দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : সোমবার, ০২ মার্চ ২০২৬

আওয়ামী লীগ নেতার গুদাম থেকে বিপুল পরিমাণ টিসিবির তেল জব্দ

আওয়ামী লীগ নেতার গোডাউন থেকে ১ হাজার ৪৪৪ লিটার টিসিবির ভোজ্য তেল জব্দ

জামালপুর পৌর শহরে আওয়ামী লীগ নেতার গোডাউন থেকে ১ হাজার ৪৪৪ লিটার টিসিবির ভোজ্য তেল জব্দ করেছে ভোক্তা অধিকার অধিদপ্তর ও র‌্যাব। (১ মার্চ) বিকালে জামালপুর পৌর শহরের বাগেরহাটা বটতলায় র‌্যাব ও ভোক্তা অধিকার অধিদপ্তরের যৌথ অভিযানে এসব তেল উদ্ধার করা হয়।

জানা যায়, গোপন খবর পেয়ে রোববার বিকালে পৌর শহরের বাগেরহাটা বটতলার নূর রাইস মিলের পরিত্যক্ত গোডাউনে যৌথ অভিযান পরিচালনা করে ভোক্তা অধিকার অধিদপ্তর ও র‌্যাব। এ সময় ইট দিয়ে পুঁতে রাখা অবস্থায় টিসিবির ৭২২ বোতল ভোজ্য তেল জব্দ করা হয়। 

আরো পড়ুন , ডাকসুতে আয়াতুল্লাহ খামেনির গায়েবানা জানাজা আজ

প্রতিটি বোতলে ২ লিটার করে ভোজ্যতেল রয়েছে। গোডাউনের মালিক মৃত মনসুর মিয়া। তিনি জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য শাহিন ও স্বাধীনবাবু নামে দুজনকে আটক করেছে র‌্যাব।

র‌্যাবের কোম্পানি কমান্ডার মেজর লাবিব বলেন, প্রতিটি বোতল থেকে টিসিবির মোড়ক তুলে ফেলা হয়েছে। বোতলের মুখের দিকের প্লাস্টিক তুলে ফেলা হয়েছে। তবুও কয়েকটি বোতলে এসব মোড়ক রয়েছে। আরও অনেক বোতল তেল বিক্রি করা হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

বিষয় : আওয়ামী লীগ গুদাম টিসিবির তেল গুদাম

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ১৫ জুন ২০২৬

আওয়ামী লীগ নেতার গুদাম থেকে বিপুল পরিমাণ টিসিবির তেল জব্দ

প্রকাশের তারিখ : ০২ মার্চ ২০২৬

featured Image

জামালপুর পৌর শহরে আওয়ামী লীগ নেতার গোডাউন থেকে ১ হাজার ৪৪৪ লিটার টিসিবির ভোজ্য তেল জব্দ করেছে ভোক্তা অধিকার অধিদপ্তর ও র‌্যাব। (১ মার্চ) বিকালে জামালপুর পৌর শহরের বাগেরহাটা বটতলায় র‌্যাব ও ভোক্তা অধিকার অধিদপ্তরের যৌথ অভিযানে এসব তেল উদ্ধার করা হয়।

জানা যায়, গোপন খবর পেয়ে রোববার বিকালে পৌর শহরের বাগেরহাটা বটতলার নূর রাইস মিলের পরিত্যক্ত গোডাউনে যৌথ অভিযান পরিচালনা করে ভোক্তা অধিকার অধিদপ্তর ও র‌্যাব। এ সময় ইট দিয়ে পুঁতে রাখা অবস্থায় টিসিবির ৭২২ বোতল ভোজ্য তেল জব্দ করা হয়। 

আরো পড়ুন , ডাকসুতে আয়াতুল্লাহ খামেনির গায়েবানা জানাজা আজ

প্রতিটি বোতলে ২ লিটার করে ভোজ্যতেল রয়েছে। গোডাউনের মালিক মৃত মনসুর মিয়া। তিনি জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য শাহিন ও স্বাধীনবাবু নামে দুজনকে আটক করেছে র‌্যাব।

র‌্যাবের কোম্পানি কমান্ডার মেজর লাবিব বলেন, প্রতিটি বোতল থেকে টিসিবির মোড়ক তুলে ফেলা হয়েছে। বোতলের মুখের দিকের প্লাস্টিক তুলে ফেলা হয়েছে। তবুও কয়েকটি বোতলে এসব মোড়ক রয়েছে। আরও অনেক বোতল তেল বিক্রি করা হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত