দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : সোমবার, ০২ মার্চ ২০২৬

সিরাজগঞ্জে শতবর্ষী কড়ই গাছের ঝুঁকিপূর্ণ শুকনো ডাল অপসারণ, স্বস্তি পথচারীদের

বিশেষ অভিযানে অস্ত্র মামলার আসামিসহ ৪ জন গ্রেফতার, আদালতে প্রেরণ

‘অসময়ের বন্ধু’র উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ, মেধাবীদের হাতে সম্মাননা

মাদারীপুরের কালকিনি ও ডাসারে দুইটি পরিবারে আর্থিক সহায়তা পৌঁছে দেন - এমপি খোকন  তালুকদার

মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপি নেতারা, হামলার বিচার ও নিরাপত্তার দাবি

বড় বড় গর্তে বেহাল সড়ক, গংগাচড়ার বড়বিলে দুর্ভোগে দেড় হাজার মানুষ

বগুড়ায় অভিযান চালিয়ে ৬টি চোরাই মোটরসাইকেল উদ্ধারসহ চোর সাত সদস্যকে গ্রেপ্তার

ফটিকছড়িতে সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ চোরাই কাঠ ও বাঁশ জব্দ, বন বিভাগের কাছে হস্তান্তর

গলা কাটা অবস্থায় জঙ্গল থেকে হেঁটে এল শিশু সীতাকুণ্ডে নৃশংসতার শিকার ৭ বছরের মেয়ে

গলা কাটা অবস্থায় জঙ্গল থেকে হেঁটে বেরিয়ে আসা সাত বছরের এক শিশু

চট্টগ্রামের সীতাকুণ্ড এলাকায় গলা কাটা অবস্থায় জঙ্গল থেকে হেঁটে বেরিয়ে আসা সাত বছরের এক শিশুকে ঘিরে চাঞ্চল্যকর ও হৃদয়বিদারক ঘটনার সৃষ্টি হয়েছে। রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শিশুটি পাশবিক নির্যাতনের শিকার হয়েছে।

রোববার দুপুরে বোটানিক্যাল গার্ডেন ও ইকোপার্ক এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, পাহাড়ি জঙ্গলের ভেতর থেকে গলা কাটা অবস্থায় রক্তাক্ত হয়ে একটি শিশু হেঁটে বেরিয়ে আসতে দেখা যায়। সে সময় শিশুটির গলা থেকে অনবরত রক্ত ঝরছিল এবং কথা বলার মতো অবস্থাও ছিল না।প্রত্যক্ষদর্শীরা জানান, ইকোপার্ক এলাকার পাহাড়ি সড়কের প্রায় পাঁচ কিলোমিটার ওপরে একটি ব্লকের কাজ চলছিল। সেখানে থাকা একটি স্ক্যাভেটর চালক প্রথমে জঙ্গল থেকে শিশুটিকে রক্তাক্ত অবস্থায় হেঁটে রাস্তার দিকে আসতে দেখেন। বিষয়টি দেখে তিনি দ্রুত অন্য শ্রমিকদের ডাক দেন।

আরো পড়ুন , শ্রেষ্ঠ অফিসার নির্বাচিত হয়েছেন ওসি আবদুল্লাহ আল মামুন

পরে শ্রমিকরা ছুটে এসে শিশুটিকে উদ্ধার করেন। তার গলার কাটা অংশ থেকে রক্তপাত বন্ধ করার জন্য শ্রমিকরা নিজেদের পরনের কাপড় দিয়ে গলা পেঁচিয়ে ধরেন। এরপর দ্রুত একটি ট্রাকে করে তাকে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে যাওয়া হয়।সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর চিকিৎসকরা শিশুটির অবস্থা গুরুতর হওয়ায় তাকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল এ পাঠান।

স্থানীয় যুবক রবিউল হাসান ও আরিফুল ইসলাম রনি জানান, জঙ্গলের ভেতর থেকে শিশুটিকে যেভাবে রক্তাক্ত অবস্থায় বেরিয়ে আসতে দেখা গেছে, তা অত্যন্ত মর্মান্তিক। তাদের ধারণা, শিশুটির ওপর ভয়াবহ নির্যাতন চালানোর পর হত্যার চেষ্টা করা হয়েছে।এদিকে কে বা কারা এ নৃশংস ঘটনা ঘটিয়েছে সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। স্থানীয়দের দাবি, দ্রুত তদন্ত করে দায়ীদের আইনের আওতায় আনা হোক।ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। পুলিশ জানিয়েছে, বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে এবং ঘটনার পেছনে জড়িতদের শনাক্ত করতে কাজ চলছে।

বিষয় : শিশু সীতাকুণ্ড গলা কাটা

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

গলা কাটা অবস্থায় জঙ্গল থেকে হেঁটে এল শিশু সীতাকুণ্ডে নৃশংসতার শিকার ৭ বছরের মেয়ে

প্রকাশের তারিখ : ০২ মার্চ ২০২৬

featured Image

চট্টগ্রামের সীতাকুণ্ড এলাকায় গলা কাটা অবস্থায় জঙ্গল থেকে হেঁটে বেরিয়ে আসা সাত বছরের এক শিশুকে ঘিরে চাঞ্চল্যকর ও হৃদয়বিদারক ঘটনার সৃষ্টি হয়েছে। রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শিশুটি পাশবিক নির্যাতনের শিকার হয়েছে।

রোববার দুপুরে বোটানিক্যাল গার্ডেন ও ইকোপার্ক এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, পাহাড়ি জঙ্গলের ভেতর থেকে গলা কাটা অবস্থায় রক্তাক্ত হয়ে একটি শিশু হেঁটে বেরিয়ে আসতে দেখা যায়। সে সময় শিশুটির গলা থেকে অনবরত রক্ত ঝরছিল এবং কথা বলার মতো অবস্থাও ছিল না।প্রত্যক্ষদর্শীরা জানান, ইকোপার্ক এলাকার পাহাড়ি সড়কের প্রায় পাঁচ কিলোমিটার ওপরে একটি ব্লকের কাজ চলছিল। সেখানে থাকা একটি স্ক্যাভেটর চালক প্রথমে জঙ্গল থেকে শিশুটিকে রক্তাক্ত অবস্থায় হেঁটে রাস্তার দিকে আসতে দেখেন। বিষয়টি দেখে তিনি দ্রুত অন্য শ্রমিকদের ডাক দেন।

আরো পড়ুন , শ্রেষ্ঠ অফিসার নির্বাচিত হয়েছেন ওসি আবদুল্লাহ আল মামুন

পরে শ্রমিকরা ছুটে এসে শিশুটিকে উদ্ধার করেন। তার গলার কাটা অংশ থেকে রক্তপাত বন্ধ করার জন্য শ্রমিকরা নিজেদের পরনের কাপড় দিয়ে গলা পেঁচিয়ে ধরেন। এরপর দ্রুত একটি ট্রাকে করে তাকে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে যাওয়া হয়।সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর চিকিৎসকরা শিশুটির অবস্থা গুরুতর হওয়ায় তাকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল এ পাঠান।

স্থানীয় যুবক রবিউল হাসান ও আরিফুল ইসলাম রনি জানান, জঙ্গলের ভেতর থেকে শিশুটিকে যেভাবে রক্তাক্ত অবস্থায় বেরিয়ে আসতে দেখা গেছে, তা অত্যন্ত মর্মান্তিক। তাদের ধারণা, শিশুটির ওপর ভয়াবহ নির্যাতন চালানোর পর হত্যার চেষ্টা করা হয়েছে।এদিকে কে বা কারা এ নৃশংস ঘটনা ঘটিয়েছে সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। স্থানীয়দের দাবি, দ্রুত তদন্ত করে দায়ীদের আইনের আওতায় আনা হোক।ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। পুলিশ জানিয়েছে, বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে এবং ঘটনার পেছনে জড়িতদের শনাক্ত করতে কাজ চলছে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত