দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : রোববার, ০১ মার্চ ২০২৬

চকরিয়ায় অসহায়ের  পাশে -  জননেতা  আব্দুল্লাহ আল ফারুক

সিরাজগঞ্জে শতবর্ষী কড়ই গাছের ঝুঁকিপূর্ণ শুকনো ডাল অপসারণ, স্বস্তি পথচারীদের

বিশেষ অভিযানে অস্ত্র মামলার আসামিসহ ৪ জন গ্রেফতার, আদালতে প্রেরণ

‘অসময়ের বন্ধু’র উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ, মেধাবীদের হাতে সম্মাননা

মাদারীপুরের কালকিনি ও ডাসারে দুইটি পরিবারে আর্থিক সহায়তা পৌঁছে দেন - এমপি খোকন  তালুকদার

মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপি নেতারা, হামলার বিচার ও নিরাপত্তার দাবি

বড় বড় গর্তে বেহাল সড়ক, গংগাচড়ার বড়বিলে দুর্ভোগে দেড় হাজার মানুষ

বগুড়ায় অভিযান চালিয়ে ৬টি চোরাই মোটরসাইকেল উদ্ধারসহ চোর সাত সদস্যকে গ্রেপ্তার

রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত চুয়াডাঙ্গা নিহত জামায়াত নেতার ভাই

বিএনপি ও জামায়াত নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে জামায়াতের এক ইউনিয়ন আমিরের ভাই নিহত

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার হাসাদাহ বাজারে বিএনপি ও জামায়াত নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে জামায়াতের এক ইউনিয়ন আমিরের ভাই নিহত হয়েছেন। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ছয়জন আহত হয়েছেন। নিহত হাফিজুর রহমান (৫৫) স্থানীয় ‘ঢাকা জুয়েলার্স’-এর মালিক ও পরিচিত স্বর্ণ ব্যবসায়ী ছিলেন।(২৮ ফেব্রুয়ারি) ইফতারের পর সন্ধ্যা ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত কামিল মাদরাসা গেটের সামনে দফায় দফায় এ সংঘর্ষ হয়। গুরুতর আহত অবস্থায় ঢাকার কাকরাইলের ইসলামী ব্যাংক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত আড়াইটার দিকে মারা যান হাফিজুর রহমান।সংঘর্ষে গুরুতর আহত হয়েছেন তার ছোট ভাই ও বাঁকা ইউনিয়ন জামায়াতের আমির মফিজুর রহমান। তাকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়েছে।

আরো পড়ুন , রাশেদ খানের কার্যালয়ে হামলা পুলিশের অভিযানে আটক ৫

 জামায়াতের আরও তিন কর্মী আহত হয়ে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। অন্যদিকে বিএনপির পক্ষের আহতদের মধ্যে রয়েছেন- বাঁকা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুস সালাম মাস্টার, স্বেচ্ছাসেবক দলের সদ্য অব্যাহতি পাওয়া নেতা মেহেদী হাসান ও তার বাবা জসীম উদ্দিন।পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, পূর্বের বিরোধের জেরে ইফতারের পর বাজারে দুই পক্ষের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়। প্রায় ৪০–৪৫ মিনিট পর উভয়পক্ষের আরও নেতাকর্মী ঘটনাস্থলে জড়ো হলে নতুন করে সংঘর্ষ বাধে। এ সময় জামায়াত নেতা মফিজুর রহমানের ওপর হামলা হলে তাকে বাঁচাতে এগিয়ে যান তার বড় ভাই হাফিজুর রহমান। অভিযোগ রয়েছে, হামলাকারীরা দেশীয় অস্ত্র দিয়ে তাদের কুপিয়ে গুরুতর আহত করে।

বিষয় : বিএনপি জামায়াত সংঘর্ষ বিএনপি

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত চুয়াডাঙ্গা নিহত জামায়াত নেতার ভাই

প্রকাশের তারিখ : ০১ মার্চ ২০২৬

featured Image

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার হাসাদাহ বাজারে বিএনপি ও জামায়াত নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে জামায়াতের এক ইউনিয়ন আমিরের ভাই নিহত হয়েছেন। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ছয়জন আহত হয়েছেন। নিহত হাফিজুর রহমান (৫৫) স্থানীয় ‘ঢাকা জুয়েলার্স’-এর মালিক ও পরিচিত স্বর্ণ ব্যবসায়ী ছিলেন।(২৮ ফেব্রুয়ারি) ইফতারের পর সন্ধ্যা ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত কামিল মাদরাসা গেটের সামনে দফায় দফায় এ সংঘর্ষ হয়। গুরুতর আহত অবস্থায় ঢাকার কাকরাইলের ইসলামী ব্যাংক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত আড়াইটার দিকে মারা যান হাফিজুর রহমান।সংঘর্ষে গুরুতর আহত হয়েছেন তার ছোট ভাই ও বাঁকা ইউনিয়ন জামায়াতের আমির মফিজুর রহমান। তাকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়েছে।

আরো পড়ুন , রাশেদ খানের কার্যালয়ে হামলা পুলিশের অভিযানে আটক ৫

 জামায়াতের আরও তিন কর্মী আহত হয়ে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। অন্যদিকে বিএনপির পক্ষের আহতদের মধ্যে রয়েছেন- বাঁকা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুস সালাম মাস্টার, স্বেচ্ছাসেবক দলের সদ্য অব্যাহতি পাওয়া নেতা মেহেদী হাসান ও তার বাবা জসীম উদ্দিন।পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, পূর্বের বিরোধের জেরে ইফতারের পর বাজারে দুই পক্ষের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়। প্রায় ৪০–৪৫ মিনিট পর উভয়পক্ষের আরও নেতাকর্মী ঘটনাস্থলে জড়ো হলে নতুন করে সংঘর্ষ বাধে। এ সময় জামায়াত নেতা মফিজুর রহমানের ওপর হামলা হলে তাকে বাঁচাতে এগিয়ে যান তার বড় ভাই হাফিজুর রহমান। অভিযোগ রয়েছে, হামলাকারীরা দেশীয় অস্ত্র দিয়ে তাদের কুপিয়ে গুরুতর আহত করে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত