দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : রোববার, ০১ মার্চ ২০২৬

খামেনির মৃত্যুতে জামায়াতের আমির প্রকাশ করলেন গভীর শোক

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শাহাদাতের সংবাদে শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শাহাদাতের সংবাদে শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।রোববার (১ মার্চ) সকালে তার ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ শোক প্রকাশ করেন। ফেসবুক পোস্টে তিনি বলেন, শোকসন্তপ্ত ইরানি জনগণের প্রতি রইল আমার আন্তরিক সমবেদনা। মহান আল্লাহ তাদের এই কঠিন সময়ে ধৈর্য ও শক্তি দান করুন।ডা. শফিকুর রহমান বলেন, মধ্যপ্রাচ্যের বর্তমান অস্থিরতা ইতোমধ্যে আঞ্চলিক স্থিতিশীলতাকে চরম ঝুঁকির মুখে ফেলেছে। 

আরো পড়ুন , রাশেদ খানের কার্যালয়ে হামলা পুলিশের অভিযানে আটক ৫

এ পরিস্থিতি যদি আরও সামরিক উত্তেজনার দিকে যায়, তবে তা শুধু একটি দেশের নয়, পুরো অঞ্চলের জন্য ভয়াবহ পরিণতি বয়ে আনতে পারে। পবিত্র রমজান মাসে যেকোনো ধরনের হামলা বিশ্বজুড়ে সাধারণ মানুষের হৃদয়ে গভীর ক্ষোভ ও উদ্বেগ সৃষ্টি করবে এবং বিশ্ব শান্তিকে আরও বিপন্ন করবে।তিনি বলেন, আমি যুক্তরাষ্ট্র, ইসরাইল ও ইরানসহ সংশ্লিষ্ট সব পক্ষের প্রতি আহ্বান জানাই, অবিলম্বে সামরিক পদক্ষেপ বন্ধ করুন, সর্বোচ্চ সংযম প্রদর্শন করুন এবং কূটনৈতিক সমাধানের পথে এগিয়ে আসুন। 

বিষয় : জামায়াত গভীর শোক খামেনির মৃত্যু

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ১৫ জুন ২০২৬

খামেনির মৃত্যুতে জামায়াতের আমির প্রকাশ করলেন গভীর শোক

প্রকাশের তারিখ : ০১ মার্চ ২০২৬

featured Image

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শাহাদাতের সংবাদে শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।রোববার (১ মার্চ) সকালে তার ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ শোক প্রকাশ করেন। ফেসবুক পোস্টে তিনি বলেন, শোকসন্তপ্ত ইরানি জনগণের প্রতি রইল আমার আন্তরিক সমবেদনা। মহান আল্লাহ তাদের এই কঠিন সময়ে ধৈর্য ও শক্তি দান করুন।ডা. শফিকুর রহমান বলেন, মধ্যপ্রাচ্যের বর্তমান অস্থিরতা ইতোমধ্যে আঞ্চলিক স্থিতিশীলতাকে চরম ঝুঁকির মুখে ফেলেছে। 

আরো পড়ুন , রাশেদ খানের কার্যালয়ে হামলা পুলিশের অভিযানে আটক ৫

এ পরিস্থিতি যদি আরও সামরিক উত্তেজনার দিকে যায়, তবে তা শুধু একটি দেশের নয়, পুরো অঞ্চলের জন্য ভয়াবহ পরিণতি বয়ে আনতে পারে। পবিত্র রমজান মাসে যেকোনো ধরনের হামলা বিশ্বজুড়ে সাধারণ মানুষের হৃদয়ে গভীর ক্ষোভ ও উদ্বেগ সৃষ্টি করবে এবং বিশ্ব শান্তিকে আরও বিপন্ন করবে।তিনি বলেন, আমি যুক্তরাষ্ট্র, ইসরাইল ও ইরানসহ সংশ্লিষ্ট সব পক্ষের প্রতি আহ্বান জানাই, অবিলম্বে সামরিক পদক্ষেপ বন্ধ করুন, সর্বোচ্চ সংযম প্রদর্শন করুন এবং কূটনৈতিক সমাধানের পথে এগিয়ে আসুন। 

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত