দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬

সিরাজগঞ্জে শতবর্ষী কড়ই গাছের ঝুঁকিপূর্ণ শুকনো ডাল অপসারণ, স্বস্তি পথচারীদের

বিশেষ অভিযানে অস্ত্র মামলার আসামিসহ ৪ জন গ্রেফতার, আদালতে প্রেরণ

‘অসময়ের বন্ধু’র উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ, মেধাবীদের হাতে সম্মাননা

মাদারীপুরের কালকিনি ও ডাসারে দুইটি পরিবারে আর্থিক সহায়তা পৌঁছে দেন - এমপি খোকন  তালুকদার

মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপি নেতারা, হামলার বিচার ও নিরাপত্তার দাবি

বড় বড় গর্তে বেহাল সড়ক, গংগাচড়ার বড়বিলে দুর্ভোগে দেড় হাজার মানুষ

বগুড়ায় অভিযান চালিয়ে ৬টি চোরাই মোটরসাইকেল উদ্ধারসহ চোর সাত সদস্যকে গ্রেপ্তার

ফটিকছড়িতে সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ চোরাই কাঠ ও বাঁশ জব্দ, বন বিভাগের কাছে হস্তান্তর

বগুড়ার ৩ আসনের মাননীয় সংসদ সদস্য আব্দুল মুহিত তালুকদার রাস্তার কাজের ভিত্তি স্থাপনে শুভ উদ্বোধন করেন

বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আব্দুল মুহিত তালুকদার এলাকার অবকাঠামোগত উন্নয়নে তাঁর অঙ্গীকার বাস্তবায়নে আরও এক ধাপ এগিয়ে গেলেন। আজ মঙ্গলবার দুপচাঁচিয়া উপজেলার জিয়ানগর ইউনিয়নে মর্ত্তুজাপুর থেকে মহিষমুন্ডা রোড পর্যন্ত ৩৫০ মিটার দীর্ঘ একটি গুরুত্বপূর্ণ রাস্তার নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন তিনি।

দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে এই রাস্তাটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছিল। ফলে মর্ত্তুজাপুর ও মহিষমুন্ডা এলাকার হাজারো মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হতো। বিশেষ করে বর্ষাকালে এই ভোগান্তি চরমে পৌঁছাত। নতুন এই সড়কটি নির্মিত হলে স্থানীয়দের যাতায়াত ব্যবস্থা সহজ হওয়ার পাশাপাশি কৃষিপণ্য দ্রুত ও স্বল্প খরচে বাজারে নেওয়া সম্ভব হবে।

আরও পড়ুন, প্রতিটি জেলায় হবে ‘জিরো কমপ্লেইন থানা'

উদ্বোধনকালে সংসদ সদস্য আব্দুল মুহিত তালুকদার বলেন, "জনগণের সেবায় আমি নিবেদিতপ্রাণ। আমাদের লক্ষ্য এলাকার প্রতিটি সংযোগ সড়ক উন্নত করা। পর্যায়ক্রমে আদমদীঘি ও দুপচাঁচিয়া উপজেলার প্রতিটি অবহেলিত জনপদকে আধুনিক সড়ক নেটওয়ার্কের আওতায় আনা হবে।" অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বিষয় : উদ্বোধন বগুড়া

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

বগুড়ার ৩ আসনের মাননীয় সংসদ সদস্য আব্দুল মুহিত তালুকদার রাস্তার কাজের ভিত্তি স্থাপনে শুভ উদ্বোধন করেন

প্রকাশের তারিখ : ০৩ মার্চ ২০২৬

featured Image

বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আব্দুল মুহিত তালুকদার এলাকার অবকাঠামোগত উন্নয়নে তাঁর অঙ্গীকার বাস্তবায়নে আরও এক ধাপ এগিয়ে গেলেন। আজ মঙ্গলবার দুপচাঁচিয়া উপজেলার জিয়ানগর ইউনিয়নে মর্ত্তুজাপুর থেকে মহিষমুন্ডা রোড পর্যন্ত ৩৫০ মিটার দীর্ঘ একটি গুরুত্বপূর্ণ রাস্তার নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন তিনি।

দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে এই রাস্তাটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছিল। ফলে মর্ত্তুজাপুর ও মহিষমুন্ডা এলাকার হাজারো মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হতো। বিশেষ করে বর্ষাকালে এই ভোগান্তি চরমে পৌঁছাত। নতুন এই সড়কটি নির্মিত হলে স্থানীয়দের যাতায়াত ব্যবস্থা সহজ হওয়ার পাশাপাশি কৃষিপণ্য দ্রুত ও স্বল্প খরচে বাজারে নেওয়া সম্ভব হবে।

আরও পড়ুন, প্রতিটি জেলায় হবে ‘জিরো কমপ্লেইন থানা'

উদ্বোধনকালে সংসদ সদস্য আব্দুল মুহিত তালুকদার বলেন, "জনগণের সেবায় আমি নিবেদিতপ্রাণ। আমাদের লক্ষ্য এলাকার প্রতিটি সংযোগ সড়ক উন্নত করা। পর্যায়ক্রমে আদমদীঘি ও দুপচাঁচিয়া উপজেলার প্রতিটি অবহেলিত জনপদকে আধুনিক সড়ক নেটওয়ার্কের আওতায় আনা হবে।" অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত