দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : শনিবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৬

টাঙ্গাইলে ‘ব্যাক টু নাইন্টিজ’ কনসার্ট শনিবার, ফিরবে নব্বই দশকের ব্যান্ড সংগীতের সেই উন্মাদনা

মাটি খননের সময় সন্ধান পাওয়া গেল ‘ইস্ট পাকিস্তান পুলিশ, টাঙ্গাইল’ লেখা দুটি লোহার বাক্স

কসবায় ২০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারি গ্রেপ্তার, পলাতক আরও একজন

কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি গ্রেপ্তার

রায়পুরায় আইনশৃঙ্খলা বাহিনীর সাড়ে ৫ ঘণ্টার যৌথ অভিযান, গ্রেপ্তার একাধিক হত্যা মামলার আসামি

রায়পুরায় মোবাইল কোর্টের অভিযান, চার প্রতিষ্ঠানকে ২২ হাজার টাকা জরিমানা

মানবিক পুলিশিংয়ের উজ্জ্বল দৃষ্টান্ত পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

গঙ্গাচড়ায় সড়ক উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি রায়হান সিরাজী

'দেশে চাঁদাবাজি ও দুর্নীতির কোনো সুযোগ নেই ': জনপ্রশাসন প্রতিমন্ত্রী

দেশে চাঁদাবাজি, সন্ত্রাস ও দুর্নীতির কোনো সুযোগ নেই বলে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী

দেশে চাঁদাবাজি, সন্ত্রাস ও দুর্নীতির কোনো সুযোগ নেই বলে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী। তিনি বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান একটি দুর্নীতিমুক্ত, মাদকমুক্ত ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। ২৭ ফেব্রুয়ারী সকালে জয়পুরহাটের কালাই উপজেলার মডেল মসজিদ মিলনায়তনে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

​প্রতিমন্ত্রী আব্দুল বারী দলীয় নেতাকর্মীদের শৃঙ্খলার বিষয়ে গুরুত্বারোপ করে বলেন, "প্রধানমন্ত্রী যে নির্দেশনা দিচ্ছেন, সেই অনুযায়ী সকলকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালন করতে হবে। কোনো নেতাকর্মীর কর্মকাণ্ডে যেন দলের সুনাম ক্ষুণ্ণ না হয়, সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে।" দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে উল্লেখ করে তিনি বলেন, কোথাও পরিস্থিতির কোনো অবনতি হয়নি যার ধারাবাহিকতা রক্ষায় সকলকে কঠোর নির্দেশনা দেন।

আরো পড়ুন , চাঁদপুর বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা তিনটি বাসে অগ্নিকাণ্ড

​দেশের সামগ্রিক উন্নয়ন ভাবনা তুলে ধরে প্রতিমন্ত্রী আরও বলেন, বর্তমান সরকার আইনের শাসন প্রতিষ্ঠা, ন্যায়বিচার এবং সকল মানুষের সমঅধিকার নিশ্চিত করতে বদ্ধপরিকর। বিশেষ করে নিম্ন আয়ের মানুষের জীবনযাত্রার মানোন্নয়ন ও সচ্ছলতা ফেরাতে প্রধানমন্ত্রী নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছেন, যার বাস্তবায়ন দ্রুতগতিতে এগিয়ে চলছে।

​কালাই উপজেলা বিএনপির আহ্বায়ক ইব্রাহীম হোসেন ফকিরের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন:​ যুগ্ম আহ্বায়ক মৌদুদ আলম। ক্ষেতলাল উপজেলা বিএনপির সভাপতি খালেদুল মাসুদ আঞ্জুমান।​ সাবেক জেলা যুবদল সভাপতি ওবায়দুর রহমান সুইটসহ স্থানীয় পর্যায়ের শীর্ষ নেতৃবৃন্দ।​সভায় বক্তারা তৃণমূল পর্যায়ে দলীয় ঐক্য সুদৃঢ় করা এবং সরকারের উন্নয়ন ও সংস্কারমূলক কর্মকাণ্ডে সাধারণ মানুষকে সম্পৃক্ত করার আহ্বান জানান।

বিষয় : চাঁদাবাজি প্রতিমন্ত্রী সুযোগ নে

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

'দেশে চাঁদাবাজি ও দুর্নীতির কোনো সুযোগ নেই ': জনপ্রশাসন প্রতিমন্ত্রী

প্রকাশের তারিখ : ২৮ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x