দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : সোমবার, ০২ মার্চ ২০২৬

ফটিকছড়িতে ধানের চারা রোপণের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষি শ্রমিকের মৃত্যু

ফেনীতে টিকটক ভিডিও বানাতে শিশু উত্যক্তের অভিযোগ, প্রধান আসামি গ্রেফতার

চেয়ারম্যান অনুপস্থিত, প্যানেল চেয়ারম্যানের ওপর নির্ভরশীল ইউনিয়ন পরিষদ

বদলগাছীতে হাত-পা-মুখ বেঁধে ক্যানেলে ফেলে হত্যাচেষ্টা, জীবিত উদ্ধার মর্তুজা

ফুলবাড়ীতে এনসিপির বিক্ষোভ মিছিলে হামলার অভিযোগ, আহত ১০

মাদারগঞ্জে বিএসটিআই অনুমোদনহীন কেমিক্যালযুক্ত শিশুখাদ্যে বাজার সয়লাব: ঝুঁকিতে জনস্বাস্থ্য

চকরিয়ায় অসহায়ের  পাশে -  জননেতা  আব্দুল্লাহ আল ফারুক

সিরাজগঞ্জে শতবর্ষী কড়ই গাছের ঝুঁকিপূর্ণ শুকনো ডাল অপসারণ, স্বস্তি পথচারীদের

ঈদে ঘরমুখো মানুষের স্বস্তির লক্ষ্যে সোনারগাঁয়ে বিশেষ সমন্বয় সভা

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও দীর্ঘদিনের যানজট সমস্যা নিরসনে এক বিশেষ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২ মার্চ) সকালে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এ সভায় প্রশাসন, পুলিশ, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা অংশগ্রহণ করেন। 

সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাত এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ- ৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান।সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ঈদকে কেন্দ্র করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ও আঞ্চলিক সড়কগুলোতে যানবাহনের চাপ বহুগুণ বেড়ে যায়। বিশেষ করে মোগরাপাড়া চৌরাস্তা, কাঁচপুর ও মেঘনা সেতু সংলগ্ন এলাকায় দীর্ঘ যানজট সৃষ্টি হয়, যার কারণে সাধারণ যাত্রী ও পরিবহন চালকদের দুর্ভোগ পোহাতে হয়। এ পরিস্থিতি মোকাবেলায় আগাম প্রস্তুতি গ্রহণ, ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার এবং সংশ্লিষ্ট সকল সংস্থার মধ্যে সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তিনি।তিনি আরও জানান, দীর্ঘদিন ধরে মোগরাপাড়া চৌরাস্তায় সড়ক দখল, অবৈধ দোকানপাট ও যানবাহনের অনিয়ন্ত্রিত অবস্থানের কারণে যানজট প্রকট আকার ধারণ করেছে। জনগণের স্বার্থ ও ব্যবসায়ীদের ন্যায্য অধিকার বিবেচনায় রেখে আগামীকাল সেখানে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে। অভিযানের সময় কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে আইন-শৃঙ্খলা বাহিনীর পর্যাপ্ত সদস্য মোতায়েন থাকবে বলে তিনি উল্লেখ করেন। 

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিবুল্লাহ সভায় বলেন, ঈদ উপলক্ষে চুরি, ছিনতাই, মলম পার্টি ও অন্যান্য অপরাধ দমনে পুলিশি টহল বৃদ্ধি করা হবে। গুরুত্বপূর্ণ মোড় ও বাজার এলাকায় বিশেষ নজরদারি থাকবে। এছাড়া যান চলাচল স্বাভাবিক রাখতে ট্রাফিক ব্যবস্থাপনায় বিশেষ পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।সভায় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খায়রুল ইসলাম সজিবসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। তারা যানজট নিরসন ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

আরও পড়ুন, পলাশবাড়ীতে জুনিয়র বৃত্তি পরীক্ষায় শিক্ষক দম্পতির কন্যা ফার্দিয়ার বৃত্তি লাভ

এ সময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, পরিবহন মালিক-শ্রমিক প্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। সভা শেষে ঈদে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন ও নিরাপদ করতে সমন্বিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করা হয়।

বিষয় : সোনারগাঁ সভা

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

ঈদে ঘরমুখো মানুষের স্বস্তির লক্ষ্যে সোনারগাঁয়ে বিশেষ সমন্বয় সভা

প্রকাশের তারিখ : ০২ মার্চ ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত