দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : সোমবার, ০২ মার্চ ২০২৬

চাঁদাবাজির বিরুদ্ধে আইজিপির "জিরো টলারেন্স" নীতি ঘোষণা

নবনিযুক্ত পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির চাঁদাবাজি, ছিনতাই ও মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন। তিনি স্পষ্ট ভাষায় বলেছেন, এসব অপরাধ দমনে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করতে হবে এবং মাঠ পর্যায়ের পুলিশকে আরও সক্রিয়ভাবে দায়িত্ব পালন করতে হবে। সোমবার (২ মার্চ) সকালে বাংলাদেশ পুলিশের পুলিশ হেডকোয়ার্টার্স থেকে অনলাইন প্ল্যাটফর্মে দেশের সব জেলার পুলিশ সুপারদের সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মতবিনিময় সভায় তিনি এসব নির্দেশনা দেন।

সভায় আইজিপি বলেন, মহাসড়কে চাঁদাবাজি, ছিনতাই ও ডাকাতির মতো অপরাধ কোনোভাবেই বরদাশত করা হবে না। এসব অপরাধ নিয়ন্ত্রণে হাইওয়ে পুলিশের পাশাপাশি জেলা পুলিশকেও মহাসড়কে টহল ও নজরদারি জোরদার করতে হবে। তিনি বলেন, আসন্ন ঈদকে সামনে রেখে ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন ও নিরাপদ রাখা পুলিশের বড় দায়িত্ব। ঈদের সময় সড়কে যানজট নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা নিতে হবে এবং যাত্রীদের নিরাপদে গন্তব্যে পৌঁছানো ও ফিরে আসা নিশ্চিত করতে হবে।

আরও পড়ুন, জাতীয় সংসদে হুইপ হলেন শরীয়তপুর - ৩ আসনের এমপি অপু

পুলিশপ্রধান আরও বলেন, থানায় সেবা নিতে আসা সাধারণ মানুষের সঙ্গে মানবিক আচরণ করতে হবে। এমন পরিবেশ তৈরি করতে হবে যাতে মানুষ থানায় গিয়ে স্বস্তি পায় এবং হাসিমুখে ফিরে যেতে পারে। মানুষের সঙ্গে সদাচরণের মাধ্যমে পুলিশের প্রতি জনসাধারণের আস্থা আরও শক্তিশালী করতে হবে। তিনি সতর্ক করে বলেন, কোনো নিরপরাধ ব্যক্তিকে যেন অযথা হয়রানির শিকার হতে না হয়। আইন প্রয়োগের ক্ষেত্রে পেশাদারিত্ব, স্বচ্ছতা ও মানবিকতা বজায় রাখার নির্দেশও দেন তিনি। সভায় আইজিপি দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান। এ সময় পুলিশ সদর দফতরের অতিরিক্ত আইজিপিসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিষয় : নির্দেশনা চাঁদাবাজি

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ১৫ জুন ২০২৬

চাঁদাবাজির বিরুদ্ধে আইজিপির "জিরো টলারেন্স" নীতি ঘোষণা

প্রকাশের তারিখ : ০২ মার্চ ২০২৬

featured Image

নবনিযুক্ত পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির চাঁদাবাজি, ছিনতাই ও মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন। তিনি স্পষ্ট ভাষায় বলেছেন, এসব অপরাধ দমনে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করতে হবে এবং মাঠ পর্যায়ের পুলিশকে আরও সক্রিয়ভাবে দায়িত্ব পালন করতে হবে। সোমবার (২ মার্চ) সকালে বাংলাদেশ পুলিশের পুলিশ হেডকোয়ার্টার্স থেকে অনলাইন প্ল্যাটফর্মে দেশের সব জেলার পুলিশ সুপারদের সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মতবিনিময় সভায় তিনি এসব নির্দেশনা দেন।

সভায় আইজিপি বলেন, মহাসড়কে চাঁদাবাজি, ছিনতাই ও ডাকাতির মতো অপরাধ কোনোভাবেই বরদাশত করা হবে না। এসব অপরাধ নিয়ন্ত্রণে হাইওয়ে পুলিশের পাশাপাশি জেলা পুলিশকেও মহাসড়কে টহল ও নজরদারি জোরদার করতে হবে। তিনি বলেন, আসন্ন ঈদকে সামনে রেখে ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন ও নিরাপদ রাখা পুলিশের বড় দায়িত্ব। ঈদের সময় সড়কে যানজট নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা নিতে হবে এবং যাত্রীদের নিরাপদে গন্তব্যে পৌঁছানো ও ফিরে আসা নিশ্চিত করতে হবে।

আরও পড়ুন, জাতীয় সংসদে হুইপ হলেন শরীয়তপুর - ৩ আসনের এমপি অপু

পুলিশপ্রধান আরও বলেন, থানায় সেবা নিতে আসা সাধারণ মানুষের সঙ্গে মানবিক আচরণ করতে হবে। এমন পরিবেশ তৈরি করতে হবে যাতে মানুষ থানায় গিয়ে স্বস্তি পায় এবং হাসিমুখে ফিরে যেতে পারে। মানুষের সঙ্গে সদাচরণের মাধ্যমে পুলিশের প্রতি জনসাধারণের আস্থা আরও শক্তিশালী করতে হবে। তিনি সতর্ক করে বলেন, কোনো নিরপরাধ ব্যক্তিকে যেন অযথা হয়রানির শিকার হতে না হয়। আইন প্রয়োগের ক্ষেত্রে পেশাদারিত্ব, স্বচ্ছতা ও মানবিকতা বজায় রাখার নির্দেশও দেন তিনি। সভায় আইজিপি দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান। এ সময় পুলিশ সদর দফতরের অতিরিক্ত আইজিপিসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত