নারায়ণগঞ্জ জেলা পুলিশের আইসিটি শাখার তৎপরতায় উদ্ধার করা হয়েছে ৭৪টি হারানো মোবাইল ফোন, যা আনুষ্ঠানিকভাবে প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর করা হয়েছে।নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী-এর নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মোঃ ইব্রাহিম হোসেন-এর সার্বিক তত্ত্বাবধানে জেলা গোয়েন্দা (ডিবি) বিভাগের আইসিটি শাখার একটি চৌকস টিম মোবাইল হারানোর বিভিন্ন সাধারণ ডায়েরি (জিডি) তদন্ত করে এসব মোবাইল উদ্ধার করতে সক্ষম হয়।
বুধবার (৪ মার্চ ২০২৬) পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী উদ্ধারকৃত মোবাইল ফোনসমূহ প্রকৃত মালিকদের হাতে তুলে দেন। উদ্ধার হওয়া ৭৪টি মোবাইল ফোনের আনুমানিক বাজারমূল্য ১৮ লাখ ৪ হাজার ৪১১ টাকা।উল্লেখযোগ্য বিষয় হলো, উদ্ধারকৃত মোবাইলগুলোর মধ্যে একটি ফোন রয়েছে, যা ভারতের রাজস্থান প্রদেশের এক ভারতীয় নাগরিকের। মোবাইলটি রাজস্থান থেকে হারানোর পর ভুক্তভোগী নারায়ণগঞ্জ জেলা পুলিশের সঙ্গে যোগাযোগ করলে পুলিশ সুপারের নির্দেশনায় আইসিটি শাখা প্রযুক্তিগত সহায়তায় সেটি উদ্ধার করতে সক্ষম হয়।
ইতোমধ্যে ফোনটি ভারতীয় হাইকমিশনের মাধ্যমে প্রকৃত মালিকের কাছে ফেরত দেওয়ার প্রক্রিয়া গ্রহণ করা হয়েছে।অনুষ্ঠানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, আইসিটি শাখার কর্মকর্তা ও ফোর্স সদস্যরা উপস্থিত ছিলেন। হারানো মোবাইল ফিরে পেয়ে ভুক্তভোগীরা আবেগাপ্লুত হয়ে পড়েন এবং জেলা পুলিশের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।
বিষয় : মোবাইল নারায়ণগঞ্জ

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন