্তে বেহাল সড়ক, গংগাচড়ার বড়বিলে দুর্ভোগে দেড় হাজার মানুষ

বগুড়ায় অভিযান চালিয়ে ৬টি চোরাই মোটরসাইকেল উদ্ধারসহ চোর সাত সদস্যকে গ্রেপ্তার

ফটিকছড়িতে সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ চোরাই কাঠ ও বাঁশ জব্দ, বন বিভাগের কাছে হস্তান্তর

কুমিল্লার মন্দিরে ভয়াবহ ককটেল বিস্ফোরণ আহত ৪

নগরীতে একটি মন্দিরে মুখোশ পরিহিত দুর্বৃত্তদের ককটেল বিস্ফোরণ

কুমিল্লা নগরীতে একটি মন্দিরে মুখোশ পরিহিত দুর্বৃত্তদের ককটেল বিস্ফোরণে অন্তত ৪ জন আহত হয়েছেন। শনিবার (৭ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নগরীর দক্ষিণ ঠাকুরপাড়া (বাগানবাড়ি) এলাকার কালী গাছতলা শিব মন্দিরসহ আশপাশের এলাকায় কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।খবর পেয়ে র‍্যাব ও পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, নগরীর ঠাকুরপাড়া এলাকার ওই মন্দিরে শনিবার সন্ধ্যায় পুরোহিতসহ সনাতন ধর্মাবলম্বীরা শনিপূজা করছিলেন। এ সময় হঠাৎ ককটেলের বিস্ফোরণ ঘটে। সিসিটিভি ফুটেজে দেখা যায়, সন্ধ্যা ৬টা ২৮ মিনিটে মুখোশ পরিহিত এক ব্যক্তি ব্যাগ হাতে মন্দিরে প্রবেশ করে। এ সময় মন্দিরের পাশে আরও কয়েকজনকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।একপর্যায়ে ওই ব্যক্তি ব্যাগটি রেখে দ্রুত দৌড়ে পালিয়ে যায়। এরপর বিকট শব্দে ককটেল বিস্ফোরণ ঘটে। এতে মন্দিরে থাকা লোকজনসহ আশপাশের বাসিন্দা ও পথচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিস্ফোরণে পুরোহিত কেশব চক্রবর্তী আহত হন। পরে তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

আরো পড়ুন , ডাক্তার দেখানোর ছদ্মবেশে ইয়াবা বিক্রি, নারী মাদক কারবারি গ্রেপ্তার

এদিকে দুর্বৃত্তরা পালিয়ে যাওয়ার সময় পার্শ্ববর্তী একটি বৌদ্ধ মন্দির ও ব্র্যাক অফিসের সামনে আরও দুটি ককটেল বিস্ফোরণ ঘটায়। এতে আরও তিনজন আহত হন। আহতদের মধ্যে ঠাকুরপাড়া বাগানবাড়ি এলাকার সুজাত আলীর ছেলে আবদুল বারেক ও নজরুল ইসলামের ছেলে জিহাদের পরিচয় পাওয়া গেছে। অপর একজনের পরিচয় জানা যায়নি। আহতরা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে যান।

ঘটনার ২ মিনিট ১৫ সেকেন্ডের একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।আহত পুরোহিত কেশব চক্রবর্তী সাংবাদিকদের বলেন, ককটেল বিস্ফোরণের পর একটি সাদা বস্তু আমার সামনে এসে পড়ে। প্রথমে মনে করেছিলাম গাছ থেকে কিছু পড়েছে। পরে ধোঁয়া দেখে অন্যরা জানায় এটি বোমা।মহানগর পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক শ্যামল কৃষ্ণ বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। কারা এই হামলা চালিয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে। যারা শান্ত পরিবেশ অশান্ত করতে চায় তাদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।

বিষয় : বিস্ফোরণ মন্দির ককটেল

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

কুমিল্লার মন্দিরে ভয়াবহ ককটেল বিস্ফোরণ আহত ৪

প্রকাশের তারিখ : ০৮ মার্চ ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত