দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : শনিবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৬

সিরাজগঞ্জে শতবর্ষী কড়ই গাছের ঝুঁকিপূর্ণ শুকনো ডাল অপসারণ, স্বস্তি পথচারীদের

বিশেষ অভিযানে অস্ত্র মামলার আসামিসহ ৪ জন গ্রেফতার, আদালতে প্রেরণ

‘অসময়ের বন্ধু’র উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ, মেধাবীদের হাতে সম্মাননা

মাদারীপুরের কালকিনি ও ডাসারে দুইটি পরিবারে আর্থিক সহায়তা পৌঁছে দেন - এমপি খোকন  তালুকদার

মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপি নেতারা, হামলার বিচার ও নিরাপত্তার দাবি

বড় বড় গর্তে বেহাল সড়ক, গংগাচড়ার বড়বিলে দুর্ভোগে দেড় হাজার মানুষ

বগুড়ায় অভিযান চালিয়ে ৬টি চোরাই মোটরসাইকেল উদ্ধারসহ চোর সাত সদস্যকে গ্রেপ্তার

ফটিকছড়িতে সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ চোরাই কাঠ ও বাঁশ জব্দ, বন বিভাগের কাছে হস্তান্তর

নবনির্বাচিত এমপি আবদুস সালাম আজাদকেবাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সংবর্ধনা

লৌহজং উপজেলা শাখা ও সহযোগী সংগঠনগুলোর উদ্যোগে নব-নির্বাচিত সংসদ সদস্য অ্যাডভোকেট আবদুস সালাম আজাদ

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ লৌহজং উপজেলা শাখা ও সহযোগী সংগঠনগুলোর উদ্যোগে নব-নির্বাচিত সংসদ সদস্য অ্যাডভোকেট আবদুস সালাম আজাদকে গতকাল ২৭ ফেব্রুয়ারি লৌহজং ঐক্য পরিষদের দপ্তরে সংবর্ধনা প্রদান করা হয়।অনুষ্ঠানে লৌহজং উপজেলা ঐক্য পরিষদ, যুব ঐক্য পরিষদ, ছাত্র ঐক্য পরিষদ ও মহিলা ঐক্য পরিষদের নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন ইউনিয়ন ঐক্য পরিষদের সভাপতি-সাধারণ সম্পাদক এবং উপদেষ্টা মণ্ডলীর সদস্যরা উপস্থিত ছিলেন।

সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য অ্যাডভোকেট আবদুস সালাম আজাদ লৌহজংবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “আপনাদের ভালোবাসা ও আস্থার প্রতিদান দিতে আমি সর্বোচ্চ চেষ্টা করব। সকলের অংশগ্রহণে একটি উন্নত, শান্তিপূর্ণ ও সাম্প্রদায়িক সম্প্রীতির লৌহজং গড়ে তুলতে আমি অঙ্গীকারবদ্ধ।

আরো পড়ুন , পরিবেশ আইন লঙ্ঘন লামায় দুই ইটভাটাকে ৫ লক্ষ টাকা জরিমানা

” সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঐক্য পরিষদের উপদেষ্টা মণ্ডলীর সদস্য অধ্যাপক ডা. গোবিন্দ চন্দ্র দাস, অধ্যাপক ডা. রেখা রানী সাহা ও শ্রী কৃষ্ণ দাস। অনুষ্ঠানটি জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে শুরু হয়।

সভায় যুব ঐক্য পরিষদের সভাপতি দেবাশীষ শিবু, ছাত্র ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক নবীন বরন দাসসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। উপজেলা বিএনপির আহ্বায়ক কোহিনূর শিকদারের মৃত্যুতে সভায় এক মিনিট নীরবতা পালন করা হয়। সংবর্ধনা পর্ব শেষে উপজেলা ঐক্য পরিষদের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। সভায় আগামী ১৫ মার্চ থেকে ১৫ এপ্রিলের মধ্যে ইউনিয়ন ঐক্য পরিষদ ও সহযোগী সংগঠনগুলোর সম্মেলন আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়। অনুষ্ঠানের দুই পর্বে সভাপতিত্ব করেন যথাক্রমে অলক কুমার মিত্র ও হরিদাস বিশ্বাস। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন অ্যাডভোকেট সঞ্জীব মণ্ডল, শিমুল কুমার দে ও রনি ভট্টাচার্য। স্থানীয় নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, নবনির্বাচিত সংসদ সদস্যের নেতৃত্বে লৌহজংয়ে উন্নয়ন কার্যক্রম ও সাম্প্রদায়িক সম্প্রীতি আরও সুদৃঢ় হবে।

বিষয় : এমপি সংবর্ধনা নবনির্বাচিত এমপি

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

নবনির্বাচিত এমপি আবদুস সালাম আজাদকেবাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সংবর্ধনা

প্রকাশের তারিখ : ২৮ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ লৌহজং উপজেলা শাখা ও সহযোগী সংগঠনগুলোর উদ্যোগে নব-নির্বাচিত সংসদ সদস্য অ্যাডভোকেট আবদুস সালাম আজাদকে গতকাল ২৭ ফেব্রুয়ারি লৌহজং ঐক্য পরিষদের দপ্তরে সংবর্ধনা প্রদান করা হয়।অনুষ্ঠানে লৌহজং উপজেলা ঐক্য পরিষদ, যুব ঐক্য পরিষদ, ছাত্র ঐক্য পরিষদ ও মহিলা ঐক্য পরিষদের নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন ইউনিয়ন ঐক্য পরিষদের সভাপতি-সাধারণ সম্পাদক এবং উপদেষ্টা মণ্ডলীর সদস্যরা উপস্থিত ছিলেন।

সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য অ্যাডভোকেট আবদুস সালাম আজাদ লৌহজংবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “আপনাদের ভালোবাসা ও আস্থার প্রতিদান দিতে আমি সর্বোচ্চ চেষ্টা করব। সকলের অংশগ্রহণে একটি উন্নত, শান্তিপূর্ণ ও সাম্প্রদায়িক সম্প্রীতির লৌহজং গড়ে তুলতে আমি অঙ্গীকারবদ্ধ।

আরো পড়ুন , পরিবেশ আইন লঙ্ঘন লামায় দুই ইটভাটাকে ৫ লক্ষ টাকা জরিমানা

” সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঐক্য পরিষদের উপদেষ্টা মণ্ডলীর সদস্য অধ্যাপক ডা. গোবিন্দ চন্দ্র দাস, অধ্যাপক ডা. রেখা রানী সাহা ও শ্রী কৃষ্ণ দাস। অনুষ্ঠানটি জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে শুরু হয়।

সভায় যুব ঐক্য পরিষদের সভাপতি দেবাশীষ শিবু, ছাত্র ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক নবীন বরন দাসসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। উপজেলা বিএনপির আহ্বায়ক কোহিনূর শিকদারের মৃত্যুতে সভায় এক মিনিট নীরবতা পালন করা হয়। সংবর্ধনা পর্ব শেষে উপজেলা ঐক্য পরিষদের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। সভায় আগামী ১৫ মার্চ থেকে ১৫ এপ্রিলের মধ্যে ইউনিয়ন ঐক্য পরিষদ ও সহযোগী সংগঠনগুলোর সম্মেলন আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়। অনুষ্ঠানের দুই পর্বে সভাপতিত্ব করেন যথাক্রমে অলক কুমার মিত্র ও হরিদাস বিশ্বাস। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন অ্যাডভোকেট সঞ্জীব মণ্ডল, শিমুল কুমার দে ও রনি ভট্টাচার্য। স্থানীয় নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, নবনির্বাচিত সংসদ সদস্যের নেতৃত্বে লৌহজংয়ে উন্নয়ন কার্যক্রম ও সাম্প্রদায়িক সম্প্রীতি আরও সুদৃঢ় হবে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত