দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬

গংগাচড়ায় আলোচিত আখেরুল হত্যা মামলার রহস্য উন্মোচন, প্রধান আসামি গ্রেপ্তার

রংপুরের গঙ্গাচড়ায় উপজেলায় আলোচিত আখেরুল ইসলাম হত্যা মামলার রহস্য উন্মোচন করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে প্রধান আসামি আব্দুল বাতেন (৪০)-কে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে রংপুর জেলা পুলিশ। বিজ্ঞপ্তিতে জানানো হয়, জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) ও গঙ্গাচড়া মডেল থানা পুলিশের সমন্বয়ে গঠিত একটি দল গত বুধবার দুপুরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। গ্রেফতার বাতেন গঙ্গাচড়া সদর ইউনিয়নের ভূটকা ঈদগা মাঠ এলাকার মৃত্য আলতাব হোসেনের ছেলে।

পুলিশ জানায়, গত বছরের ৮ ডিসেম্বর রাত আনুমানিক ১০টার দিকে আখেরুল ইসলাম ওরফে আখের স্থানীয় মালিপাড়া বাজার থেকে বাড়ি ফেরার পথে হামলার শিকার হন। পূর্বশত্রুতার জেরে পথের পাশের একটি বাঁশঝাড় থেকে বের হয়ে আব্দুল বাতেন তার ওপর হামলা করেন। কোমরে লুকিয়ে রাখা লোহার হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে আরও কয়েকটি আঘাতে তার মৃত্যু হয়।

ঘটনার পরদিন নিহতের ভাই আক্তারুল বাদী হয়ে গঙ্গাচড়া মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলাটি প্রথমদিকে ক্লুলেস থাকলেও গোয়েন্দা তৎপরতা ও তথ্যপ্রযুক্তির সহায়তায় পুলিশ মূল আসামিকে শনাক্ত করে।গ্রেপ্তারকৃত বাতেনকে ঢাকা থেকে রংপুরে এনে জিজ্ঞাসাবাদ শেষে পুলিশ স্কটের মাধ্যমে আদালতে সোপর্দ করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি হত্যার দায় স্বীকার করেছেন বলে জানায় পুলিশ। মামলাটি তদন্তাধীন রয়েছে এবং তদন্ত শেষে আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করা হবে।

রংপুর জেলা পুলিশ সুপার মো. মারুফাত হুসাইন বলেন, রংপুর জেলায় সংঘটিত অধিকাংশ ক্লুলেস মামলার রহস্য উদঘাটন করে মূল অভিযুক্তদের গ্রেফতার করতে আমরা সক্ষম হয়েছি। অপরাধীদের আইনের আওতায় আনতে পুলিশ বদ্ধপরিকর।

বিষয় : রংপুর উন্মোচন

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

গংগাচড়ায় আলোচিত আখেরুল হত্যা মামলার রহস্য উন্মোচন, প্রধান আসামি গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ২৬ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

রংপুরের গঙ্গাচড়ায় উপজেলায় আলোচিত আখেরুল ইসলাম হত্যা মামলার রহস্য উন্মোচন করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে প্রধান আসামি আব্দুল বাতেন (৪০)-কে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে রংপুর জেলা পুলিশ। বিজ্ঞপ্তিতে জানানো হয়, জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) ও গঙ্গাচড়া মডেল থানা পুলিশের সমন্বয়ে গঠিত একটি দল গত বুধবার দুপুরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। গ্রেফতার বাতেন গঙ্গাচড়া সদর ইউনিয়নের ভূটকা ঈদগা মাঠ এলাকার মৃত্য আলতাব হোসেনের ছেলে।

পুলিশ জানায়, গত বছরের ৮ ডিসেম্বর রাত আনুমানিক ১০টার দিকে আখেরুল ইসলাম ওরফে আখের স্থানীয় মালিপাড়া বাজার থেকে বাড়ি ফেরার পথে হামলার শিকার হন। পূর্বশত্রুতার জেরে পথের পাশের একটি বাঁশঝাড় থেকে বের হয়ে আব্দুল বাতেন তার ওপর হামলা করেন। কোমরে লুকিয়ে রাখা লোহার হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে আরও কয়েকটি আঘাতে তার মৃত্যু হয়।

ঘটনার পরদিন নিহতের ভাই আক্তারুল বাদী হয়ে গঙ্গাচড়া মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলাটি প্রথমদিকে ক্লুলেস থাকলেও গোয়েন্দা তৎপরতা ও তথ্যপ্রযুক্তির সহায়তায় পুলিশ মূল আসামিকে শনাক্ত করে।গ্রেপ্তারকৃত বাতেনকে ঢাকা থেকে রংপুরে এনে জিজ্ঞাসাবাদ শেষে পুলিশ স্কটের মাধ্যমে আদালতে সোপর্দ করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি হত্যার দায় স্বীকার করেছেন বলে জানায় পুলিশ। মামলাটি তদন্তাধীন রয়েছে এবং তদন্ত শেষে আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করা হবে।

রংপুর জেলা পুলিশ সুপার মো. মারুফাত হুসাইন বলেন, রংপুর জেলায় সংঘটিত অধিকাংশ ক্লুলেস মামলার রহস্য উদঘাটন করে মূল অভিযুক্তদের গ্রেফতার করতে আমরা সক্ষম হয়েছি। অপরাধীদের আইনের আওতায় আনতে পুলিশ বদ্ধপরিকর।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত