দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : শুক্রবার, ০৬ মার্চ ২০২৬

আজ দেশের গুরুত্বপূর্ণ সরকারি ও রাজনৈতিক কর্মসূচি

দেশে প্রতিদিন নানা কর্মসূচি পালন করে সরকারের বিভিন্ন দপ্তর, সংস্থা, বিভিন্ন রাজনৈতিক দল ও অনেক সংগঠন। শুক্রবার (৬ মার্চ) উল্লেখযোগ্য কর্মসূচির মধ্যে কী কী আছে, দিনের শুরুতেই তা জেনে নিতে পারেন।

রাষ্ট্রপতির কর্মসূচি

সকাল সাড়ে ৯টায় ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় পাট দিবস ২০২৬ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নেবেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন।

খেলাফত মজলিসের কর্মসূচি

বিকাল ৪টায় পল্টনে ফারস্ হোটেল এন্ড রিসোর্টসের সিন্দুরপুর হলে খেলাফত মজলিসের উদ্যোগে ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে সভাপতিত্ব করবেন খেলাফত মজলিস আমির মাওলানা আব্দুল বাছিত আজাদ ও স্বাগত জানাবেন মহাসচিব ড. আহমদ আবদুল কাদের। উপস্থিত থাকবেন ত্রয়োদশ জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

আরও পড়ুন, রাজধানীতে কেনাকাটা ও দর্শনার্থীদের জন্য জরুরি সতর্কতা

ছাত্রশিবিরের কর্মসূচি

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে দেশের রাজনৈতিক ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন।

এনসিপির কর্মসূচি

বিকাল ৩টায় বাংলামোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে ‘এনসিপির যাত্রা’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হবে। এতে উপস্থিত থাকবেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেনসহ শীর্ষ নেতারা।

বিষয় : কর্মসূচি

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ১৫ জুন ২০২৬

আজ দেশের গুরুত্বপূর্ণ সরকারি ও রাজনৈতিক কর্মসূচি

প্রকাশের তারিখ : ০৬ মার্চ ২০২৬

featured Image

দেশে প্রতিদিন নানা কর্মসূচি পালন করে সরকারের বিভিন্ন দপ্তর, সংস্থা, বিভিন্ন রাজনৈতিক দল ও অনেক সংগঠন। শুক্রবার (৬ মার্চ) উল্লেখযোগ্য কর্মসূচির মধ্যে কী কী আছে, দিনের শুরুতেই তা জেনে নিতে পারেন।

রাষ্ট্রপতির কর্মসূচি

সকাল সাড়ে ৯টায় ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় পাট দিবস ২০২৬ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নেবেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন।

খেলাফত মজলিসের কর্মসূচি

বিকাল ৪টায় পল্টনে ফারস্ হোটেল এন্ড রিসোর্টসের সিন্দুরপুর হলে খেলাফত মজলিসের উদ্যোগে ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে সভাপতিত্ব করবেন খেলাফত মজলিস আমির মাওলানা আব্দুল বাছিত আজাদ ও স্বাগত জানাবেন মহাসচিব ড. আহমদ আবদুল কাদের। উপস্থিত থাকবেন ত্রয়োদশ জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

আরও পড়ুন, রাজধানীতে কেনাকাটা ও দর্শনার্থীদের জন্য জরুরি সতর্কতা

ছাত্রশিবিরের কর্মসূচি

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে দেশের রাজনৈতিক ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন।

এনসিপির কর্মসূচি

বিকাল ৩টায় বাংলামোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে ‘এনসিপির যাত্রা’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হবে। এতে উপস্থিত থাকবেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেনসহ শীর্ষ নেতারা।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত