দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬

সিরাজগঞ্জে শতবর্ষী কড়ই গাছের ঝুঁকিপূর্ণ শুকনো ডাল অপসারণ, স্বস্তি পথচারীদের

বিশেষ অভিযানে অস্ত্র মামলার আসামিসহ ৪ জন গ্রেফতার, আদালতে প্রেরণ

‘অসময়ের বন্ধু’র উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ, মেধাবীদের হাতে সম্মাননা

মাদারীপুরের কালকিনি ও ডাসারে দুইটি পরিবারে আর্থিক সহায়তা পৌঁছে দেন - এমপি খোকন  তালুকদার

মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপি নেতারা, হামলার বিচার ও নিরাপত্তার দাবি

বড় বড় গর্তে বেহাল সড়ক, গংগাচড়ার বড়বিলে দুর্ভোগে দেড় হাজার মানুষ

বগুড়ায় অভিযান চালিয়ে ৬টি চোরাই মোটরসাইকেল উদ্ধারসহ চোর সাত সদস্যকে গ্রেপ্তার

ফটিকছড়িতে সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ চোরাই কাঠ ও বাঁশ জব্দ, বন বিভাগের কাছে হস্তান্তর

বগুড়ায় ২৪ ঘন্টায় ব্যাংক কর্মকর্তাসহ ২ জনের মৃত্যু

বগুড়ায় পৃথক দুটি ঘটনায় মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে দুজনের মৃত্যু হয়েছে।

বগুড়ায় পৃথক দুটি ঘটনায় মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে দুজনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে একজনকে অটোভ্যান ছিনতাই করার সময় হত্যা করা হয়েছে এবং আরেকজনের মৃত্যু ঘটেছে মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায়।

অটোভ্যান ছিনতাইয়ে চালক হত্যা:

বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ৭টার দিকে দুপচাঁচিয়া উপজেলার জিয়ানগর ইউনিয়নের বড়িয়া গ্রামে ধানক্ষেত থেকে মোজাম উদ্দিন শাহ (৫৫) নামে অটোভ্যান চালকের মরদেহ উদ্ধার করা হয়। তিনি ঝালঘড়িয়া গ্রামের বাসিন্দা। পুলিশের ধারণা, দুর্বৃত্তরা অটোভ্যান ছিনতাই করতে গিয়ে তাকে হত্যা করেছে। নিহতের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে এবং ভ্যানটি পাওয়া যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে ব্যাংক কর্মকর্তার মৃত্যু:

এর আগে মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সামিউল হাসান শুভ (৩৩) নামে একজন ব্যাংক কর্মকর্তা মারা যান। তিনি দুপচাঁচিয়ার জনতা ব্যাংক শাখায় কর্মরত ছিলেন। পরিবারের অভিযোগ, সাবগ্রাম এলাকার একটি মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে ভর্তি থাকার সময় শুভকে মারধর ও নির্যাতন করা হয়। গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। পুলিশ বলছে, প্রাথমিকভাবে সিসিটিভি ফুটেজে নির্যাতনের সুস্পষ্ট প্রমাণ পাওয়া যায়নি; ময়নাতদন্ত প্রতিবেদন হাতে পেলেই মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হবে।জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোস্তফা মঞ্জুর জানান, দুই ঘটনাই গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং দায়ীদের শনাক্তে কাজ চলছে।

বিষয় : মৃত্যু ব্যাংক কর্মকর্তা মাদকাসক্তি

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

বগুড়ায় ২৪ ঘন্টায় ব্যাংক কর্মকর্তাসহ ২ জনের মৃত্যু

প্রকাশের তারিখ : ২৬ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

বগুড়ায় পৃথক দুটি ঘটনায় মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে দুজনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে একজনকে অটোভ্যান ছিনতাই করার সময় হত্যা করা হয়েছে এবং আরেকজনের মৃত্যু ঘটেছে মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায়।

অটোভ্যান ছিনতাইয়ে চালক হত্যা:

বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ৭টার দিকে দুপচাঁচিয়া উপজেলার জিয়ানগর ইউনিয়নের বড়িয়া গ্রামে ধানক্ষেত থেকে মোজাম উদ্দিন শাহ (৫৫) নামে অটোভ্যান চালকের মরদেহ উদ্ধার করা হয়। তিনি ঝালঘড়িয়া গ্রামের বাসিন্দা। পুলিশের ধারণা, দুর্বৃত্তরা অটোভ্যান ছিনতাই করতে গিয়ে তাকে হত্যা করেছে। নিহতের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে এবং ভ্যানটি পাওয়া যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে ব্যাংক কর্মকর্তার মৃত্যু:

এর আগে মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সামিউল হাসান শুভ (৩৩) নামে একজন ব্যাংক কর্মকর্তা মারা যান। তিনি দুপচাঁচিয়ার জনতা ব্যাংক শাখায় কর্মরত ছিলেন। পরিবারের অভিযোগ, সাবগ্রাম এলাকার একটি মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে ভর্তি থাকার সময় শুভকে মারধর ও নির্যাতন করা হয়। গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। পুলিশ বলছে, প্রাথমিকভাবে সিসিটিভি ফুটেজে নির্যাতনের সুস্পষ্ট প্রমাণ পাওয়া যায়নি; ময়নাতদন্ত প্রতিবেদন হাতে পেলেই মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হবে।জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোস্তফা মঞ্জুর জানান, দুই ঘটনাই গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং দায়ীদের শনাক্তে কাজ চলছে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত