দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : রোববার, ০১ মার্চ ২০২৬

ফেনীতে টিকটক ভিডিও বানাতে শিশু উত্যক্তের অভিযোগ, প্রধান আসামি গ্রেফতার

চেয়ারম্যান অনুপস্থিত, প্যানেল চেয়ারম্যানের ওপর নির্ভরশীল ইউনিয়ন পরিষদ

বদলগাছীতে হাত-পা-মুখ বেঁধে ক্যানেলে ফেলে হত্যাচেষ্টা, জীবিত উদ্ধার মর্তুজা

ফুলবাড়ীতে এনসিপির বিক্ষোভ মিছিলে হামলার অভিযোগ, আহত ১০

মাদারগঞ্জে বিএসটিআই অনুমোদনহীন কেমিক্যালযুক্ত শিশুখাদ্যে বাজার সয়লাব: ঝুঁকিতে জনস্বাস্থ্য

চকরিয়ায় অসহায়ের  পাশে -  জননেতা  আব্দুল্লাহ আল ফারুক

সিরাজগঞ্জে শতবর্ষী কড়ই গাছের ঝুঁকিপূর্ণ শুকনো ডাল অপসারণ, স্বস্তি পথচারীদের

বিশেষ অভিযানে অস্ত্র মামলার আসামিসহ ৪ জন গ্রেফতার, আদালতে প্রেরণ

রমজানে সীমিত আয়োজনে ছেঁউড়িয়ায় লালন স্মরণোৎসব শুরু ২ মার্চ, থাকছে তিন স্তরের নিরাপত্তা

কুষ্টিয়ার ছেঁউড়িয়ায় বাউল সাধনার তীর্থভূমি লালন আখড়া বাড়ি প্রাঙ্গণে আগামী ২ মার্চ দিনব্যাপী দোলপূর্ণিমা উৎসব ও লালন স্মরণোৎসব অনুষ্ঠিত হবে। তবে পবিত্র মাহে রমজান উপলক্ষে এবার আয়োজন রাখা হয়েছে একেবারেই সীমিত পরিসরে। থাকছে না গ্রামীণ মেলা, নেই গানের আসরও।আয়োজক সূত্রে জানা গেছে, ধর্মীয় পরিবেশের প্রতি শ্রদ্ধা রেখে এবারের উৎসব কেবল একদিনের আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ রাখা হয়েছে। সার্বিক নিরাপত্তা নিশ্চিতে পুরো উৎসব প্রাঙ্গনে তিন স্তরের নিরাপত্তা বেষ্টনী গড়ে তোলা হয়েছে। পোশাকধারী পুলিশের পাশাপাশি দায়িত্ব পালন করবেন সাদা পোশাকে গোয়েন্দা সদস্যরাও।

ঐতিহ্য অনুযায়ী, বাউল সম্রাট ফকির লালন সাঁই জীবদ্দশায় ফাল্গুন মাসের দোলপূর্ণিমা উপলক্ষে শিষ্যদের নিয়ে আখড়াবাড়িতে রাতভর তত্ত্ব আলোচনা ও সাধুসঙ্গ করতেন। সেই ধারাবাহিকতায় প্রতিবছর দেশ-বিদেশের সাধু-গুরু, বাউল ও ভক্তরা ছেঁউড়িয়ায় সমবেত হন। এবছরও দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত ভক্তরা ছোট ছোট দলে বিভক্ত হয়ে আখড়াবাড়ি প্রাঙ্গণে লালনের গান পরিবেশন করছেন। অনেকেই এটিকে আত্মশুদ্ধি ও আত্মঅন্বেষণের এক বিশেষ মুহূর্ত হিসেবে দেখছেন।

লালনের দর্শনে মানবতাবাদ ও সাম্যের বাণী বিশেষভাবে গুরুত্ব পায়। ভক্তদের মতে, পরিস্থিতি অনুযায়ী বিধান গ্রহণের যে দৃষ্টিভঙ্গি লালন তুলে ধরেছিলেন, রমজানে সীমিত আয়োজন তারই প্রতিফলন। তারা মনে করেন, লালনের মানবতাবাদী দর্শন ও গান নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে পারলে সমাজ ও রাষ্ট্রের সংঘাত-সংঘর্ষ অনেকটাই কমে আসতে পারে। লালন মাজারের খাদেম রিপন হোসেন জানান, উৎসব উপলক্ষে মাজার প্রাঙ্গণ, গেটসহ পুরো এলাকা ধুয়ে-মুছে পরিষ্কার করে সাদা রঙে আচ্ছাদিত করা হয়েছে। একদিনের আনুষ্ঠানিকতায় সাধু-গুরুদের সেবা প্রদান করা হবে। তিনি বলেন, ুরমজানে আয়োজন সীমিত হলেও সাধু-গুরুরা আসবেনই। উৎসব তাদের জন্য এক ধরনের আধ্যাত্মিক অনুভূতির জন্ম দেয়। পরিবেশ ভিন্ন হলেও হৃদয়ের টান অটুট থাকবে।”

আরও পড়ুন, যৌতুকের দাবিতে নির্যাতন: চন্দনাইশে দুই সন্তানের জননী মুক্তার রহস্যজনক মৃত্যু

উৎসবের দিন ২ মার্চ দুপুরে লালন অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন কুষ্টিয়া জেলা প্রশাসক মোঃ ইকবাল হোসেন। আয়োজনে কোনো সংগীত পরিবেশনা রাখা হয়নি। প্রশাসন ও আয়োজকরা আশা করছেন, সীমিত পরিসরের এই আয়োজন শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হবে এবং লালনের মানবতার বাণী আরও বিস্তৃত পরিসরে ছড়িয়ে পড়বে।

বিষয় : রমজান নিরাপত্তা

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

রমজানে সীমিত আয়োজনে ছেঁউড়িয়ায় লালন স্মরণোৎসব শুরু ২ মার্চ, থাকছে তিন স্তরের নিরাপত্তা

প্রকাশের তারিখ : ০১ মার্চ ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত