দৈনিক সংবাদ দিগন্ত

মাদকাসক্ত যুবক আত্মহত্যা, বাড়ির পাশে বাঁশঝাড়ে ঝুলন্ত অবস্থায় মরদেহ উদ্ধার

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার সুবিদপুর পূর্ব ইউনিয়নের ফনিশাইর গ্রামে বাড়ির পাশে বাঁশঝাড় থেকে আলাউদ্দিন রিয়াজ (২৮) নামে এক মাদকাসক্ত যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে রবিবার রাত সাড়ে ৮টার দিকে।আরো পড়ুন , গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে কেঁপে উঠল সিদ্ধিরগঞ্জপারিবারিক সূত্রে জানা গেছে, রিয়াজ বিকেল থেকেই নিখোঁজ ছিলেন। রাতে তার বড় ভাই শিহাব বাড়ির পাশে বাঁশঝাড়ে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে চিৎকার করলে স্থানীয়রা এসে মরদেহ উদ্ধার করে পুলিশে খবর দেন। পরিবারের বরাতে জানা যায়, রিয়াজ দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন এবং মানসিকভাবেও কিছুটা বিপর্যস্ত ছিলেন। মাদকের জন্য টাকা না পাওয়ায় পরিবারের ওপর অভিমান করে তিনি আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। এর আগেও তিনি কয়েকবার আত্মহত্যার চেষ্টা চালিয়েছিলেন।আরো পড়ুন , চুয়াডাঙ্গায় ‘ফুয়েল কার্ড’ নিতে চালকদের ভিড় ভোগান্তি চরমে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন জানান, পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদনের পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করা যাবে।

মাদকাসক্ত যুবক আত্মহত্যা, বাড়ির পাশে বাঁশঝাড়ে ঝুলন্ত অবস্থায়  মরদেহ উদ্ধার